বহুনির্বাচনী প্রশ্নোত্তর অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, ইসলাম শিক্ষা বিষয় থেকে ধারাবাহিকভাবে অধ্যায়ভিত্তিক বহুনির্বাচনী অংশ ছাপা হচ্ছে। গকতালের পর আজ ছাপা হলো অংশ-৬। অধ্যায়-৩২৩. কাদের প্রয়োজন মোতাবেক অবস্থা ও ঘটনার পরিপ্রেক্ষিতে আল-কোরআনের বিভিন্ন অংশ নাজিল হতে থাকে?ক। নবীদের খ। আল্লাহ তাআলা গ। নবী ও রাসূলদের ঘ। মানুষের২৪. হজরত জিবরাঈল (আ.) হেরা গুহায় কী নিয়ে আসেন?ক। পরিপূর্ণ কোরআন মাজিদখ। সূরা আলাকের প্রথম পাঁচটি আয়াতগ। একটি অলৌকিক মাজিদঘ। আংশিক কোরআন মাজিদ।অধ্যায়-৪১. সুদ একটি—ক) শোষণের হাতিয়ার খ) মুনাফা গ) লাভের উপায় ঘ) বৈধ পথ২. আল্লাহ তাআলা ও রাসুল (সা.)-এর আনুগত্য করা—ক) সুন্নত খ) ফরজ গ) মুস্তাহাব ঘ) নফল৩. নারীর অধিকার সম্পর্কে বেশি আলোচনা করা হয়েছে—ক) সূরা আল ইমরানে খ) সূরা আল বাকারায় গ) সূরা আন-নিসায় ঘ) সূরা হাসরে৪. নিশ্চয়ই মুমিনগণ ভাই ভাই—এ আয়াত দ্বারা বোঝানো হয়েছে—i. ঔরসজাত ভ্রাতৃত্ব ii. বিশ্ব ভ্রাতৃত্ব iii. ইসলামি ভ্রাতৃত্বনিচের কোনটি সঠিক?ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii৫. ইসলামে সুদকে হারাম করা হয়েছে, কারণ এটি—i. শোষণের হাতিয়ার ii. দরিদ্র্য জনগণকে সর্বস্বান্ত করে দেয় iii. একটি মানবতাবিরোধী কাজনিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) i ও iii গ) ii ও iii ঘ) i, ii ও iii# নিচের অনুচ্ছেদের আলোকে ছয় ও সাত নম্বর প্রশ্নের উত্তর দাও।হাবিবা একজন চাকরিজীবী। মাসের শেষে বেতনের টাকা তাঁর স্বামীর হাতে তুলে দিতে হয়। এমনকি নিজের কিংবা সংসারের কাজে স্বামীর হুকুম ছাড়া খরচ করতে পারেন না। অথচ আল্লাহ বলেন, নারীদের তেমনি ন্যায়সঙ্গত অধিকার আছে, যেমন আছে তাঁদের ওপর পুরুষদের।৬. আল্লাহ তাআলার বাণীর অর্থ হচ্ছে—i. নারী-পুরুষ সমান মর্যাদার অধিকারী ii. নারী-পুরুষ বিশেষ ক্ষেত্রে সমান মর্যাদার অধিকারী iii. পুরুষ নারীদের চেয়ে বেশি মর্যাদার অধিকারীনিচের কোনটি সঠিক?ক) i খ) ii গ) iii ঘ) i, ii ও iii৭. হাবিবার অর্থ ব্যয়সংক্রান্ত বিষয়টিতে—i. নারীর অধিকার প্রতিষ্ঠিত হয়েছেii. নারীর অধিকার ক্ষুণ্ন হয়েছেiii. নারী-পুরুষ উভয়ের অধিকার প্রতিষ্ঠিত হয়েছেনিচের কোনটি সঠিক?ক) i খ) ii গ) iii ঘ) i ও iii৮. ধৈর্যের স্তর—ক) পাঁচটি খ) সাতটি গ) তিনটি ঘ) চারটি৯. স্বাবলম্বন অর্থ—ক) মুখাপেক্ষী খ) আত্মনির্ভরশীলতা গ) প্রচেষ্টা ঘ) পরনির্ভরশীলতা১০. নারীর সঠিক মর্যাদা দান করেছে—ক) খ্রিষ্টধর্ম খ) ইহুদি ধর্ম গ) হিন্দু ধর্ম গ) ইসলাম১১. সৎ কাজের আদেশ ও অসৎ কাজের নিষেধ—ক) ইসলামের মূল বুনিয়াদ খ) সুন্নত গ) মুস্তাহাব ঘ) নফল১২. ঘুষ অর্থ—ক) পারিতোষিক খ) পুরস্কার গ) উপঢৌকন ঘ) উৎকোচ১৩. ধৈর্য অর্থ—ক) সহিষ্ণুতা খ) দৃঢ়তা গ) অবিচলতা ঘ) উপরের সবই১৪.কোন শাসক হজরত ইব্রাহিম (আ.)-কে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করেন?ক) ফেরাউন খ) সাদ্দাদ গ) নমরুদ ঘ) কাউজার।# সঠিক উত্তর ও পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল