জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: মডেল টেস্ট ও ইংরেজি ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ২য় পত্র (রচনামূলক) \ পূর্ণমান: ৫০১। যেকোনো একটি অনুবাদ করো: ৫(ক) Water is another important element of the environment. Water is essential for human, animal and plant life. Clean water is safety for us, but polluted water is harmful. Water also can be polluted in many ways. By drinking polluted water, we may be sick.(খ) Books are men’s best companions in life. You may have good friends but you cannot get them when you need them. They may not speak gently to you. One or two may prove false and may harm. But books will always stay with you.২। যেকোনো একটি উত্তর দাও: ১০(ক) বন্ধুর বাবার মৃত্যুর সংবাদ শুনে বন্ধুকে সান্ত্বনা দিয়ে পত্র লেখো।অথবা, (খ) তোমাদের এলাকায় একটি ‘দাতব্য চিকিৎসালয়’ স্থাপনের প্রয়োজন। এ মর্মে পত্রিকায় প্রকাশের জন্য একটি আবেদনপত্র রচনা করো।৩। নিচের অনুচ্ছেদটির সারাংশ লেখো: ১০(ক) ছাত্রজীবন আমাদের ভবিষ্যৎ জীবনের বীজ বপনের সময়। এ সময় যে যেমন বীজ বপন করবে, ভবিষ্যৎ জীবনে সে সেইরূপ ফল ভোগ করবে। এ সময় যদি আমরা নিষ্ঠার সঙ্গে জ্ঞানের অনুশীলন করে যাই, তবে ভবিষ্যৎ সম্ভাবনাময় হবে। আর যদি হেলায় সময় কাটিয়ে দিই, তাহলে জীবনের মহৎ উদ্দেশ্য ব্যর্থ হতে বাধ্য। যে শিক্ষা জীবন ও জীবিকার পথে কল্যাণকর, যে শিক্ষা মানুষকে উন্নত চরিত্রের অধিকারী করে, তা-ই সর্বোৎকৃষ্ট শিক্ষা। ছাত্রদের জীবন গঠনে শিক্ষকসমাজ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। তাঁদের সুষ্ঠু পরিচালনার মধ্য দিয়েই ছাত্রদের জীবন গঠিত হয় এবং উন্মুক্ত হয় মহত্ত্বের সম্ভাবনার পথ।অথবা, (খ) সারমর্ম লেখো:মহাজ্ঞানী মহাজন, যে পথে করে গমন/ হয়েছেন প্রাতঃস্মরণীয়,/ সেই পথ লক্ষ্য করে, স্বীয় কীর্তি ধ্বজা ধরে/ আমরাও হব বরণীয়।সময় সাগর তীরে, পদাঙ্ক অঙ্কিত করেআমরাও হব যে অমর/ সেই চিহ্ন লক্ষ্য করে,/ অন্য কোনো জন পরে,/ যশোদ্বারে আসব সত্বর।কোরো না মানবগণ, বৃথা ক্ষয় এ জীবনসংসার সমরাঙ্গণ মাঝেসংকল্প করেছ যাহা, সাধন করহ তাহা,ব্রতী হয়ে নিজ নিজ কাজে।৪। যেকোনো একটির ভাবসম্প্রসারণ করো: ১০(ক) যেখানে দেখিবে ছাই, উড়াইয়া দেখ তাইপাইলেও পাইতে পার অমূল্য রতন।(খ) জোটে যদি মোটে একটি পয়সাখাদ্য কিনিও ক্ষুধার লাগি;দুটি জোটে যদি তবে একটিতেফুল কিনে নিও হে অনুরাগী।৫। যেকোনো একটি বিষয়ে প্রবন্ধ রচনা করো: ১৫(ক) পরিবেশদূষণ ও তার প্রতিকার (খ) মানবকল্যাণে বিজ্ঞান(গ) বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য (ঘ) বৃক্ষরোপণ অভিযান(ঙ) একটি শীতের সকাল।