জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: মডেল টেস্ট ও বাংলা ১ম পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা ১ম পত্র (রচনামূলক) \ সময়: ৩ ঘণ্টা, পূর্ণমান: ১০০# অনুচ্ছেদগুলো পড় এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও।প্রত্যেক বিভাগ থেকে তিনটি করে প্রশ্নের উত্তর বাধ্যতামূলকক-বিভাগ১। গরিব বর্গাচাষি রমিজ উদ্দীনের কষ্টার্জিত ফসলের বেশির ভাগ দাবি করেন জমিদার হানিফ শেখ। কারণ হিসেবে তিনি জানান, জমির বিলি-বন্দোবস্ত করার সময় এমনই কথা ছিল। রমিজ উদ্দীনের মাথায় যেন আকাশ ভেঙে পড়ে। কারণ, টিপসই রমজি উদ্দীন দিয়েছিলেন ঠিকই। তাতে কী লেখা ছিল তা তিনি বুঝতে পারেননি।ক) জোঁক গল্পটি, কার লেখা? ১খ) কাকে, কেন জোঁকের সঙ্গে তুলনা করা হয়েছে? ২গ) উল্লিখিত অংশে জোঁক গল্পে কোন দিকটি ফুটে উঠেছে। তার অপকারিতা ব্যাখ্যা করো। ৩ঘ) রমিজ উদ্দীন এবং ওসমান দুজনই ভাগ্যবঞ্চিত এক গরিব বর্গাচাষি—কথাটি জোঁক গল্পের আলোকে ফুটিয়ে তোল। ৪২। কোনো বিষয়বস্তুকে জনসমক্ষে শ্রোতার কাছে বোধগম্য এবং গ্রহণযোগ্য করে তোলা অথবা কোনো ইস্যু বা পদক্ষেপের পক্ষে-বিপক্ষে জনসমর্থন অর্জন করাই ভাষণের লক্ষ্য। তেমনি এক উল্লেখযোগ্য ঐতিহাসিক ভাষণ হলো বঙ্গবন্ধুর দেওয়া ১৯৭১ সালের ৭ই মার্চের ভাষণ। সমগ্র বাঙালি জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার মূলমন্ত্র, ওই ভাষণটিই ছিল স্বাধীনতা যুদ্ধের মাইলফলক এবং অনুপ্রেরণার শক্তি।ক) বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণকে কোন ভাষণের সঙ্গে তুলনা করা হয়েছে। ১খ) ভাষণটিকে ঐতিহাসিক ভাষণ বলার কারণ কী? ২গ) একটি ভাষণ জনসমর্থন অর্জনে কীভাবে গুরুত্ববহ হয়ে উঠতে পারে তা উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ৩ঘ) বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণটিই ছিল স্বাধীনতা যুদ্ধের মাইলফলক—উক্তিটি ‘এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম’ রচনাটির নিরিখে মূল্যায়ন করো। ৪৩। বাসার সাহেব একজন সরকারি কর্মকর্তা। তাঁর দুই সন্তানই নামীদামি ইংলিশ মিডিয়াম স্কুলে পড়াশোনা করে। এই ব্যয়বহুল পড়াশোনার খরচ জোগাতে তাঁকে হিমশিম খেতে হয়। তথাপিও সামাজিক অবস্থান বজায় রাখতে গিয়ে সাধারণ মাধ্যমের শিক্ষা থেকে তাঁর সন্তানদের তিনি বিরত রাখছেন। শিক্ষার প্রকৃত স্ট্যান্ডার্ড কিসে, সে সম্পর্কে তিনি জ্ঞানহীন।ক) একুশে ফেব্রুয়ারির মূলকথা কী? ১খ) বিদেশি ভাষা সম্পর্কে লেখকের মতামত উল্লেখ করো। ২গ) বাশার সাহেবের শিক্ষানীতি শিক্ষাগ্রহণের ক্ষেত্রে কতটুকু অমূলক তা ব্যাখ্যা করে বুঝিয়ে দাও। ৩ঘ) ‘স্ট্যান্ডার্ড মানে জ্ঞানের স্ট্যান্ডার্ড, মিডিয়ামের স্ট্যান্ডার্ড নয়’—কথাটি ‘ভাষা ও শিক্ষা’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো। ৪৪। যাঁদের অক্লান্ত পরিশ্রমে গড়ে উঠেছে সভ্যতা, সমাজের চোখে তাঁরাই অবাঞ্ছিত, অবহেলিত। অথচ যাঁরা তা ভোগ করছেন, তাঁরাই সমাজের উচ্চ আসনটি দখল করে আছেন। এমন বৈষম্যমূলক নীতি সারাটি জীবন রবীন্দ্রনাথের অন্তরকে ব্যথিত করে তুলেছে। তিনি সর্বান্তকরণে চেয়েছেন, সব শ্রেণীর মানুষকে একই কাতারে দেখতে। ক) কোন বিষয়টি সারা জীবন ধরে রবীন্দ্রনাথের মর্মে আঘাত হেনেছে। ১খ) চিরকালের মানুষ বলতে কী বোঝানো হয়েছে। ২গ) সমাজের সাধারণ মানুষের প্রতি আমাদের দৃষ্টিভঙ্গি কেমন হওয়া উচিত, তা নিজের ভাষায় লিখ।ঘ) রবীন্দ্রনাথ চেয়েছিলেন, সব শ্রেণীর মানুষকে একই কাতারে দেখতে—কথাটি ‘রবীন্দ্রনাথের কথা’ প্রবন্ধের আলোকে বিশ্লেষণ করো।৫। সভ্যতার নেপথ্যে রয়েছে কম্পিউটার। এর সঠিক প্রয়োগের মধ্য দিয়েই আমাদের খুঁজে নিতে হবে নিত্যনতুন তথ্য উপাত্ত ও কর্মসংস্থানের সুযোগ। শতাব্দীর এই বিস্ময়কর আবিষ্কারটিই আজ আমাদের জীবনচলার পাথেয়। মানুষ যদি কখনো ভিন্ন গ্রহে গিয়েও বাস করতে চায়, তবুও কম্পিউটার ছাড়া তা সম্ভব নয়।ক) কত বছর পরপর হ্যালির ধূমকেতু উদিত হয়? ১খ) তথ্য কী? তথ্য কী কাজে লাগে? ২গ) মানুষ যদি কখনো ভিন্ন গৃহে গিয়ে বাস করতে চায়, তবুও কম্পিউটার ছাড়া তা সম্ভব নয়।—ব্যাখ্যা করো। ৩ঘ) শতাব্দীর বিস্ময়কর এই আবিষ্কারটিই আজ আমাদের জীবনচলার পাথেয়—কথাটি ‘কম্পিউটারের কথা’ প্রবন্ধের নিরিখে মূল্যায়ন করো। ৪খ-বিভাগ৬। ‘আবার ফুটেছে দ্যাখ কৃষ্ণচূড়া থরে থরে, শহরের পথে/ কেবল নিবিড় হয়ে কখনো মিছিলে কখনো বা/ একা হেঁটে যেতে মনে হয়, ফুল নয় ওরা/ শহীদের ঝলকিত রক্তের বুদ্বুদ, স্মৃতির গল্পে ভরপুর/ একুশের কৃষ্ণচূড়া আমাদের চেতনারই রঙ।ক) ‘স্মৃতিস্তম্ভ’ কবিতাটির পটভূমি কী? ১খ) ‘হিমালয় থেকে সাগর অবধি’—কথাটি কোন অর্থে ব্যবহূত হয়েছে। ২গ) ভাষা শহীদের স্মৃতিতে অম্লান রাখতে আমাদের চেতনাকে কীভাবে জাগ্রত রাখতে হবে—‘স্মৃতিস্তম্ভ’ কবিতার আলোকে ব্যাখ্যা করো। ৩ঘ) উদ্দীপকে ৫২-র ভাষা আন্দোলনে বীর শহীদদের প্রতি যে প্রগাঢ় শ্রদ্ধাটুকু ফুটে উঠেছে, ‘স্মৃতিস্তম্ভ’ কবিতা অবলম্বনে তার বর্ণনা দাও। ৪৭। ছোটবেলা থেকেই ইমন সহনশীল, আত্মপ্রত্যয়ী এবং উদ্যমী। অন্যের দুঃখ-কষ্ট তাকে বিচলিত করে। কারও কোনো সমস্যা দেখলে তার সাহায্যার্থে এগিয়ে যায়। তার মধ্যে পরোপকারীর ও মানবসেবার অদম্য আগ্রহ দেখে সবাই তাকে ভালোবাসে। সবার ধারণা, বড় হয়ে একদিন সে দেশ ও দশের কল্যাণে আত্মনিয়োগ করবে। ইমনের মতো কিশোররাই পারে একটি সুন্দর, সপ্নীল, সম্ভাবনাময় পৃথিবীকে উপহার দিতে।ক) ‘নওল কিশোর’ কবিতার উৎস লিখ। ১খ) ‘মুমূর্ষু ধরা’ বলতে কী বোঝানো হয়েছে? ২গ) ইমনের চরিত্রে নওল কিশোরদের যে বৈশিষ্ট্য ফুটে উঠেছে তা বর্ণনা করো।ঘ) উদ্দীপকটির আলোকে ‘নওল কিশোর’ কবিতার মর্মার্থ বিশ্লেষণ করো। ৪৮। রাজ্যজয়ের চেয়েও বড় জয় হলো প্রজাসাধারণের মন জয় করা। পৃথিবীতে যুগে যুগে সেসব রাজারাই জনগণের হূদয়াসনে স্থান করে নিতে পেরেছেন, যাঁদের ধ্যানে ও কর্মে, আচরণে-অনুভবে সাধারণ মানুষের প্রতিই ছিল অগাধ মমত্ব ও দায়িত্ববোধ। কারণ মুকুট পরা শক্ত, কিন্তু মুকুট ত্যাগ করা আরও কঠিন—এ কথাটিই তারা মনে রাখেন।ক) কবি কালিদাস রায়কে কী উপাধিতে ভূষিত করা হয়? ১ খ) রনবীর চৌহান কে? সে কেন পথে পথে ঘুরছিল? ২গ) অনুচ্ছেদটির বিষয়বস্তু ‘বাবরের মহত্ব’ কবিতাটিতে কতখানি প্রযোজ্য হয়েছে তা বুঝিয়ে লিখ। ৩ঘ) মুকুট পরা শক্ত, কিন্তু মুকুট ত্যাগ করা আরও কঠিন—এই নীতির আলোকে সম্রাট বাবরের চারিত্রিক বৈশিষ্ট্য আলোকপাত করো। ৪৯। সাগর লক্ষ করল, উঠানের আমগাছটি পাকা আমে পরিপূর্ণ। অথচ গাছটি মাটির দিকে নুয়ে আছে। কিছুদিন পর আবার সে দেখল, গাছ থেকে আমগুলো পাড়া শেষ হলে গাছের ডালপালা সব ঊর্ধ্বমুখী হয়ে আছে।গাছের এই সুমহান দিকটি সাগরকে অভিভূত করল এবং সে উপলব্ধি করল। গাছের এই উদার নৈতিক শিক্ষাটি মানুষের গ্রহণ করা উচিত।ক) সদ্ভাবশতক কাব্যটি কোন কবিতা অবলম্বনে রচিত? ১খ) মানুষ ধনী হলে কী করে? ২গ) গাছের উদারনীতি সাগরকে অভিভূত করল কেন, তার কারণ ব্যাখ্যা করো। ৩ঘ) গাছের কাছ থেকে মানুষের শিক্ষণীয় বিষয়গুলো ‘তরু’ কবিতার আলোকে বিশ্লেষণ করো। ৪