জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্মৃতিস্তম্ভপ্রিয় শিক্ষার্থী, গতকালের পর আজ মহান ভাষা আন্দোলনের প্রেক্ষাপটে রচিত ‘স্মৃতিস্তম্ভ’ কবিতাটির সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।এ কোন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন,শিয়রে যাহার ওঠে না কান্না, ঝরে না অশ্রু?হিমালয় থেকে সাগর অবধি সহসা বরংসকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রংএ কোন মৃত্যু? কেউ কি দেখেছে মৃত্যু এমন,বিরহে যেখানে নেই হাহাকার?প্রশ্ন: ক. স্মৃতিস্তম্ভ কবিতাটির পটভূমি কী?প্রশ্ন: খ. ‘হিমালয় থেকে সাগর অবধি’—কোন অর্থে ব্যবহূত হয়েছে?প্রশ্ন: গ. ‘১৯৫২-র ভাষা আন্দোলনই পরবর্তী সময়ে স্বাধীনতা আন্দোলনের গতিকে বেগবান করেছিল—কথাটি ব্যাখ্যা করো। প্রশ্ন: ঘ. ‘স্মৃতিস্তম্ভ’ বলতে কবি কী বোঝাতে চেয়েছেন, তা বিশ্লেষণ করো। উত্তর: ক. প্রখ্যাত কবি আলাউদ্দীন আল আজাদ রচিত ‘স্মৃতিস্তম্ভ’ কবিতাটির পটভূমি হলো বায়ান্নর ভাষা আন্দোলন। উত্তর: খ. বায়ান্নর ভাষা আন্দোলনে আত্মোৎসর্গকারী এ দেশের অনেক তরুণ সেনা আমাদের জন্য বুকের রক্ত ঢেলে মাতৃভাষা বাংলাকে প্রতিষ্ঠিত করে গেছে। বাংলা আজ আমাদের প্রাণের ভাষা। এ ভাষাতেই আমরা হূদয়ের সুখ-দুঃখ, আনন্দ-বেদনার বহিঃপ্রকাশ ঘটাই। কিন্তু এ ভাষার জন্য যে সংগ্রাম তা যুগ যুগ ধরে পৃথিবীব্যাপী মানুষের কাছে এক বিরল ঘটনা। কোনো জাতি তার ভাষার জন্য এভাবে অকাতরে জীবন বিসর্জন দিতে পারে এ যেন নজিরবিহীন ঘটনা। তবে এর পেছনে যাদের অবদান সমগ্র জাতির হূদয়ে স্বর্ণাক্ষরে লেখা হয়ে আছে তারা এ দেশেরই আপামর জনতা। তৎকালীন পাকিস্তানি স্বৈরশক্তি চেয়েছিল উর্দুকে রাষ্ট্রভাষা করতে। কিন্তু বাঙালি তাদের সে দাবি মেনে না নিয়ে ঝাঁপিয়ে পড়েছিল রক্তক্ষয়ী সংগ্রামে। হিমালয় পর্বত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত অর্থাৎ সমগ্র দেশজুড়ে, উত্তর থেকে দক্ষিণে ছড়িয়ে পড়েছিল এ আন্দোলনের অগ্নিশিখা। প্রতিটি বাঙালি এক ও অভিন্ন সত্তায় নিজেদের উৎসর্গ করেছিল। কোনো ব্যক্তিগত স্বার্থ নয়, শুধু ভাষার জন্য এই আপামর জনতা দেশের প্রতিটি প্রান্ত থেকে ছুটে এসেছিল। এ জন্য কবি বলেছেন—‘হিমালয় থেকে সাগর অবধি সহসা বরং/সকল বেদনা হয়ে ওঠে এক পতাকার রং’সেদিন প্রতিটি বাঙালিই এক পতাকার তলে সমবেত হয়েছিল নিজেদের মাতৃাভাষার দাবিকে অক্ষুণ্ন রাখতে।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকাল