জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফুলের মেলাপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা বিষয়ের ফুলের মেলা প্রবন্ধ থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তরের একটি অংশ আলোচনা করব।প্রশ্ন: গ) ‘ইংরেজ জাত শুধু নিজেদের স্বাস্থ্য-সাম্রাজ্যেরই চর্চা করেনি, প্রকৃতিকে মুঠোর মধ্যে বন্দী করে তৃপ্তি পাওয়ার অপরূপ ব্যবস্থাও করে রেখেছে’—কথাটি বুঝিয়ে লেখো।উত্তর: গ) ভ্রমণবিলাসী লেখক মুহম্মদ আব্দুল হাই রচিত ভ্রমণকাহিনি বিলাতে সাড়ে সাত শ দিন থেকে সংকলিত হয়েছে ‘ফুলের মেলা’ প্রবন্ধটি। লেখক ইংল্যান্ডের ঋতুরাজ বসন্তকে খুব কাছে থেকে দেখেছেন এবং হূদয় দিয়ে অনুভব করেছেন ইংল্যান্ডবাসীর অপূর্ব সৌন্দর্যপ্রিয়তা ও রুচিশীলতাকে। সৌন্দর্যপিপাসু বিলেতবাসীর সব কার্যকলাপই লেখকের কাছে অসাধারণ মনে হয়েছে। বিশেষ করে, ফুলের পরিচর্যা, ফুলের প্রতি তীব্র আকর্ষণ এবং ফুলকে সৌন্দর্য উপভোগের উপকরণ হিসেবে সর্বাধিক মূল্যায়ন করা সত্যিই অতুলনীয়। মানুষ সাধারণত তাদের রূপচর্চা, স্বাস্থ্যবিধি ও অন্যান্য প্রয়োজনীয় বিষয়ের প্রতিই যত্নশীল হয়, কিন্তু ইংল্যান্ডবাসী এর ব্যতিক্রম। তারা জীবনকে উপভোগ করতে জানে। তাদের সভ্যতা, সংস্কৃতি, সৌন্দর্যবোধ আর রুচি পৃথিবীর অন্যান্য দেশের তুলনায় অনেক বেশি মননশীলতার পরিচয় বহন করে। তারা প্রাকৃতিক সৌন্দর্যকে অত্যন্ত যত্নসহকারে সংরক্ষণ করে। সেই সঙ্গে নিজেদের তৈরি শিল্পকর্মগুলোও নানাভাবে রূপসজ্জার ফ্রেমে আবিষ্ট করে অন্যের চিত্তাকর্ষক করে তোলে। একটি সভ্য জাতি হিসেবে বহুকাল থেকেই ইংরেজ জাতি পৃথিবীর কাছে পরিচিত। তাদের আচার-আচরণ, নিয়মশৃঙ্খলা ও রুচিবোধ অত্যন্ত মার্জিত এবং প্রশংসার দাবিদার। ফুল ইংরেজ জাতির এক পরম পূজনীয় সম্পদ। তাই ফুলের কদর কীভাবে করতে হয় এরা জানে। প্রকৃতির নিটোল সৌন্দর্য তাদের মনের সৌন্দর্যের সঙ্গে একাকার হয়ে আরও রূপময়, আরও প্রাণবন্ত হয়ে ওঠে। তাই লেখকের অবচেতন মনে উঠে এসেছে ইংরেজ জাতির সামগ্রিক পরিশীলিত রূপটি। তারা শুধু নিজেদের স্বাস্থ্য-সাম্রাজ্যের মধ্যেই দৃষ্টিকে সীমাবদ্ধ রাখেনি, বরং প্রকৃতিকে আপন মুঠোয় বন্দী করে মনের তৃপ্তি সাধনের প্রয়োজনীয় ব্যবস্থাও নিখুঁতভাবে করতে পারে।একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়া