পদ প্রকরণপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশ থেকে ‘পদ প্রকরণ’ নিয়ে আলোচনা করব।সংস্কৃত রীতি: (ক) দুইয়ের মাঝে তুলনায় বিশেষণ শব্দের শেষে ‘তর’ প্রত্যয় এবং দুইয়ের বেশির মাঝে তুলনায় ‘তম’ প্রত্যয় যুক্ত হয়। যেমন: বাষ অপেক্ষা হাতি বৃহত্তর। গাঁয়ে তিনিই বিজ্ঞতম। কয়েকটি দৃষ্টান্ত:মূল বিশেষণের শব্দ তর-যোগে তম-যোগে ক্ষুদ্র ক্ষুদ্রতর ক্ষুদ্রতম দীর্ঘ দীর্ঘতর দীর্ঘতম মহৎ মহত্তর মহত্তম বৃহৎ বৃহত্তর বৃহত্তম প্রশস্ত প্রশস্ততর প্রশস্ততম (খ) তারতম্য বোঝাতে সংস্কৃত ঈয়স (দুইয়ের মধ্যে) ও ইষ্ঠ (বহুর মধ্যে) প্রত্যয় ব্যবহূত হয়। যেমন: মূল বিশেষণের শব্দ ঈয়স-যোগে ইষ্ঠ-যোগে গুরু গরীয়স>গরীয়ান গরিষ্ঠ বৃদ্ধ বর্ষীয়স> বর্ষীয়ান জ্যেষ্ঠ বলবৎ বলীয়স>বলীয়ান বলিষ্ঠ সর্বনাম: যে পদ বিশেষ্যের পরিবর্তে ব্যবহূত হয় তাকে সর্বনাম বলে। যেমন: সে, তারা, এটা, এই, ও ইত্যাদি। মনের ভাব প্রকাশের জন্য একই পদ বারবার ব্যবহার করলে শুনতে ভালো শোনায় না। তাই বিশেষ্য পদের বারবার ব্যবহার না করে তার পরিবর্তে সর্বনাম পদ ব্যবহার করা হয়। যেমন: খোকন ভালো ছেলে। খোকন মনোযোগ দিয়ে লেখাপড়া করে। খোকনের ফল ভালো হয়। তাই খোকনকে বাবা-মা ও শিক্ষকেরা খুব আদর করেন। এসব বাক্যে ‘খোকন’ পদটি বারবার ব্যবহূত হয়েছে। এতে ভালো শোনায় না বলে বাক্যগুলো এভাবে বলা যায়: খোকন ভালো ছেলে। সে মনোযোগ দিয়ে লেখাপড়া করে। তার পরীক্ষার ফল ভালো হয়। তাই তাকে বাবা-মা ও শিক্ষকেরা খুব আদর করেন। এসব বাক্যে ‘খোকনের’ পরিবর্তে যে পদগুলো ব্যবহূত হয়েছে, অর্থাৎ সে, তার, তাকে সেগুলোই সর্বনাম। মোটকথা, বিশেষ্যের পরিবর্তে ব্যবহূত হওয়াই সর্বনামের কাজ। সর্বনাম পদ নানা রকমের হয়:১। ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম: যেসব সর্বনাম ব্যক্তিবাচক বা পুরুষবাচক শব্দের বদলে ব্যবহূত হয়, সেগুলোকে ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম বলে। যেমন: আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা ইত্যাদি। ২। নির্দেশক সর্বনাম: যে সর্বনাম পদ ব্যক্তি, বস্তু বা প্রাণীর বদলে বসে সেগুলোকে নির্দেশ করে, তাকে নির্দেশক সর্বনাম বলে। যেমন: এই, ঐ, ইনি, উনি ইত্যাদি। ৩। সাকুল্যবাচক সর্বনাম: যে সর্বনাম পদ ব্যক্তি বা বস্তুকে বোঝায়, তাকে সাকুল্যবাচক সর্বনাম বলে। যেমন: সকল, সবাই, উভয় ইত্যাদি।৪। নিত্যসম্বন্ধী বা সাপেক্ষ সর্বনাম: যে সর্বনাম একটির সঙ্গে অপরটির সম্পর্ক নির্দেশ করে, তাকে নিত্যসম্বন্ধী বা সাপেক্ষ সর্বনাম বলে। যেমন: যে সে, যা তা ইত্যাদি। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল