জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: সর্বশেষ প্রস্তুতি-১১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, বিএমটিটিআইবহুনির্বাচনী প্রশ্নোত্তর  অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, ইসলাম শিক্ষা থেকে ধারাবাহিকভাবে সিলেবাসভিত্তিক বহুনির্বাচনী অংশ ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৮। অধ্যায়-৫# নিচের অনুচ্ছেদের আলোকে ৬ ও ৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।আরিফিন সাহেবের বাসায় হাবিবা কাজ করে। সামান্য ভুলের কারণে হাবিবাকে বাড়ির সবাই অপমানপূর্বক বকাঝকা করে। তাকে নিম্নমানের খাবার খেতে দেয় এবং কম মূল্যের কাপড় পরায়।৬. বিদায় হজের ভাষণে মহানবী (সা.)-এর শিক্ষা অনুযায়ী আরিফিন সাহেবের উচিত, হাবিবাকে—i তারা যে খাবার খায়, সেই খাবার দেওয়া ii তারা যে মানের পোশাক পরে, সেই মানের পোশাক পরানো iii অমার্জনীয় অপরাধ করলে মারধর করবেনিচের কোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) ii ও iii৭. হাবিবাকে অপমানপূর্বক বকাঝকা করা ইসলামে—(ক) জায়েজ (খ) হারাম (গ) মাকরুহ (ঘ) মুবাহ৮. হজরত মুসা (আ.) ফেরাউনের ভয়ে মিসর ছেড়ে চলে যান—(ক) সিরিয়ায় (খ) মাদইয়ানে (গ) ইরাকে (ঘ) হাবশায়৯. মহানবী (সা.) কোথায় ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন?(ক) মক্কায় (খ) মদিনায় (গ) সিরিয়ায় (ঘ) আবিসিনিয়ায়১০. বদর যুদ্ধে মুসলিম সেনাসংখ্যা ছিল—(ক) ৫২৫ জন (খ) ৭২২ জন (গ) ৩১৩ জন (ঘ) ৪২৭ জন১১. তুআ উপত্যকা অবস্থিত—(ক) উহুদ পাহাড়ের পাদদেশে (খ) সাফা পাহাড়ের পাদদেশে (গ) তুর পাহাড়ের পাদদেশে (ঘ) হেরা পাহাড়ের পাদদেশে# নিচের অনুচ্ছেদটি পড়ে ১২ ও ১৩ নম্বর প্রশ্নের উত্তর দাও।আবদুল কাদের আলিয়া মাদ্রাসায় বিজ্ঞান শাখার ছাত্র। বড় হয়ে জাবির ইবনে হাইয়ান (র.)-এর অনুসরণে সে একজন ভালো চিকিৎসক হতে চায়। কিন্তু তার চাচা বলেন, সে মাদ্রাসায় পড়ে একজন আলেম হবে। ১২. জাবির ইবনে হাইয়ান তৎকালীন একজন সর্বশ্রেষ্ঠ—(ক) ভূগোলবিদ (খ) গণিতবিদ (গ) চিকিৎসাবিদ (ঘ) রসায়নবিদ১৩. আবদুল কাদের চিকিৎসক হলেও—i আলেম হতে পারবে ii দীন চর্চা করতে পারবে iii চাচার ইচ্ছা পূরণ করতে পারবেনিচের কোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) ii ও iii# নিচের অনুচ্ছেদের আলোকে ১৪ ও ১৫ নম্বর প্রশ্নের উত্তর দাও।মহানবী (সা.) বলেন, আজ তোমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, যাও তোমরা স্বাধীন।১৪. এখানে মহানবী (সা.) কাদের বিরুদ্ধে অভিযোগ নেই বলেছেন—(ক) মক্কায় মহানবী (সা.)-এর প্রতিরোধকারীদের (খ) আবু সুফিয়ান ও তাঁর সঙ্গীদের (গ) মক্কার অধিবাসীদের (ঘ) কুরাইশ সরদারদের১৫. তোমরা মুক্ত স্বাধীন—এর অন্তর্নিহিত অর্থ, মক্কাবাসীদের—(ক) ধর্ম পালনে স্বাধীনতা (খ) চলাফেরায় স্বাধীনতা (গ) কর্মে পূর্ণ স্বাধীনতা (ঘ) অতীত অপরাধের ক্ষমা ঘোষণা১৬. হুদাইবিয়ার সন্ধি সম্পাদিত হয়েছিল—(ক) হিজরি অষ্টম সনে (খ) হিজরি চতুর্থ সনে (গ) হিজরি ষষ্ঠ সনে (ঘ) হিজরি তৃতীয় সনে১৭. আরবি কোন মাসে বদর যুদ্ধ সংঘটিত হয়েছিল?(ক) শাওয়াল (খ) রজব (গ) রমজান (ঘ) জিলহজ১৮. মহানবী (সা.) পরিখা খনন করেছিলেন কার পরামর্শক্রমে?(ক) হজরত ওসমান (রা.)-এর (খ) হজরত জুবাইর (রা.)-এর (গ) হজরত আবদুল্লাহ ইবন মাসউদ (রা.)-এর (ঘ) হজরত সালমান ফারসি (রা.)-এর১৯. হজরত হুসাইন (রা.) শহীদ হয়েছিলেন—(ক) মক্কায় (খ) মদিনায় (গ) কারবালা ময়দানে (ঘ) দামেস্কে২০. মুসলিম জাহানের সর্বশ্রেষ্ঠ সুফি দার্শনিক—(ক) ইবন রুশদ (খ) ইবন তোফায়েল (গ) ইমাম গাজ্জালি (র.) (ঘ) আলকিন্দি২১. হজরত মুসা (আ.) কাকে সঙ্গে নিয়ে ফেরাউনের কাছে দীনের দাওয়াত দিলেন?(ক) হজরত শুআইব (আ.)-কে (খ) হজরত হারুন (আ.)-কে (গ) হজরত দাউদ (আ.)-কে (ঘ) হজরত ইবরাহিম (আ.)-কে২২. হজরত মুসা (আ.)-এর সঙ্গে কয়টি দল ছিল?(ক) ১০টি (খ) ১১টি (গ) ১২টি (ঘ) ১৩টি২৩. হজরত মুসা (আ.)-এর ওপর কোন কিতাব নাজিল হয়েছিল?(ক) তাওরাত (খ) জাবুর (গ) ইনজিল (ঘ) কোরআন২৪. ‘তোহ্ফাতুল ফালাসিফা’ গ্রন্থের রচয়িতা কে?(ক) ইবনে সিনা (খ) ইমাম গাজ্জালি (র.) (গ) ইমাম তিরমিসি (ঘ.) কবি ফেরদৌসি২৫. হজরত ঈসা (আ.)-এর ওপর কোন কিতাব নাযিল হয়?(ক) তাওরাত (খ) জাবুর (গ) ইনজিল (ঘ) কোরআন২৬. পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম লিখিত সংবিধান কোনটি?(ক) হুদাইবিয়ার সন্ধি (খ) জাতিসংঘের চুক্তি (গ) মদিনার সনদ (ঘ) বিশ্বচুক্তি।ইসলাম শিক্ষার সঠিক উত্তর: অংশ-৮: অধ্যায়-৫: ৬. গ, ৭. খ, ৮. খ, ৯. খ, ১০. গ, ১১. গ, ১২. ঘ, ১৩. ঘ, ১৪. ক, ১৫. ঘ, ১৬. গ, ১৭. গ ১৮. ঘ, ১৯. গ, ২০. গ, ২১. খ, ২২. গ, ২৩. ক, ২৪. খ, ২৫. গ, ২৬. খ।