ফুলের মেলাপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা বিষয়ের ফুলের মেলা প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।লন্ডনের বিখ্যাত পার্ক হলো রিজেন্ট পার্ক। প্রাকৃতিক শিল্প-সৌন্দর্যের দিক দিয়ে এটি লন্ডনের সেরা পার্ক। এ পার্কের গোলাপ বাগানের খ্যাতি বিশ্বজোড়া। বাগানটি রানি মেরির নামের সঙ্গে জড়ানো। রোদে ভরা ছুটির দিনগুলোতে রিজেন্ট পার্ক ও কিউ গার্ডেনে মালীদের হাতে গড়া গোলাপের বিচিত্র শোভা দেখে মন জুড়িয়ে যায়। সত্যিই ইংরেজ জাত শুধু নিজেদের স্বাস্থ্য-সাম্রাজ্যেরই চর্চা করেনি, প্রকৃতিকে মুঠোর মধ্যে বন্দী করে তৃপ্তি পাওয়ার অপরূপ ব্যবস্থাও করে রেখেছে।প্রশ্ন: ক) ‘জীবনের সঞ্জীবনী’ অর্থ কী?প্রশ্ন: খ) রিজেন্ট পার্কের বর্ণনা দাও।উত্তর: ক) মৃত্যুর ভেতর থেকে যা জীবনের বার্তা বয়ে নিয়ে আসে, তাকেই বলে জীবনের সঞ্জীবনী।উত্তর: খ) পৃথিবীর বিভিন্ন দেশের বিভিন্ন জায়গায় বিশেষ কিছু শিল্প-সৌন্দর্য, স্থাপনা বা দৃশ্যের অবতারণা ঘটে, যা দেখে সহজেই মানুষের মন আনন্দে উদ্বেলিত হয়ে ওঠে। তেমনই একটি শিল্প-সৌন্দর্যমণ্ডিত অনিন্দ্যসুন্দর সৃষ্টি হলো ইংল্যান্ডের রিজেন্ট পার্ক। বিশেষ করে, এ পার্কের চিত্তাকর্ষক গোলাপ বাগানের খ্যাতি বিশ্বজোড়া। বাগানটি রানি মেরির নামের সঙ্গে জড়ানো। জুন-জুলাই গোলাপের ঋতু। গোলাপে গোলাপে এ সময় সারা পার্ক ছেয়ে থাকে। আধফোটা আর ফুটন্ত গোলাপগুলো স্নানরতা রূপবতী ললনার মতোই যেন মুগ্ধ ও কোমল হয়ে শোভা পায় পার্কের বিশাল চত্বরে। নানা রঙের এত গোলাপ একসঙ্গে দেখে যেকোনো অরসিক মানুষের মনেও প্রাণের সঞ্চার ঘটে। অপরিমেয় এসব ফুলের রং দেখে চোখে নেশা লাগে। পার্কের ভেতরে-বাইরে এ সময় অসংখ্য নর-নারী ভিড় করে ফুলের শোভা দেখে মনকে প্রফুল্ল করার জন্য। এপ্রিল মাসে লাইলাক ফুলে ছেয়ে যায় সারা রিজেন্ট পার্ক। সে এক অভাবনীয় দৃশ্য। বেগুনি আর আসমানি ফুলগুলোকে পার্কের অলংকার বলে মনে হয়। ইংল্যান্ডের রিজেন্ট পার্ককে দেখলে যেকোনো রূপপিয়াসী মানুষই তার সুধা প্রাণভরে উপভোগ করে ধন্য হবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল