ভাবসম্প্রসারণ অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের ভাবসম্প্রসারণ করার নিয়ম ও ভাবসম্প্রসারণ আলোচনা করব।কোনো গদ্য ও পদ্যাংশের গভীর অন্তর্নিহিত ভাবকে বিশ্লেষণ ও ব্যাখ্যা করে প্রকাশ করাকে ভাবসম্প্রসারণ বলে। ভাবসম্প্রসারণের জন্য উদ্ধৃত অংশ থেকে বিশ্লেষিত ও ব্যাখ্যাত অংশ পরিসরে বড় হবে। তবে খেয়াল রাখতে হবে, অহেতুক যেন বড় না হয়। মূল ভাবটি স্পষ্ট ও সুন্দর করে ব্যাখ্যা-বিশ্লেষণ করাই ভাবসম্প্রসারণের প্রধান উদ্দেশ্য।নিচের বিষয়গুলো ভাবসম্প্রসারণের সময় অনুসরণ করবে।১. ভাবসম্প্রসারণের জন্য উদ্ধৃত কবিতা বা গদ্যাংশটি মনোযোগ দিয়ে পড়বে। ওই অংশটির মূলভাব কী, বোঝার চেষ্টা করবে।২. ব্যাখ্যা সহজ ও সরল ভাষায় গুছিয়ে স্পষ্ট করে প্রকাশ করবে।৩. মূলভাবের সঙ্গে সম্পর্কহীন কোনো কথা লিখবে না।৪. ভাবসম্প্রসারণের সময় কবিতার উৎস বা কবির নাম বলার প্রয়োজন নেই।৫. ভাবসম্প্রসারণে ব্যাখ্যাত অংশে কোনো উদ্ধৃতি না থাকাই বাঞ্ছনীয়।মুকুট পরা শক্ত, কিন্তু মুকুট ত্যাগ করা আরও কঠিনভাবসম্প্রসারণ: সমাজের ও রাষ্ট্রের উচ্চ আসনে প্রতিষ্ঠিত হওয়া সহজ কথা নয়। অনেক দিনের কর্মতৎপরতা, অবদান ও ত্যাগের ফলে মানুষ সমাজের শীর্ষস্থানে আরোহণ করতে পারে। এ জন্য তাকে অনেক বাধা-বিপত্তি ও সিঁড়ি পার হয়ে আসতে হয়। এ দুর্লভ সম্মান লাভ করা খুব কঠিন। একজন শাসক বা নেতা যখন দেশের সর্বোচ্চ পদে গিয়ে কোন কাজের দায়িত্ব গ্রহন করেন, তখন তাঁর দায়িত্বটি হয়ে পড়ে আরও কঠিন। তখন সুষ্ঠুভাবে দেশ, সমাজ বা কাজ পরিচালনায় তাঁকে মুখোমুখি হতে হয় অনেক বিপরীত স্রোতের, অনেক বাধা বিপত্তির। তিনি ওই সব বাধা-বিপত্তি বা প্রতিকূলতা এড়িয়ে যাওয়ার জন্য দূরে সরে যেতে পারেন না। তাঁকে আরও বেশি দায়িত্ববান হতে হয়। তাই সমাজের শীর্ষস্থানে পৌঁছানো যেমন কঠিন, তেমনি ন্যায় ও কল্যাণের স্বার্থে সেই কঠিন দায়িত্ব বা ক্ষমতা ছেড়ে দেওয়া আরও কঠিন।কাঁটা হেরি ক্ষান্ত কেন কমল তুলিতে,দুঃখ বিনা সুখলাভ হয় কি মহীতে?ভাবসম্প্রসারণ: প্রস্ফুটিত পদ্মফুল সরোবরে খুব সুন্দর দেখায়। এ ফুল তার সৌন্দর্যের জন্য মানুষের কাছে লোভনীয়ও বটে। ইচ্ছে হয় পুকুরে ঝাঁপ দিয়ে মুঠিভরে গুচ্ছ গুচ্ছ পদ্মফুল তুলে আনি। কিন্তু বিপত্তি আছে, পদ্মফুলের আছে অসংখ্য তীক্ষ কাঁটা। পদ্মবনে কাঁটাঘেরা মৃণালের ঘন বেষ্টনী ভেঙে এই সুন্দর ফুল সংগ্রহ করা তাই বেশ কঠিন।এটা সত্য, যে ব্যক্তি কাঁটার ভয়ে জলে নামতে চায় না বা বাধা-বিঘ্নের মোকাবেলা করতে ভয় পায়, তার পক্ষে মহৎ বা সুন্দর কিছু অর্জন করা কঠিন। জীবনে সাফল্য লাভ করতে হলে বাধা-বিঘ্ন অতিক্রম করে যা ঝুকিপূর্ণ ও কষ্টসাধ্য , তা জয় করতে হবে। তবেই সুখ ও সাফল্য আসবে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল