সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ রাইফেল পাবলিক কলেজ, ঢাকাবহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৩প্রিয় শিক্ষার্থীরা, বাংলা ২য় পত্র থেকে ধারাবাহিকভাবে সিলেবাসভিত্তিক বহুনির্বাচনী অংশ ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-৩।অধ্যায়-৪৩৩. অধিকরণ কারকের উদাহরণ কোনটি?ক. তিলে তৈল আছে খ. তিলে তেল হয় গ. দুধে ঘি হয় ঘ. মেঘে বৃষ্টি হয়৩৪. ‘ট্রেন ঢাকা ছাড়ল।’- ‘ঢাকা’ পদটি কোন কারক?ক. অপাদান খ. কর্ম গ. অধিকরণ ঘ. করণ৩৫. বাক্যের প্রতিটি শব্দের সঙ্গে অন্বয় সাধনের জন্য যেসব বর্ণ যুক্ত হয় তাদের কী বলে?ক. সমাস খ. কারক গ. বিভক্তি ঘ. সম্বন্ধ পদ৩৬. স্বত্ব ত্যাগ করে যাকে কিছু দান করা হয়, তাকে কোন কারক বলে?ক. সমাস খ. সম্প্রদান গ. বিভক্তি ঘ. অধিকরণ ৩৭. অনুসর্গকে কী বলা হয়?ক. উপসর্গ খ. সমাস গ. কর্মপ্রবচনীয় ঘ. বিভক্তি৩৮. অনুসর্গ কোথায় বসে?ক. শব্দের পরে খ. শব্দের আগে গ. বাক্যের শেষে ঘ. কোনোটিই নয়৩৯. অনুসর্গ কীসের মতো কাজ করে?ক. সন্ধির মতো খ. বিভক্তির মতো গ. কারকের ঘ. সমাসের মতো৪০. শব্দের সঙ্গে অনুসর্গের সম্পর্ক কী?ক. শব্দের সঙ্গে মেশে না খ. শব্দের সঙ্গে জমাট বাঁধেগ. শব্দের সঙ্গে মিশে যায় ঘ. কোনোটিই নয়৪১. অনুসর্গের কাজ কী?ক. বাক্য গঠন খ. পদ গঠন গ. সন্ধি স্থাপন ঘ. অর্থ প্রকাশে সহায়তা৪২. কোনটি অনুসর্গ?ক. প্রশ্ন খ. থেকে গ. উত্তর ঘ. পুস্তক৪৩. নিচের কোন দুটি উপসর্গ খাঁটি বাংলা?ক. অঘা, পাতি খ. প্রতি, অতিগ. আন, অপ ঘ. ভর, সম্৪৪. সংস্কৃত উপসর্গ কোনটি?ক. অঘা খ. অজ গ. কদ্ ঘ. সম্৪৫. ‘নিলাজ’-এর ‘নি’ কোন উপসর্গ?ক. বাংলা খ. আরবি গ. ফারসি ঘ. সংস্কৃত৪৬. কোনটি বিদেশি উপসর্গ?ক. সু খ. নিম গ. অতি ঘ. আড়৪৭. কিসের প্রভাবে শব্দের অর্থ সংকুচিত, সম্প্রসারিত ও পরিবর্তিত হয়?ক. উপসর্গের খ. প্রত্যয়ের গ. অনুসর্গের ঘ. প্রকৃতির৪৮. উপসর্গের কাজ কী?ক. নতুন অর্থবোধক শব্দ গঠন করা খ. নতুন বাক্য গঠন করাগ. বাক্যকে সৌষ্ঠবমণ্ডিত করা ঘ. বাক্যের অলংকার বৃদ্ধি করা৪৯. শব্দের আগে বসে কোনটি?ক. উপসর্গ খ. অনুসর্গ গ. প্রত্যয় ঘ. বিভক্তি৫০. উপসর্গের কী নেই?ক. শব্দ গঠন গ. অর্থবাচকতা গ. অর্থদ্যোতকতা ঘ. শব্দ সৃষ্টি৫১. ক্রিয়ামূলকে কী বলা হয়?ক. শব্দ খ. বিভক্তি গ. ধাতু ঘ. পদ৫২. ধাতু কয় প্রকার?ক. দুই খ. তিন গ. চার ঘ. পাঁচ৫৩. অতীতকালে যে ক্রিয়া সাধারণত অভ্যস্ততা অর্থে ব্যবহূত হয়, তাকে কোন কাল বলা হয়?ক. নিত্যবৃত্ত অতীতকাল খ. পুরাঘটিত অতীতকাল গ. ঘটমান অতীতকাল ঘ. সাধারণ অতীতকাল ৫৪. কোনটি ঘটমান অতীতকালের উদাহরণ?ক. কাল সন্ধ্যায় বৃষ্টি পড়ছিলখ. এ ক্ষণে জানিলাম কুসুমে কীট আছেগ. কাজটি কি তুমি করেছিলে ঘ. তুমি যদি যেতে, তবে ভালোই হতো৫৫. কোনটি ঘটমান বর্তমান?ক. ঘুম থেকে ওঠো খ. সদা সত্য কথা বলবেগ. সূর্য পূর্ব দিকে ওঠে ঘ. সুমী খেলছে৫৬. কোনটি ঘটমান ভবিষ্যতের উদাহরণ?ক. ঘুম থেকে ওঠো খ. তুমি খেলতে থাকবেগ. সদা সত্য কথা বলবে ঘ. সূর্য পূর্ব দিকে উঠবে৫৭. নিত্যবৃত্ত অতীত কোনটি?ক. তুমি পড়তে থাকবে খ. আমি সেখানে রোজ যেতামগ. তুমি সেখানে গিয়েছিলে ঘ. আমি লিখে থাকব৫৮. কোনটি পুরাঘটিত ভবিষ্যৎ?ক. দয়া করে আসুন খ. আমি একটি গল্প লিখেছিগ. তুমি পড়তে থাকবে ঘ. গত রাতে হয়তো ঝড় হয়ে থাকবে৫৯. কোন বাক্যটি নিত্যবৃত্ত অতীত?ক. তুমি করলে খ. তুমি করতেগ. তুমি করেছিলে ঘ. তুমি করছিলে৬০. অতীতের অভ্যাস বোঝাতে কোন কাল হয়?ক. সাধারণ অতীত খ. ঘটমান অতীতগ. পুরাঘটিত অতীত ঘ. নিত্যবৃত্ত অতীত৬১. ‘তিনি প্রত্যহ এখানে আসতেন।’—এ বাক্যে ‘আসতেন’ ক্রিয়াটি কোন কালের?ক. নিত্যবৃত্ত অতীত খ. সাধারণ অতীতগ. পুরাঘটিত অতীত ঘ. ঘটমান অতীত৬২. কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ?ক. হাতপা খ. হাতঘড়ি গ. সুহূদ ঘ. বিলাতফেরত৬৩. উভয় পদের অর্থ প্রকাশ পায় কোন সমাসে?ক. তৎপুরুষ সমাসে খ. দ্বন্দ্ব সমাসেগ. বহুব্রীহিতে ঘ. দ্বিগু সমাসে৬৪. মধ্যপদলোপী সমাস কোনটি?ক. ভাইবোন খ. মনমরাগ. চালকুমড়া ঘ. দিনদিন।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকালবাংলা ২য় পত্র-এর সঠিক উত্তর: অংশ-৩অধ্যায়-৪: ৩৩। ক, ৩৪। ক, ৩৫। গ, ৩৬। খ, ৩৭। ঘ, ৩৮। ক, ৩৯। খ, ৪০। খ, ৪১। ক, ৪২। খ, ৪৩। ক, ৪৪। ঘ, ৪৫। ঘ, ৪৬। খ, ৪৭। ক, ৪৮। ক, ৪৯। ক, ৫০। খ, ৫১। গ, ৫২। খ, ৫৩। ঘ, ৫৪। ক, ৫৫। ঘ, ৫৬। খ, ৫৭। খ, ৫৮। গ, ৫৯। গ, ৬০। ক, ৬১। ক, ৬২। ক, ৬৩। খ। ৬৪। গ।