জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: সর্বশেষ প্রস্তুতি-৭: বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুলবুলিতে ধান খেয়েছে। —‘বুলবুলিতে’ কোন কারকে কোন বিভক্তি?কারক ও বিভক্তিপ্রিয় শিক্ষার্থীরা, আজ বাংলা ২য় পত্রের কারক ও বিভক্তি নিয়ে আলোচনা করব।কর্তৃকারকে বিভিন্ন কারক ও বিভক্তিশূন্য বিভক্তি: গরু ঘাস খায়। খোকা ঘুমায়।দ্বিতীয়া বিভক্তি: আমাকে পড়তে হবে। তোমাকে যেতে হবে।তৃতীয়া বিভক্তি: তোমা দ্বারা এ কাজ হবে না।কাজী নজরুল ইসলাম কর্তৃক ‘বিদ্রোহী’ লিখিত।পঞ্চমী বিভক্তি: আমা হতে এ কাজ হবে না।ষষ্ঠী বিভক্তি: আমার যাওয়া হবে না।সপ্তমী বিভক্তি: বুলবুলিতে ধান খেয়েছে।কর্মকারকে বিভিন্ন কারক ও বিভক্তিশূন্য বিভক্তি: ডাক্তার ডাকো। ঘোড়া গাড়ি টানে।দ্বিতীয়া বিভক্তি: আমাকে বলো কবে যাবে। ছেলেকে ডাকো।পঞ্চমী বিভক্তি: বাহির হতে দেখো না এমন করে।ষষ্ঠী বিভক্তি: মাতা-পিতার সেবা করো।সপ্তমী বিভক্তি: আমায় ডেকেছেন?করণ কারকে বিভিন্ন কারক ও বিভক্তিশূন্য বিভক্তি: মেয়েরা পাশা খেলে।তৃতীয়া বিভক্তি: কলম দিয়ে লেখা হয়।পঞ্চমী বিভক্তি: আমা হতে এ কাজ হবে না।ষষ্ঠী বিভক্তি: কালির দাগ মোছে না।সপ্তমী বিভক্তি: টাকায় কী না হয়।সম্প্রদান কারকে বিভিন্ন কারক ও বিভক্তিশূন্য বিভক্তি: দিব তোমা শ্রদ্ধা-ভক্তি।চতুর্থী বিভক্তি: দরিদ্রকে ধন দাও।ষষ্ঠী বিভক্তি: দেশের জন্য প্রাণ দাও।সপ্তমী বিভক্তি: দীনে দয়া করো।অপাদান কারকে বিভিন্ন কারক ও বিভক্তিশূন্য বিভক্তি: ট্রেন ঢাকা ছাড়ল।দ্বিতীয়া বিভক্তি: বাবাকে ভয় নেই।তৃতীয়া বিভক্তি: সরিষা দিয়ে তেল হয়।পঞ্চমী বিভক্তি: সে ঘর থেকে বেরিয়ে গেল।ষষ্ঠী বিভক্তি: এখানে বাঘের ভয় নেই।সপ্তমী বিভক্তি: লোভে পাপ, পাপে মৃত্যু।অধিকরণ কারকে বিভিন্ন কারক-বিভক্তিশূন্য বিভক্তি—সে বাড়ি নেই।দ্বিতীয়া বিভক্তি—আজকে হবে না কালকে আসুন।তৃতীয়া বিভক্তি—পথ দিয়ে চলো।পঞ্চমী বিভক্তি—বাড়ি থেকে চেয়ে দেখো।সপ্তমী বিভক্তি—তিলে তৈল আছে।বিভিন্ন কারকে একই বিভক্তির প্রয়োগসব কারকে শূন্য বিভক্তি:কর্তৃকারকে শূন্য বিভক্তি—রানা যায়।কর্মকারকে শূন্য বিভক্তি—গরু ঘাস খায়।করণ কারকে শূন্য বিভক্তি—রানিরা পাশা খেলে।সম্প্রদান কারকে শূন্য বিভক্তি—দিব তোমা শ্রদ্ধা-ভক্তি।অপাদান কারকে শূন্য বিভক্তি—সে স্কুল পালায়।অধিকরণ কারকে শূন্য বিভক্তি—বাবা বাড়ি নেই।বিভিন্ন কারকে দ্বিতীয়া বিভক্তি:কর্তৃকারকে দ্বিতীয়া—রানাকে খেতে হবে।কর্মকারকে দ্বিতীয়া—খোকাকে ডাক।করণ কারকে দ্বিতীয়া—তাকে দিয়ে কিছু হবে না।অপাদান কারকে দ্বিতীয়া—বাঘকে ভয় করে।অধিকরণ কারকে দ্বিতীয়া—আজকে ছুটি।বিভিন্ন কারকে ষষ্ঠী বিভক্তি:কর্তৃকারকে ষষ্ঠী—রবির যেতে হবে।কর্মকারকে ষষ্ঠী—অমির দেখা পাইনি।করণ কারকে ষষ্ঠী—কালির দাগ মুছে না।সম্প্রদান কারকে ষষ্ঠী—গরিবদের দান করো।অপাদান কারকে ষষ্ঠী—সেখানে বাঘের ভয় নেই।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল