জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কম্পিউটারের কথাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ‘কম্পিউটারের কথা’ প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য প্রবন্ধটির বিষয়বস্তু ভালভাবে পড়বে।# নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।আধুনিক কম্পিউটার যন্ত্রে প্রোগ্রাম একটা বিশেষ স্থান অধিকার করে আছে। কোনো গণনার কাজে যোগ-বিয়োগ, গুণ-ভাগ বা অন্যান্য হিসাব রাখা—এর সফল বিস্তারিত নির্দেশমালাই হলো প্রোগ্রাম বা কর্মসূচি। ফলে মানুষ সহজেই অল্প সময়ে জটিল কাজ ও সমস্যার সমাধান করতে পারছে। মানুষের জীবন হয়েছে সহজ এবং গতিশীল। বর্তমানকালে মানুষের চাহিদার সঙ্গে সঙ্গতি রেখে প্রতিনিয়ত আবিষ্কৃত হচ্ছে নতুন নতুন প্রোগ্রাম। প্রশ্ন: ক. বিশ্বের প্রথম প্রোগ্রামার কে?প্রশ্ন: খ. প্রোগ্রাম কী? প্রোগ্রামের গুরুত্ব কতখানি, তা লেখো।প্রশ্ন: গ. ‘যন্ত্রকে এসব নির্দেশ দেওয়ার পর মানুষের হাতে আর কিছুই করার দরকার হয় না।’ উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. কম্পিউটারের জনক কে? তাঁর অবদান আমাদের ব্যবাহারিক জীবনে কী কাজে লাগছে?উত্তর: ক. পৃথিবীর প্রথম প্রোগ্রামার হলেন আডাবাইরন। তিনি ১৮১৫ সালে লন্ডনে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন বিখ্যাত ইংরেজ কবি লর্ড বাইরনের কন্যা এবং চার্লস ব্যাবেজের ঘনিষ্ঠ বন্ধু। উত্তর: খ. কোনো গণনার কাজে যোগ, বিয়োগ, গুণ, ভাগ বা অন্যান্য হিসাব যা দরকার তার বিস্তারিত নির্দেশমালাই হলো প্রোগ্রাম বা কর্মসূচি। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট কাজের সমাধান খুঁজে বের করার উদ্দেশ্যকে প্রোগ্রাম বলা হয়। কম্পিউটারের প্রোগ্রাম সরঞ্জামকে বলা হয় সফটওয়্যার। আধুনিক কম্পিউটার যন্ত্রে প্রোগ্রাম একটা বিশেষ স্থান দখল করে আছে। কম্পিউটারের যান্ত্রিক সরঞ্জাম একটি সুপ্ত কর্মক্ষমতা। একে যথাযথভাবে কাজে লাগানোর জন্য দরকার প্রোগ্রামের। প্রোগ্রাম সাধারণ দুই ধরনের হয়—ব্যবহারিক প্রোগ্রাম ও পদ্ধতিসংশ্লিষ্ট প্রোগ্রাম। সমস্যা সমাধানের উদ্দেশ্যে লিখিত প্রোগ্রামের নাম ব্যবহারিক প্রোগ্রাম। পদ্ধতিসংশ্লিষ্ট প্রোগ্রাম কম্পিউটারের বিভিন্ন অংশের মধ্যে কাজের সমন্বয় সাধন করে এবং ব্যবহারিক প্রোগ্রাম নির্বাহের জন্য কম্পিউটারের কার্য সম্পাদনের সামর্থ্যকে সার্থকভাবে নিয়োজিত রাখে। গণনার কাজে হিসাব রাখার জন্য প্রয়োজনীয় নির্দেশমালা যন্ত্রকে দেওয়ার পর মানুষের হাতে আর কিছুই করার থাকে না। কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে কাজগুলো সম্পূর্ণ করে।উত্তর: গ. অসামান্য ক্ষমতার অধিকারী কম্পিউটারের স্বয়ংক্রিয় শক্তির বর্ণনা করতে গিয়ে মন্তব্যটি করা হয়েছে। উদ্দীপকের আলোকে বলা যায় কম্পিউটার এমন একটি ইলেকট্রনিক যন্ত্র, যা অগণিত ডেটা বা উপাত্ত গ্রহণ করে স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণের মাধ্যমে অতিদ্রুত গতিতে সিদ্ধান্ত দিতে সক্ষম হয়। কম্পিউটারের প্রধান দুটি দিক হলো, প্রথমত এর যান্ত্রিক সরঞ্জাম, যাকে বলা হয় হার্ডওয়্যার। দ্বিতীয়ত, এর প্রোগ্রাম কর্মসূচি, যাকে বলে সফটওয়্যার। যান্ত্রিক সরঞ্জামগুলো যদিও দেখা বা স্পর্শ করা সম্ভব, কিন্তু প্রোগ্রামের প্রয়োগ ছাড়া এসব সরঞ্জাম কোনো কাজে আসে না। আর কম্পিউটারের যান্ত্রিক সরঞ্জাম হলো একটি সুপ্ত কর্মক্ষমতা; একে যথাযথভাবে কাজে লাগানোর জন্য দরকার হয় প্রোগ্রামের। প্রোগ্রাম দুই ধরনের হতে পারে। সমস্যা সমাধানের উদ্দেশ্যে লিখিত প্রোগ্রামকে বলে ব্যবহারিক প্রোগ্রাম। আর কম্পিউটারের বিভিন্ন অংশের মধ্যে কাজের সমন্বয় সাধন করে পদ্ধতিসংশ্লিষ্ট প্রোগ্রাম। তাই কম্পিউটার যন্ত্রে প্রোগ্রাম একটি বিশেষ স্থান অধিকার করে আছে। কিছুসংখ্যক নির্দেশের সমন্বয়ে গঠিত হয় একেকটি প্রোগ্রাম। আগে পরিকল্পিত ও সঠিকভাবে সাজানো কতগুলো নির্দেশ, যা কম্পিউটারের মধ্যে প্রবেশ করানো হয়। কোনো একটি নির্দিষ্ট কাজের সমাধান খুঁজে বের করার উদ্দেশ্যকেই বলা হয় কম্পিউটারের নির্দেশ বা কমান্ড। কমান্ড দেওয়ার মাধ্যম হলো কি-বোর্ড। আর এর মাধ্যমেই কম্পিউটার স্বয়ংক্রিয়ভাবে নিজস্ব প্রচেষ্টায় সবকিছু সম্পন্ন করে। এ ক্ষেত্রে মানুষের হাতে আর কোনো কিছু করার দরকার হয় না। কম্পিউটার আসলে অতিদ্রুত ও নিখুঁতভাবে যেকোনো জিনিসের চুলচেরা হিসাব করতে সক্ষম একটি যন্ত্র। এর কার্যকরতাও বহুমুখী।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল