নওল কিশোরপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ১ম পত্রের ‘নওল কিশোর’ কবিতা থেকে প্রশ্নোত্তর আলোচনা করব।# নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।সুমন ছোটবেলা থেকেই খুব সহনশীল। অন্যের দুঃখ-কষ্ট সে সহ্য করতে পারে না। নিজের টিফিনের টাকা থেকে সে গরিব বন্ধুটিকে সাহায্য করে। কোনো বৃদ্ধকে পথ চলতে দেখলে এগিয়ে গিয়ে তাকে সাহায্য করে। তার মধ্যে এই পরোপকারিতা দেখে সবাই তাকে ভালোবাসে। সবার ধারণা, এই ছেলে একদিন বড় হয়ে দেশ ও দশের কাজে আত্মনিয়োগ করবে।প্রশ্ন: ক) ‘নওল কিশোর’ কবিতাটির উৎস লেখো।প্রশ্ন: খ) নবীন কিশোররা কীভাবে মানুষের দুঃখ-কষ্ট দূর করবে?প্রশ্ন: গ) ‘আলোর কমল নিষ্পাপ প্রাণ, অকলুষ দুটি আঁখি, স্বর্গ সুষমা ছড়াইয়া দাও, ওগো ও নবীন মাঝি।’— উদ্দীপকের আলোকে লাইনগুলোর তাৎপর্য বিশ্লেষণ করো।প্রশ্ন: ঘ) ‘হোক জীবনের জয়’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন। নবীন কিশোর কীভাবে জীবনের জয় নিশ্চিত করবে উদ্দীপকের আলোকে বিশ্লেষণ কর?উত্তর: ক) কবি সুফিয়া কামাল রচিত বিখ্যাত গ্রন্থ নওলকিশোরের দরবারে থেকে সংকলিত হয়েছে ‘নওলকিশোর’ কবিতাটি।উত্তর: খ) নবীন কিশোরদের রক্তে প্রবাহিত হচ্ছে উদ্দীপনার ধারা। তারা নবজাগরণের গান গেয়ে উদ্বুদ্ধ করে তুলবে ধরণীর সব ঝিমিয়ে পড়া প্রাণহীনতাকে। নবীন কিশোররাই একদিন দেশ গড়ার দায়িত্ব গ্রহণ করবে। দেশ গড়ার কাজ প্রকৃত অর্থে মানুষের জীবনকে সুন্দর করে গড়ে তোলারই কাজ। এ ক্ষেত্রে সবার আগে দুঃখী মানুষের দুঃখ-কষ্ট দূর করার কাজে মনোযোগী হতে হবে। তাদের শ্রমে এ দেশের মাটিতে ফলবে সোনালি ফসল। তাদের হাসি-আনন্দে মুখরিত হবে এ দেশের প্রতিটি মানুষ। নবীন কিশোররা তাদের জ্ঞান, বুদ্ধি, মেধা ও চিন্তাশক্তি দিয়ে দেশসেবা করার দৃঢ় সংকল্প ব্যক্ত করবে। নিজের শ্রমে ফসল ফলিয়ে অনাহারক্লিষ্ট মানুষের খাদ্যের জোগান দেবে। তাদের আত্মদান ও উৎসর্গের মহিমা জগতে এনে দেবে স্বর্গীয় অনুভূতি। এভাবেই নবীন কিশোররা তাদের উদারতা, সাহসিকতা ও জ্ঞানের আলো দিয়ে পৃথিবীকে উদ্ভাসিত করবে নবরূপে। আর সে আলোয় মুছে যাবে মানুষের মনের সব দুঃখ-কষ্ট।উত্তর: গ) এখানে কবি নবীনদের উদ্বুদ্ধ করেছেন, তারা যেন তাদের জ্ঞানের আলো দিয়ে, নিষ্কলুষ দৃষ্টিশক্তি দিয়ে এ পৃথিবীকে মধুময় করে তোলে। আজকের কিশোররাই ভবিষ্যতের সম্ভাবনা। তারাই পারে একটি কলুষমুক্ত পৃথিবী উপহার দিতে। উদ্দীপকেও সুমন নামের কিশোরের পরোপকারি মনোভাব, সংকীর্ণহীন মনোভাবের কথা বলা হয়েছে। এদের মতোই কিশোররাই একদিন দেশ শাসন করবে অত্যন্ত কুশলতার সঙ্গে। তাদের চোখে বিরাজ করে ভবিষ্যতের সুন্দর স্বপ্ন। কবি তাদের বলেছেন, তারা যেন প্রেমের ও বন্ধনের একাত্মতায় উদ্ভাসিত হয়ে ঘুণে ধরা পৃথিবীর সব জরাকে দূর করে একটি বাসযোগ্য পৃথিবী গড়ে তোলে। যে পানপাত্রের সুধা মানুষের মনকে প্রফুল্ল রাখে, অন্তরকে বিকশিত করে সেই সাকীরূপ নবীনরা পৃথিবীর মানুষকে করবে নিশ্চিন্ত ও নির্ভাবনাময়। সব হিংসা-দ্বেষের ঊর্ধ্বে থেকে তারা পৃথিবীতে স্বর্গসুষমা বয়ে আনবে। এমন একটা পরিবেশ তৈরি করতে পারে একমাত্র নবীন-কিশোররাই। তাদের দৃষ্টি পবিত্র, হূদয় প্রসারিত আর সাধনা নিরলস। এ সবের সমন্বয়েই তারা পৃথিবী থেকে সব পঙ্কিলতাকে ধুয়ে-মুছে একটি নির্ভেজাল পবিত্র জীবনের সন্ধান দিতে পারে। কবির বিশ্বাস, তরুণদের প্রাণস্পর্শেই এ পৃথিবী হবে আলোকময়। তাদের অকুণ্ঠ, নির্ভীক পথচলাই হতে পারে আগামী দিনের পাথেয়।