জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাষা ও শিক্ষাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘ভাষা ও শিক্ষা’ প্রবন্ধটি থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটির বিষয়বস্তু ভালভাবে পড়বে।# নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। মাহবুব সাহেব একজন সৎ পুলিশ কর্মকর্তা। তাঁর দুই সন্তানই রাজধানীর নামীদামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে। এই ব্যয়বহুল পড়াশোনার খরচ জোগাতে যদিও তাঁকে হিমশিম খেতে হয়, তথাপিও সামাজিক স্ট্যাটাসের ক্ষেত্রে ইংলিশ মিডিয়ামের পড়াশোনাকেই অধিক মর্যাদাপূর্ণ ভেবে তিনি সাধারণ মাধ্যমের শিক্ষাকে গ্রহণ করতে পারছেন না।প্রশ্ন: ক) একুশে ফেব্রুয়ারির মূলকথা কী?প্রশ্ন: খ) বিদেশি ভাষা সম্পর্কে লেখকের মত কী? প্রশ্ন: গ) মাহবুব সাহেবের মানসিকতাকে তুমি কতটুকু সমর্থন করো, তার যুক্তি বিশ্লেষণ করো।প্রশ্ন: ঘ) স্ট্যান্ডার্ড মানে জ্ঞানের স্ট্যান্ডার্ড, মিডিয়ামের স্ট্যান্ডার্ড নয়—ব্যাখ্যা করো।উত্তর: ক) বাঙালির জাতীয় জীবনের একটি গুরুত্বপূর্ণ ও অবিস্মরণীয় দিন হলো একুশে ফেব্রুয়ারি। মাতৃভাষা বাংলাকে নিজের করে পাওয়ার জন্য যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের স্মৃতিতে রাঙা এই দিন। একুশে ফেব্রুয়ারির মর্মকথা জাতীয় স্বকীয়তা।উত্তর: খ) পৃথিবীতে যে জাতি তার মাতৃভাষাকে প্রাধান্য দেয় না, সে জাতি নিজেকেই অসম্মান করে বলে ধরে নেওয়া যায়। কারণ, মাতৃভাষা হলো মায়ের ভাষা। এ ভাষার সঙ্গে জড়িয়ে থাকে আপন সত্তা। অনেকের ধারণা, বিদেশি ভাষা বিশেষ করে ইংরেজি ভাষায় শিক্ষালাভ করাটা অত্যন্ত মর্যাদাকর। এ বিষয়ে লেখকের জোরালো মন্তব্য হলো, ইংরেজি ভাষায় শিক্ষালাভের মধ্যে কোনো আলাদা কৃতিত্ব নেই। তবে বিদেশি ভাষা শেখারও প্রয়োজন আছে। জ্ঞান-বিজ্ঞান ও যোগাযোগব্যবস্থার উন্নতির জন্য, আন্তর্জাতিক সুযোগ-সুবিধার জন্য, পৃথিবীর দ্রুত পরিবর্তনশীলতার সঙ্গে খাপ খাওয়ানোর জন্য আমাদের অবশ্যই বিদেশি ভাষা আয়ত্ত করতে হবে। এ ব্যাপারে লেখক যথেষ্ট উদার মনের পরিচয় দিয়েছেন। তিনি মনে করেন, বাংলা ভাষাকে উৎকৃষ্টতর স্থানে পৌঁছে দিতে বিদেশি ভাষা বা ইংরেজি ভাষা জানা দরকার। তবে এসবই কেবল নিজের মাতৃভাষা সঠিকভাবে জেনে তবেই অন্য ভাষার স্থান। মাতৃভাষায় যদি আমাদের জ্ঞান অসম্পূর্ণ থাকে, তাহলে বিদেশি ভাষা শিখে কোনো লাভ নেই। তাই বিদেশি ভাষা আমরা অবশ্যই শিখব, তবে তা মাতৃভাষায় শিক্ষিত হওয়ার পরে, আগে নয়।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল