বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-১প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ২য় পত্রের ব্যাকরণ অংশ থেকে ধারাবাহিকভাবে সিলেবাসভিত্তিক বহুনির্বাচনী অংশ ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-১। অধ্যায়-১ ১. বাংলা ভাষায় কয় কোটি লোক কথা বলে?ক. দশ কোটি খ. পনের কোটি গ. পঁচিশ কোটি ঘ. পাঁচ কোটি২. সাধু ও চলিত ভাষার পার্থক্য কোথায়?ক. শুধু ক্রিয়াপদে খ. শুধু সর্বনামে গ. শুধু অব্যয়ে ঘ. ক্রিয়াপদে ও সর্বনামে৩. সাধুভাষার বৈশিষ্ট্য কোনটি?ক. লেখ্য ভাষা খ. মৌখিক ভাষা গ. আঞ্চলিক ভাষা ঘ. কথার ভাষা৪. মনের ভাব প্রকাশের প্রধান বাহন কোনটি?ক. ছবি খ. শব্দ গ. ইঙ্গিত ঘ. ভাষা৫. ভাষা বলতে কোনটি বোঝায়?ক. অর্থবোধক ধ্বনি খ. ইশারা-ইঙ্গিত গ. অর্থহীন ধ্বনি ঘ. ছবি৬. ব্যাকরণের প্রধান কাজ কী?ক. ভাষার বিশ্লেষণ খ. ভাষার উন্নতি গ. ভাষার শৃঙ্খলা ঘ. ভাষার নিয়ম প্রতিষ্ঠা৭. ব্যাকরণের কোন অংশে বর্ণমালার বিষয় আলোচিত হয়?ক. ধ্বনিতত্ত্বে খ. শব্দতত্ত্বে গ. বাক্যতত্ত্বে ঘ. রূপতত্ত্বে৮. ব্যাকরণের কোন অংশে বাক্যের আলোচনা থাকে?ক. শব্দতত্ত্বে খ. ধ্বনিতত্ত্বে গ. বাক্যতত্ত্বে ঘ. বর্ণমালায়৯. ব্যাকরণের কোন অংশে শব্দ গঠনের কথা আলোচিত হয়?ক. ধ্বনিতত্ত্বে খ. রূপতত্ত্বে গ. বাক্যতত্ত্বে ঘ. কোনোটাতেই নয়।১০। ব্যাকরণ এসেছে কখন?ক. ভাষার আগে খ. ভাষা সৃষ্টির পরে গ. ভাষার সৃষ্টির সঙ্গে ঘ. সাম্প্রতিক কালে অধ্যায়-২ ১. ‘জ’-এর উচ্চারণ স্থান কোনটি?ক. জিহ্বামূল খ. তালু গ. কণ্ঠ ঘ. ওষ্ঠ২. কোনগুলো স্পর্শধ্বনি?ক. অ থেকে ট পর্যন্ত খ. চ থেকে শ পর্যন্ত গ. ক থেকে ম পর্যন্ত ঘ. ট থেকে য় পর্যন্ত৩. কোনগুলো ওষ্ঠধ্বনি?ক. চ ছ জ ঝ ঞ খ. ট ঠ ড ঢ ণ গ. ত থ দ ধ ন ঘ. প ফ ব ভ ম৪. কোন ধ্বনি উচ্চারণের সময় বাতাসের চাপের আধিক্য থাকে?ক. অল্পপ্রাণ ধ্বনি খ. অমোঘ ধ্বনি গ. মহাপ্রাণ ধ্বনি ঘ. শ্বাস ধ্বনি৫. মুখবিবরের কোথাও বাধা না পেয়ে কোন ধ্বনি উচ্চারিত হয়?ক. ওষ্ঠ্যধ্বনি খ. ব্যঞ্জনধ্বনি গ. স্বরধ্বনি ঘ. নাসিক্যধ্বনি৬. নাসিক্য ধ্বনি কোনটি?ক. ম খ. য গ. ঠ ঘ. ষ৭. কোনটি মৌলিক স্বরধ্বনি নয়?ক. ক খ. ই গ. ও ঘ. ঐ৮. শব্দের ক্ষুদ্রতম একক কোনটি?ক. বর্ণ খ. স্বরবর্ণ গ. ব্যঞ্জনবর্ণ ঘ. ধ্বনি৯. ‘ম’ বর্ণটি কোন বর্গের অন্তর্গত?ক. এ-বর্গ খ. ক-বর্গ গ. চ-বর্গ ঘ. প-বর্গ১০। বাংলা বর্ণমালায় বর্ণ কয়টি?ক. ৫০টি খ. ৫১টি গ. ৪৯টি ঘ. ৪৮টি১১. মৌলিক স্বরধ্বনি কয়টি?ক. ৭টি খ. ৫টি গ. ১১টি ঘ. ১২টি১২। মানুষের অর্থযুক্ত কিছু ধ্বনিকে কী বলে?ক. বর্ণ খ. কথা গ. ধ্বনি ঘ. উচ্চারণ১৩। পাশাপাশি দুটি ধ্বনির মিলনকে কী বলে?ক. বর্ণ খ. দ্বন্দ্ব গ. সন্ধি ঘ. সমাস১৪। অ-কার কিংবা আ-কারের পর ই-কার কিংবা ঈ-কার থাকলে উভয়ে মিলে কী হয়। ক. উ-কার হয় খ. ও-কার হয় গ. ঈ-কার হয় ঘ. এ-কার হয়১৫। উল্লাস-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?ক. উৎ+লাস খ. উৎ+ল্লাস গ. উত+লাস ঘ. উৎ+আল্লাস১৬। বিসর্গের সঙ্গে স্বরধ্বনির বা ব্যঞ্জনধ্বনির যে সন্ধি হয় তাকে কী বলে?ক. তৎসম সন্ধি খ. বিসর্গ-ব্যঞ্জন সন্ধি গ. বিসর্গ-স্বর সন্ধি ঘ. বিসর্গ সন্ধি ১৭। অতএব-এর সন্ধি বিচ্ছেদ কোনটি?ক. অত্র+এব খ. অতঃ+এব গ. অতি+এব ঘ. অতো+এব১৮। সন্ধি করলে ভাষা কী হয়?ক. শ্রুতিমধুর খ. কাঠিন্য গ. সহজ ঘ. কোনোটিই নয় অধ্যায়-৩ ১। অর্থবোধক ধ্বনিসমষ্টিকে কী বলে?ক. প্রকৃতি খ. প্রত্যয় গ. শব্দ ঘ. বাক্য ২। নিচের কোন শব্দটি কৃৎ প্রত্যয় যোগ করে গঠন করা হয়েছে?ক. চলন্ত খ. ঢাকাই গ. শীতল ঘ. ঘরামি৩। নিচের কোন শব্দটি ক্রিয়া বিভক্তি যোগ করে গঠন করা হয়েছে?ক. মানুষের খ. তোমাকে গ. পড়ি ঘ. ছাগলে৪। নিচের কোন শব্দটি তদ্ধিত প্রত্যয় যোগ করে গঠন করা হয়েছে?ক. ঘরামি খ. বলা গ. খেলা ঘ. জলা৫। কোন শব্দটি তৎসম?ক. হস্ত খ. কাজ গ. কুড়ি ঘ. লাজ৬। কোন শব্দটি দেশি শব্দ?ক. দাম খ. কান গ. ডাব ঘ. কুচ্ছিত৭। কোন শব্দটি পারিভাষিক শব্দ?ক. চাঁদ খ. হাত গ. সচিব ঘ. পাউরুটি।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালবাংলা ২য় পত্র-এর সঠিক উত্তর: অংশ-১অধ্যায়-১: ১। গ ২। ঘ ৩। ক ৪। ঘ ৫। ক ৬। ক ৭। ক ৮। গ ৯। খ ১০। খ।অধ্যায়-২: ১. খ. ২. গ ৩. ঘ ৪. গ ৫. গ ৬. ক ৭. ঘ ৮. ক ৯. ঘ ১০. খ ১১. ক ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. ক ১৬. ঘ ১৭. খ ১৮. ক।অধ্যায়-৩: ১. গ ২. ক ৩. ঘ ৪. ক ৫. ক ৬. গ ৭. গ।ইংরেজি ২য় পত্ররবার্ট টমাস কস্তা, সিনিয়র ইংরেজি শিক্ষকমিরপুর সরকারি উচ্চবিদ্যালয়, ঢাকা Narration প্রিয় শিক্ষার্থীরা, ইংরেজি ২য় পত্রের grammar-এর ওপর দক্ষতা বৃদ্ধি ও পরীক্ষায় ভালো ফলাফল করার প্রত্যাশায় সম্পূর্ণ সিলেবাসের ওপর ধারাবাহিক আলোচনা ও নমুনা প্রশ্ন নিয়মিত ছাপা হচ্ছে। পূর্ব প্রকাশের পর আজ item no-12: narration আলোচনা করব। মনে রাখবে, পরীক্ষায় শুধু তিনটি ধাপ থেকে প্রশ্ন আসবে। ধাপগুলো হলো:(a) Direct speech-এর first person অর্থাৎ reporting verb-এর subject এর number person ও gender অনুসারে indirect speech-এ পরিবর্তিত হয়। যেমন:Direct Indirect I say, “I am fine.” I say that I am fine.You say, “I am well.” You say that you are well. (b) Direct speech-এর second person যার কাছে বর্ণনা দেওয়া হয় অর্থাৎ reporting verb-এর object-এর number, person ও gender অনুসারে indirect speech-এ পরিবর্তিত হয়। যেমন:Direct : He says to me, “I shall help you.”Indirect : He says to (or tells) me that he will help me.Direct : He says to Rani, “I shall help you.”Indirect : He says to (or tells) Rani that he will help her.(c) Direct speech-এর Third person-এর indirect speech-এ কোনো রকম পরির্বতন হয় না। যেমন: Direct: He says, “she will do it.”Indirect : He says that she will do it.Note: (i) Direct speech-এর reporting verb রূপে কখনো verb ‘to tell’ ব্যবহার হয় না। যেমন: Inc. He told me, “I am well. “Correct. He said to me, “I am well.”(ii) ব্যক্তিবাচক অর্থাৎ Indirect object ছাড়া Indirect speech-এর verb to tell ব্যবহত হয় না। Incorrect: He told that he was well. Correct: He said that he was well.The change of verbs:Reporting verb যদি present বা future tense-এর হয়, তাহলে indirect speech-এ direct speech-এর verb-এর tense-এর কোনো পরির্বতন হয় না, শুধু person পরিবর্তিত হয়।Direct : He says , “I do/did/shall do it .”Indirect : He says that he does/did/will do it.Direct : She will say, “I make/shall make a cake.”Indirect : She will say that he makes/made/will make a cake.(b) Reporting verb যদি past tense-এর হয়, তাহলে indirect speech-এ direct speech-এ verb-এর tense পরিবর্তিত হয়ে তা past tense হয়। অর্থাৎ Present Indefinite পরিবর্তিত হয়ে Past Indefinite হয় Present continuous ” Past continuous হয় Present perfect ” Past perfect হয় Present Perfect continuous ” Past perfect continuous হয় Past Indefinfte ” Past perfect হয় Past continuous ” past perfect continuous হয় past prefect ও past perfect continuous-এর পরিবর্তন হয় না। shall পরিবর্তিত হয়ে should হয় will ” would হয় can ” could হয় may ” might হয় Must ও should-এর পরিবর্তন হয় না।Direct : He said, “I learn my lessons.”Indirect : He said that he learnt his lessons.Direct : He said, “I am playing on a pipe.”Indirect : He said that he was playing on a pipe.Direct : She said, “I sang a song.”Indirect : She said that she had sung a song.Direct : She said, “I was making tea.”Indirect : She said that she had been making tea.Direct : He said, “I shall go home.”Indirect : He said that he would go home.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল