ভাষা ও শিক্ষাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘ভাষা ও শিক্ষা’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটির বিষয়বস্তু ভালভাবে পড়বে। # নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।অরুপ সাহেব ক্লাশে বাংলা পড়ান। তিনি শিক্ষার্থীদের বললেন, একুশে ফেব্রুয়ারির মূলকথা জাতীয় স্বকীয়তা। মাতৃভাষা ও সাহিত্যের মধ্য দিয়েই এই স্বকীয়তা অর্জিত হতে পারে। আমাদের নিজস্ব স্বকীয়তা, সংস্কৃতি, সাহিত্য, ঐতিহ্য সব কিছুর সাথে মাতৃভাষা ওতপ্রোতভাবে জড়িত। সেক্ষেত্রে আমাদের নিজস্ব ভাষার প্রতি আমাদের শ্রদ্ধাশীল ও যত্নবান হতে হবে সবার আগে। মাতৃভাষাকে বাদ দিয়ে কখনই কোন জাতি বড় হতে পারেনি। তাই তো কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন, ’আমার সোনার বাংলা, আমি তোমায় ভালবাসি। চিরদিন তোমার আকাশ তোমার বাতাস আমার প্রাণে বাজায় বাশি।’প্রশ্ন: ক. ‘ভাষা ও শিক্ষা’ প্রবন্ধটির উৎস কী?প্রশ্ন: খ. ‘শিক্ষা মানে এখন জনগণের শিক্ষা’—কথাটি বুঝিয়ে লিখো।উত্তর: ক. প্রখ্যাত সাহিত্যিক ও সাংবাদিক আবুল মনসুর আহমদ রচিতগ্রন্থ পাক বাংলার কালচার থেকে সংকলিত হয়েছে ‘ভাষা ও শিক্ষা’ প্রবন্ধটি।উত্তর: খ. কোনো কিছু সম্পর্কে বিশেষ জ্ঞানলাভ বা নিজের আচরণকে সুশোভন, মার্জিত ও রুচিশীল করার নামই শিক্ষা। এটা যেকোনো মানুষের জন্যই প্রয়োজন। আগের দিনের শিক্ষা পদ্ধতির বৈষম্যমূলক শ্রেণীকরণকে এখন আর কেউ গ্রহণ করে না। এখন শিক্ষা মানে অধিকার। নিম্নবিত্ত ও উচ্চবিত্ত সবারই শিক্ষাকে গ্রহণ করার প্রয়োজনীয়তা অনস্বীকার্য। এখন শিক্ষাকে সর্বস্তরের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। তা ছাড়া সরকারি পৃষ্ঠপোষকতায় শিক্ষার সুযোগ-সুবিধা এখন সব ধরনের মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে। সাধারণ জনগণের মধ্যে শিক্ষা বিস্তার লাভ না করলে ভাষা কখনো সমৃদ্ধ হবে না। অতএব, শিক্ষা মানে যে এখন জনগণের শিক্ষা, এটা সহজেই অনুমান করা যায়।# বাকি অংশ ছাপা হলো আগামীকাল