জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বাংলা ও সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটারের কথাপ্রয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘কম্পিউটারের কথা’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।সভ্যতার অগ্রগতির নেপথ্যে রয়েছে কম্পিউটার। আধুনিক জীবনে তাই এর ব্যবহার সর্বব্যাপী। কম্পিউটারের সঠিক প্রয়োগের মধ্য দিয়েই আমাদের খুঁজে নিতে হবে নিত্যনতুন তথ্য-উপাত্ত ও কর্মসংস্থানের সুযোগ। শতাব্দীর এই বিস্ময়কর আবিষ্কারটিই আজ আমাদের জীবন চলার পাথেয়। শুধু তাই নয়, মানুষ যদি কখনো ভিন্ন গ্রহে গিয়ে বাস করতে চায়, সেখানেও কম্পিউটার ছাড়া চলা মোটেই সম্ভব নয়।ক. কত বছর পরপর হ্যালির ধূমকেতু উদিত হয়?খ. তথ্য কী? তথ্য কী কাজে ব্যবহূত হয়?গ. মানুষ যদি কখনো ভিন্ন গ্রহে গিয়ে বাস করতে চায়, সেখানেও কম্পিউটার ছাড়া চলা সম্ভব নয়—কথাটি ‘কম্পিউটার কথা’ প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো।ঘ. শতাব্দীর বিস্ময়কর আবিষ্কার কম্পিউটারই বর্তমানে আমাদের জীবন চলার অন্যতম পাথেয়—উদ্দীপকের আলোকে কথাটির মতামত বিশ্লেষণ করো।উত্তর: ক. বিখ্যাত পণ্ডিত হ্যালির আবিষ্কৃত হ্যালির ধূমকেতু ৭৫ বছর পরপর উদিত হয়।উত্তর: খ. কোনো বিষয় সম্পর্কে যাবতীয় ধারণার নামই হলো তথ্য। আমাদের দৈনন্দিন জীবনের নানা কাজে তথ্য ব্যবহূত হয়। যেমন—আমরা যদি কোনো স্কুলের বিগত ১০ বছরে কতজন ছাত্রছাত্রী মাধ্যমিক পরীক্ষায় বাংলায় শতকরা ৬০ নম্বর বা তার বেশি পেয়েছে তা জানতে চাই, তাহলে হাতে গুনে এটা বের করা একটি জটিল ব্যাপার। কিন্তু কম্পিউটারে প্রতিবছর স্কুলের সব ছাত্রছাত্রীর মাধ্যমিক পরীক্ষার ফল জমা রাখলে খুব অল্প সময়েই ওই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। পরীক্ষার সার্টিফিকেট হারিয়ে গেলেও কম্পিউটার যেকোনো সময় সার্টিফিকেট না দিতে পারলেও কোন পরীক্ষায় কে কত নম্বর পেয়েছে, তা বলে দিতে পারবে। তা ছাড়া আমাদের চাকরিতে নিয়োগ, যোগদান, ভিসাপ্রাপ্তি, শিক্ষা, বয়স ইত্যাদি যেকোনো বিষয়ে সঠিক তথ্য জানতে হলে আমরা কম্পিউটারের সাহায্য নিতে পারি। কারণ, এসব তথ্য সব সময়ই আমাদের প্রয়োজন হয়।তথ্য ছাড়া যেকোনো কাজ গুরুত্বহীন হয়ে পড়ে। আমরা সঠিক তথ্যনির্ভর বিষয়গুলোই গ্রহণ করি আর তথ্যবিহীন কোনো কিছুই গ্রহণযোগ্য হয় না। তাই কম্পিউটারের সাহায্যে বিভিন্ন তথ্যকে কাজে লাগিয়ে যেকোনো জটিল সমস্যা অনায়াসে সমাধান করা সম্ভব।উত্তর: গ. আধুনিক বিশ্বের এক বিস্ময়কর অবদান হলো কম্পিউটার। জীবন যতই জটিল হচ্ছে, সমস্যা ততই প্রকট হচ্ছে—সেখানে সবকিছু নিমিষে সমাধান করার দায়িত্ব পালন করছে কম্পিউটার। অফিস-আদালত, কলকারখানা, ব্যবসা-বাণিজ্য সব ক্ষেত্রেই কম্পিউটারের ভূমিকা অসামান্য। বর্তমানে কম্পিউটার এমন কিছু কাজ করছে, যা কিছুদিন আগেও মানুষ ধারণা করতে পারত না। চাঁদে গিয়ে পাথরের টুকরা আনা, হ্যালির ধূমকেতুর খুব কাছ থেকে ছবি তুলে আনার জন্য ক্যামেরা পাঠানো, মহাকাশযান, বৃহস্পতি, শনি, ইউরেনাস গ্রহের কাছ দিয়ে যাওয়ার সময় ছবি পাঠানো—এ সবই সম্ভব হয়েছে কম্পিউটারের অভাবনীয় অবদানের ফলে। কম্পিউটারে নিখুঁতভাবে গণনা করা যায় বলেই মহাশূন্যে মহাকাশযানের গতিময় নিয়ন্ত্রণ করা যায়। শুধু তাই নয়, মানুষের চিন্তাধারায়, পরিকল্পনা বিশ্লেষণে, নিরীক্ষণ, নিয়ন্ত্রণ ইত্যাদি ক্ষেত্রে এর অবদান বিস্ময়কর। তাই মানুষ আজ কম্পিউটারের বদৌলতেই অসম্ভবকে সম্ভব করার পরিকল্পনা করতে সক্ষম হচ্ছে। কম্পিউটার আজ মানুষকে এতটাই নিশ্চিন্ত করেছে যে মানুষ যদি ইচ্ছা পোষণ করে অন্য গ্রহ বা অন্য তারায় গিয়ে বসবাস করার, তাহলে কম্পিউটার ছাড়া কখনোই সম্ভব নয়। মানবকল্যাণে আবিষ্কৃত কম্পিউটার আজ মহাকাশ অভিযানের মতো দুঃস্বপ্নকেও বাস্তবে পরিণত করার পথকে সুগম করে তুলেছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল