জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: সর্বশেষ প্রস্তুতি-৮: বাংলা ২য় পত্র

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাছে লোকে কিছু বলে। ‘লোকে’ কোন কারকে কোন বিভক্তি?কারক ও বিভক্তিপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ বাংলা ২য় পত্রের কারক ও বিভক্তি নিয়ে আলোচনা করা হলো।সব কারকে সপ্তমী বিভক্তি বা ‘এ’ বিভক্তি:কর্তৃকারকে সপ্তমী বা ‘এ’—পাগলে কি না বলে।কর্মকারকে সপ্তমী বা ‘এ’—জিজ্ঞাসিব জনে জনে।করণ কারকে সপ্তমী বা ‘এ’—সে চোখে ভালো দেখে না।সম্প্রদান কারকে সপ্তমী বা ‘এ’—দীনে দয়া করো।অপাদান কারকে সপ্তমী বা ‘এ’—তিলে তেল হয়।অধিকরণ কারকে সপ্তমী বা ‘এ’—তিলে তেল আছে।বিভিন্ন কারকে ‘তে’ বিভক্তি:কর্তৃকারকে ‘তে’—বুলবুলিতে ধান খেয়েছে।করণ কারকে ‘তে’—দড়িতে বাঁধ।সম্প্রদান কারকে ‘তে’—সমিতিতে চাঁদা দিয়েছি।অপাদান কারকে ‘তে’—চক্ষুতে জলধারা বইছে।অধিকরণ কারকে ‘তে’—পানিতে মাছ আছে।কারক ও বিভক্তি নির্ণয়:১. লোকে কী না বলে। কর্তায় সপ্তমী (এ-বিভক্তি)২. রাখাল গরুর পাল লয়ে যায় মাঠে। কর্তায় প্রথমা (শূন্য)৩. পাছে লোকে কিছু বলে। কর্তায় সপ্তমী (এ-বিভক্তি)৪. চাঁদের দেশে এক যে ছিল চরকা কাটা বুড়ি। কর্তায় প্রথমা (শূন্য)৫. কোথাও আমার হারিয়ে যাওয়ার নেই মানা। কর্তায় প্রথমা (শূন্য) ৬. গাঁয়ে মানে না আপনি মোড়ল। কর্তায় প্রথমা (শূন্য)৭. পণ্ডিতে পণ্ডিতে লড়াই চলে। কর্তায় সপ্তমী৮. পাখিসব করে রব রাতি পোহাইল। কর্তায় প্রথমা (শূন্য)৯. রতনে রতন চিনে। কর্তায় সপ্তমী (শূন্য)১০. মশা মেরে হাত কালো কোরো না। কর্মে প্রথমা (শূন্য)১১. সে বছরে ফাঁকা পেনু কিছু টাকা। কর্মে প্রথমা (শূন্য)১২. জিজ্ঞাসিব জনে জনে। কর্মে সপ্তমী (এ-বিভক্তি)১৩. দেখে যেন মনে হয় চিনি উহারে। কর্মে দ্বিতীয়া (রে-বিভক্তি)১৪. মন দিয়া কর সবে বিদ্যা উপার্জন। কর্মে প্রথমা (শূন্য)১৫. ধৈর্য ধরো, বাঁধো বুক। কর্মে প্রথমা (শূন্য)১৬. রেখ মা দাসেরে মনে। কর্মে দ্বিতীয়া (রে-বিভক্তি)১৭. কত ধানে কত চাল হয় তা আমি বেশ জানি। কর্মে শূন্য১৮. আকাশ মেঘে ঢাকা। করণে সপ্তমী১৯. শিক্ষক ছেলেটিকে বেত মারলেন। করণে শূন্য২০. অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর। করণে সপ্তমী২১. অহংকারই পতনের মূল। করণে শূন্য২২. কথায় চিঁড়ে ভিজে না। করণে সপ্তমী২৩. জ্ঞানে বিমল আনন্দ দেয়। করণে সপ্তমী২৪. জলকে চল। সম্প্রদানে চতুর্থী২৫. এবার কাজী সাহেব হজে গেছেন। সম্প্রদানে সপ্তমী২৬. পীড়িতকে সেবা করো। সম্প্রদানে চতুর্থী২৭. অন্ধজনে দেহ আলো। সম্প্রদানে সপ্তমী ২৮. গৃহহীনে গৃহ দাও। সম্প্রদানে সপ্তমী২৯. না মরে পাষাণ বাপ দিলা হেন বরে। সম্প্রদানে সপ্তমী ৩০. সর্বশিষ্যে জ্ঞান দাও। সম্প্রদানে সপ্তমী।