জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পদ প্রকরণপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশ থেকে ‘পদ প্রকরণ’ নিয়ে আলোচনা করব।প্রশ্নসূচক সর্বনাম: যে সর্বনাম পদ কোনো প্রশ্ন প্রকাশ করে, তাকে প্রশ্নসূচক সর্বনাম বলে। যেমন: কী, কারা, কাদের ইত্যাদি।অনির্দেশক সর্বনাম: যে সর্বনাম পদ কোনো অনির্দিষ্ট ব্যক্তি বা বস্তু বোঝায়, তাকে অনির্দেশক সর্বনাম বলে। যেমন: কেউ, কিছু ইত্যাদি। আত্মবাচক সর্বনাম: যে সর্বনাম পদ নিজের সম্পর্ক বোঝায়, তাকে আত্মবাচক সর্বনাম বলে। যেমন: নিজ, আপনি, স্বয়ং ইত্যাদি।অব্যয় পদ: বাক্যে ব্যবহারের সময় যে পদের কোনো ব্যয় বা পরিবর্তন হয় না, তাকে অব্যয় বলে। যেমন: ও, এবং, আর, হ্যাঁ, না, তবু, তবে, বিনা, ছাড়া, অপেক্ষা ইত্যাদি। বাক্যের ব্যবহারের সময় অন্য শ্রেণীর পদের যেখানে পরিবর্তন ঘটে, অব্যয় পদের সেখানে কোনো রকম পরিবর্তন নেই। সে জন্যই এসব পদের নাম অব্যয়। অব্যয় কয়েক প্রকার:সংযোজক অব্যয়: যেসব অব্যয় পদ একাধিক পদ বা বাক্যকে যুক্ত করে সেগুলোকে সংযোজক অব্যয় বলে। যেমন: ভালো ও মন্দ দেখে চলতে হয়। সে পড়ুয়া কিন্তু পরীক্ষায় ভালো করে না।পদান্বয়ী অব্যয়: যেসব অব্যয় পদ নামপদ বা সর্বনামের পরে যুক্ত হয়ে বিভক্তির অর্থ প্রকাশ করে, সেগুলোকে পদান্বয়ী বলে। যেমন: মূর্খের চেয়ে শিক্ষিতের দাম বেশি। দুধ থেকে দই হয়।ভাববাচক অব্যয়: যেসব অব্যয় পদ মনের বিশেষ ভাব প্রকাশ করে, সেগুলোকে ভাববাচক অব্যয় বলে। যেমন: বাহ্-বাহ্, কী চমৎকার! ছি-ছি, এমন কাজ করলে!নিত্যসম্বন্ধী অব্যয়: যেসব অব্যয় পদ একটির সঙ্গে অপরটির সম্বন্ধ রক্ষা করে ব্যবহূত হয়, সেগুলোকে নিত্যসম্বন্ধী অব্যয় বলে। যেমন: সত্য বটে কিন্তু নির্মম কথা। যথায় যেমন তথায় তেমন। অনুকার বা ধনাত্মক অব্যয়: যেসব অব্যয় পদ শব্দের অনুকরণে ক্রিয়া বিশেষণের ভাব প্রকাশ করে, সেগুলোকে অনুকার বা ধনাত্মক অব্যয় বলে। যেমন: বৃষ্টি ঝরে ঝম ঝম। শন শন বায়ু বয়। ক্রিয়াপদ: যেসব পদ দ্বার কোনো কিছু করা, হওয়া ইত্যাদি কাজ বোঝায়, সেগুলোকে ক্রিয়াপদ বলে। যেমন—লেখে, পড়ে, যায়, খায় ইত্যাদি। অর্থের দিক থেকে ক্রিয়াপদ দুই প্রকার:সমাপিকা ক্রিয়া: যেসব ক্রিয়া পদের প্রয়োগে বাক্যের অর্থ সবটুকু প্রকাশ পায়, তাকে সমাপিকা ক্রিয়া বলে। যেমন: ক্লাস শুরু হয়েছে। ফল বেরিয়েছে। অসমাপিকা ক্রিয়া: যে ক্রিয়া পদের সাহায্যে বাক্যের অর্থ সবটুকু প্রকাশ হয় না, সম্পূর্ণ অর্থ প্রকাশের জন্য আরও কিছু ক্রিয়ার প্রয়োজন পড়ে, সেগুলোকে অসমাপিকা ক্রিয়া বলে। যেমন: পরীক্ষার জন্য তৈরি হয়ে এসো। ভালো ফল হলে সবাই খুশি। এসব বাক্যে ‘হয়ে’, ‘হলে’ এসব ক্রিয়াপদ পর্যন্ত বললে অর্থের সম্পূর্ণ প্রকাশ হয় না। তাই এগুলো অসমাপিকা ক্রিয়াপদ। গঠনের দিক থেকেও ক্রিয়াপদকে ভাগ করা যায়:মৌলিক ক্রিয়া: যেসব ক্রিয়াপদ মৌলিক ধাতু থেকে গঠিত হয়, তাকে মৌলিক ক্রিয়া বলে। যেমন: সে ভাত খায় (খা+য়)। যৌগিক ক্রিয়া: অসমাপিকা ক্রিয়ার সঙ্গে অন্য কোনো ধাতু যোগে যে ক্রিয়াপদ গঠিত হয়, তাকে যৌগিক ক্রিয়া বলে। যেমন: সে পাস করে গেল। সে পড়া বলে গেল। প্রযোজক ক্রিয়া বা নিজন্তু ক্রিয়া: যে ক্রিয়া একজনের প্রযোজনা বা উদ্যোগে অপরজন কর্তৃক সম্পাদিত হয়, তাকে প্রযোজক ক্রিয়া বা নিজন্তু ক্রিয়া বলে। যেমন: শিক্ষক ছাত্রকে পড়ান। মা শিশুকে চাঁদ দেখান। বাক্যে ব্যবহারের সময় ক্রিয়ার কর্ম থাকা না-থাকার দিক থেকে ক্রিয়াপদকে তিন ভাগে ভাগ করা যায়। যেমন: সকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কর্ম থাকে, তাকে সকর্মক ক্রিয়া বলে। যেমন: ছাত্ররা বই পড়ে। এখানে ‘পড়ে’ ক্রিয়ার কর্ম ‘বই’। সে জন্য ‘পড়ে’ সকর্মক ক্রিয়া। অকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার কর্ম থাকে না, তাকে অকর্মক ক্রিয়া বলে। যেমন: সে বাড়ি যায়। এখানে ‘যায়’ ক্রিয়ার কোনো কর্ম নেই বলে তা অকর্মক ক্রিয়া। (‘বাড়ি’ কর্ম নয়, অধিকরণ)দ্বিকর্মক ক্রিয়া: যে ক্রিয়ার দুটি কর্ম থাকে তাকে দ্বিকর্মক ক্রিয়া বলে। যেমন: শিক্ষক ছাত্রকে অঙ্ক, করান। এথানে ‘ছাত্রকে’ ও ‘অঙ্ক’-এ দুটি কর্ম আছে বলে ‘করান’ ক্রিয়াটি দ্বিকর্মক ক্রিয়া।