জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটারের কথাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘কম্পিউটারের কথা’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটির বিষয়বস্তু ভালভাবে পড়বে।# নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।২১শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সারা দেশেই বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে বাংলা ভাষা ও ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়। একাজে থেমে থাকে না ভার্চুয়াল দুনিয়াও, বিশেষ করে বাংলা ব্লগসাইটগুলো। বাংলা ব্লগ ছাড়াও সামাজিক যোগাযোগের বিভিন্ন সাইটেও বাংলা ভাষা ও ভাষা শহীদদের নিয়ে থাকে নানা ধরনের নোট, স্ট্যাটাস ইত্যাদি।” পাশাপাশি সকল গণমাধ্যমেও দিবসটি নিয়ে নানা আয়োজনের তথ্য প্রচার করা হয় এবং দিবসটি পালনে অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার করে এটি করা সম্ভব হয়েছে শুধু মাত্র বিজ্ঞানের কল্যাণেই। প্রশ্ন: ক) কত বছর পরপর হ্যালির ধূমকেতু উদিত হয়? প্রশ্ন: খ) তথ্য কী? তথ্য কী কাজে ব্যবহূত হয়? উত্তর: ক. ধূমকেতু এক ধরনের জ্যোতিষ্ক, যা সূর্যের চারদিকে ঘোরে। বিখ্যাত বিজ্ঞানী হ্যালির আবিষ্কৃত হ্যালির ধূমকেতু ৭৫ বছর পরপর উদিত হয়।উত্তর: খ. কোনো বিষয় সম্পর্কে যাবতীয় ধারণার নামই হলো তথ্য। আমাদের দৈনন্দিন জীবনের নানা কাজে তথ্য ব্যবহূত হয়। যেমন: আমরা যদি কোনো স্কুলের বিগত ১০ বছরে কতজন শিক্ষার্থী মাধ্যমিক পরীক্ষায় বাংলায় শতকরা ৬০ নম্বর বা এর বেশি পেয়েছে তা জানতে চাই, তাহলে হাতে গুণে এটা বের করা একটি জটিল ব্যাপার। কিন্তু কম্পিউটারে প্রতিবছর স্কুলের সব শিক্ষার্থীর মাধ্যমিক পরীক্ষার ফল জমা রাখলে খুব অল্প সময়ে ওই প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব। তা ছাড়া আমাদের চাকরিতে নিয়োগ, যোগদান, ভিসাপ্রাপ্তি, শিক্ষা, বয়স ইত্যাদি যেকোনো বিষয়ে সঠিক তথ্য জানতে হলে আমরা কম্পিউটারের সাহায্য নিতে পারি। কারণ এসব তথ্য সব সময়ই আমাদের প্রয়োজন হয়। তথ্য ছাড়া যেকোনো কাজ গুরুত্বহীন হয়ে পড়ে। আমরা সঠিক তথ্যনির্ভর বিষয়গুলো গ্রহণ করি, আর তথ্যবিহীন কোনো কিছুই গ্রহণযোগ্য হয় না। তাই কম্পিউটারের সাহায্যে বিভিন্ন তথ্যকে কাজে লাগিয়ে যেকোনো জটিল সমস্যা অনায়াসে সমাধান করা সম্ভব। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল