বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-২প্রিয় শিক্ষার্থীরা, হিন্দুধর্ম শিক্ষা বিষয় থেকে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। আজ ছাপা হলো অংশ-২। হিন্দুধর্মের আদি ধর্মগ্রন্থের নাম বেদঅধ্যায়-২১. নয় প্রকারের বৃক্ষকে একত্রে বলে —ক. নবদেবী খ. নববৃক্ষ গ. নবপত্রিকা ঘ. নবদেব২. সরস্বতী দেবীর প্রিয় ফুল কী?ক. গোলাপ খ. পলাশ গ. বকুল ঘ. রজনীগন্ধা৩. ঋগ্বেদে ওষধি বৃক্ষকে জননীস্বরূপা বলা হয়েছে। কারণ এ বৃক্ষ —i. জীবন রক্ষা করে ii. ব্যথা উপশম করে iii. আশ্রয় প্রদান করেনিচের কোনটি সঠিক?ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii ৪. আমরা বৃক্ষ পরিচর্যা করি কারণ—i. বৃক্ষ অক্সিজেন দেয় ii. বৃক্ষ সৃষ্টির রহস্য iii. বৃক্ষের বৃদ্ধির জন্যনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. iii ঘ. i ও iii# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও।বৃক্ষপ্রেমী রবীন্দ্র বৃক্ষলতার প্রয়োজনীয়তার কথা অনুভব করে নিজ বাড়িতে বিভিন্ন ধরনের বৃক্ষ রোপণ করেন। তিনি এসব বৃক্ষের পরিচর্যা ও সংরক্ষণ করেন।৫. রবীন্দ্র বৃক্ষলতার প্রয়োজনীয়তার কথা অনুভব করেন। কারণ বৃক্ষলতা —i. পরিবেশের ভারসাম্য রক্ষা করে ii. পরিবেশের সৌন্দর্য রক্ষা করে iii. ঈশ্বরের সৃষ্টিনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii৬. রবীন্দ্র বৃক্ষের সংরক্ষণ করেন। কারণ বৃক্ষ—i. বৈচিত্র্য রক্ষা করে ii. সৌন্দর্য বর্ধন করে iii. বাঁধ রক্ষা করেনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii৭. জীবের মধ্যে ঐক্য ও বৈচিত্র্যের মূলে কে রয়েছেন?ক. প্রকৃতি খ. মানুষ গ. স্রষ্টা ঘ. দেবগণ ও ঋষিগণ৮. হিন্দুধর্মের আদি ধর্মগ্রন্থের নাম কী?ক. উপনিষদ খ. গীতা গ. বেদ ঘ. মহাভারত৯. ঋগ্বেদে ওষধি বৃক্ষের প্রশংসা করে তাকে কী বলা হয়েছে?ক. জননীস্বরূপা খ. জীবনস্বরূপা গ. আনন্দময় ঘ. তেজোময়১০. বটবৃক্ষের অভ্যন্তরে কোন দেবী অধিষ্ঠিত?ক. সরস্বতী খ. লক্ষ্মী গ. দুর্গা ঘ. ঊষা১১. অশ্বত্থ বৃক্ষের মধ্যে কে রয়েছেন?ক. বিষ্ণু খ. শিব গ. দুর্গা ঘ. কালী১২. তুলসীপাতা কোন দেবতার প্রিয়?ক. শিব খ. ব্রহ্মা গ. ইন্দ্র ঘ. বিষ্ণু১৩. ঈশ্বরের কাজকে কী বলে?ক. খেলা খ. লীলা গ. ক্রীড়া ঘ. কর্ম১৪. বৃক্ষের মধ্যে ঈশ্বর কীরূপে বিরাজিত?ক. দেবতারূপে খ. দেবীরূপে গ. প্রাণরূপে ঘ. স্রষ্টারূপে১৫. সব প্রাণীর মধ্যে কোনটি দেখা যায়?ক. মমত্ববোধ খ. প্রাণধর্ম গ. ধর্মবোধ ঘ. কর্তব্যবোধ১৬. পৌরাণিক যুগে দুর্গাপূজার পাশাপাশি কোন পূজার প্রচলন হয়?ক. বিষ্ণু পূজা খ. পবন পূজাগ. শ্যামা পূজা ঘ. নবপত্রিকার পূজা১৭. ঈশ্বর কীরূপে আমাদের পালন করেন?ক. শিবরূপে খ. বিষ্ণুরূপে গ. দুর্গারূপে ঘ. বৃক্ষরূপে১৮. ‘মাধ্বীর্ম সন্ত্বোষধীঃ’—এটি কোথায় উদ্ধৃত?ক. রামায়ণে খ. উপনিষদে গ. ঋগ্বেদে ঘ. সামবেদে১৯. প্রাচীনকালে বৃক্ষের মধ্যে ঈশ্বরের শক্তি অনুভব করে কী রচনা করা হয়েছিল?ক. বৃক্ষবন্দনামূলক মন্ত্র বা কবিতা খ. বৃক্ষনীড় গ. বৃক্ষবন ঘ. বৃক্ষের প্রস্তুতিমূলক কবিতা২০. আমাদের চারিদিকের যে বৈচিত্র্য এবং বৈচিত্র্যের মধ্যে যে অপূর্ব সমন্বয়, তা ঈশ্বরের কী প্রকাশ করছে?ক. লীলা খ. সৌন্দর্য গ. সৃষ্টিক্ষমতা ঘ. প্রভুত্ব২১. তুলসীপাতার রস কী কাজে ব্যবহূত হয়?ক. রোগ প্রতিরোধে খ. রোগ নির্ণয়ে গ. রোগ নিরাময়ে ঘ. পবিত্রতা রক্ষায়২২. ‘ওঁ অশ্বত্থ বৃক্ষরুপোহসি মহাদেবেতি বিশ্রুতঃ বিষ্ণুরুপধরোহসি ত্বং পুণ্যবৃক্ষ নমোহস্তুতে।’—কোন আনুষ্ঠানিকতার মাধ্যমে এই মন্ত্র পাঠ করতে হয়?ক. বৃক্ষ পাদদেশ প্রদক্ষিণ করে খ. বৃক্ষমূলে করজোড়ে গ. বৃক্ষমূলে প্রণাম করে ঘ. বৃক্ষমূলে জল দিয়ে২৩. আমরা ঈশ্বরের রূপ ও শক্তির পরিচয় পাই—ক. ধর্মগ্রন্থের মধ্যে খ. নিরাকার মহাবিশ্বের মধ্যে গ. জীব ও জগতের মধ্যে ঘ. দেব-দেবীর পূজার মধ্যে২৪. দুর্গাপূজার বোধনের সময় এবং সপ্তমী পূজার দিন প্রথম পর্যায়েই কীসের পূজা করা হয়?ক. ধরিত্রীর খ. নবপত্রিকার গ. বিল্ববৃক্ষের ঘ. বনদুর্গার২৫. বৃক্ষকে বিষ্ণুরূপে বন্দনা করা হয়েছে কেন?ক. বৃক্ষ আমাদের প্রতিপালনের সহায়ক খ. বৃক্ষ বিষ্ণুর শক্তির প্রকাশ গ. বিষ্ণু বৃক্ষে অবস্থান করেন বলে ঘ. বৃক্ষ বিষ্ণুর সৃষ্টি বলে২৬. স্রষ্টাকে আমরা কার মধ্যে উপলব্ধি করব?ক. শিবের মধ্যে খ. দুর্গার মধ্যে গ. দেবতার মধ্যে ঘ. সৃষ্টির মধ্যে২৭. প্রাচীনকালের ঋষিরা বৃক্ষাদির বন্দনা করেছেন, কারণ তাঁরা ছিলেন—i. জ্ঞান-বিজ্ঞানে সমৃদ্ধ আদর্শ মানুষii. ভগবদজ্ঞানে পরিপূর্ণ iii. জীবের কল্যাণকামীনিচের কোনটি সঠিক?ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii২৮. জীবের মধ্যে ঐক্য ও বৈচিত্র্য আপনা আপনি ঘটছে না, এর মূলে রয়েছেন—i. একজন মহান স্রষ্টা ii. একজন আদর্শ ব্যক্তি iii. একজন দেবতানিচের কোনটি সঠিক?ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii২৯. বর্ষায় আকাশ—i. কালো মেঘে ছেয়ে যায় ii. গুরু গুরু মেঘ ডাকে iii. বিজলি চমকায়নিচের কোনটি সঠিক?ক. i খ. i ও ii গ. ii ও iii ঘ. i, ii ও iii৩০. জীব ও জগতের মধ্যে—i. বৈচিত্র্য আছে ii. অনৈক্যের সুর শোনা যায় iii. মিল বা ঐক্য আছেনিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালহিন্দুধর্ম শিক্ষার সঠিক উত্তর: অংশ-২: অধ্যায়-২: ১. গ ২.খ ৩.ক ৪.ক ৫.ঘ ৬.ঘ ৭.গ ৮.গ ৯. ক ১০. গ ১১.ক ১২.ঘ ১৩.খ ১৪.গ ১৫.খ ১৬.ঘ ১৭. খ ১৮. গ ১৯.ক ২০.খ ২১.গ ২২. ঘ ২৩.গ ২৪. গ ২৫.ক ২৬. খ ২৭.ঘ ২৮. ক ২৯. ঘ ৩০.গ।