জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-১১  শব্দ# নিচের বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দাও।১। কম্পনের ফলে কী উৎপন্ন হয়?ক. তাপ খ. শব্দ গ. আলো ঘ. বিদ্যুৎ২। কোন প্রাণী শ্রবণোত্তর শব্দ উৎপন্ন করতে পারে?ক. কুকুর খ. বিড়াল গ. বাদুড় ঘ. চামচিকা ৩। বেহালাতে সুর সৃষ্টি হয় কীভাবে?ক. পর্দার স্পন্দনে খ. তারের কম্পনে গ. বাতাসের কম্পনে ঘ. হাতের কারুকাজে ৪। নরম বস্তুতে হয় শব্দের—।ক. শোষণ খ. প্রতিফলন গ. প্রতিসরণকোনটি সঠিক? ক. i খ. ii গ. i ও iii ঘ. ii ও iii৫। কোন মাধ্যমে শব্দ চলাচল করতে পারে না?ক. কঠিন খ. তরল গ. বায়বীয় ঘ. শূন্য৬। প্রতিধ্বনি সৃষ্টির জন্য কোনটি বেশি কার্যকর?ক. রাবার ফোম খ. সুতি কাপড় গ. কাগজ ঘ. স্টিল৭। শব্দের কোন ধর্মকে কাজে লাগিয়ে সমুদ্রের গভীরতা নির্ণয় করা হয়?ক. শোষণ খ. বিকিরণ গ. প্রতিফলন ঘ. প্রতিসরণ ৮। উৎসের কম্পাঙ্ক ২০ হাজারের বেশি হলেও শুনতে পায়—।ক. কুকুর খ. বিড়াল গ. চামচিকা কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৯। পিয়ানোতে সুর সৃষ্টি হয় কীভাবে?ক. বাতাসের কম্পনে খ. তারের কম্পনে গ. পর্দার স্পন্দনে ঘ. হাতের কারুকাজে১০। বর্ষাকালে বিদ্যুৎ চমকালে—।ক. আগে আলো দেখা যায় খ. শব্দ আগে শোনা যায় গ. শব্দ পরে শোনা যায়কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১১। একটি বস্তু ৪ সেকেন্ডে ২০০ কম্পন সম্পন্ন করে। বস্তুটির কম্পাঙ্ক কত?ক. ২০০ খ. ১০০ গ. ৫০ ঘ. ৪০১২। পানিতে শব্দের বেগ কত?ক. ৫০০০ মিটার/সেকেন্ড খ. ১৫০০ মিটার/সেকেন্ড গ. ৩৫০ মিটার/সেকেন্ড ঘ. ৩৩২ মিটার/সেকেন্ড# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।তাপমাত্রার ওপর শব্দের বেগ নির্ভর করে। ০°সেলসিয়াস তাপমাত্রায় শুষ্ক বায়ুতে শব্দের বেগ প্রায় ৩৩২ মিটার/সেকেন্ড এবং ৫০° সেলসিয়াস তাপমাত্রায় প্রায় ৩৬২ মিটার/সেকেন্ড। ১৩। ১° সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধির জন্য শুষ্ক বায়ুতে শব্দের বেগ কত মিটার/সেকেন্ড বৃদ্ধি পায় ক. ০.৬ খ. ১.৬ গ. ১৬ ঘ. ২৪১৪। উদ্দীপকে উল্লিখিত তাপমাত্রা দুটিতে উৎস ও প্রতিফলকের ন্যূনতম দূরত্ব কত হলে প্রতিধ্বনি শোনা যাবে?ক. ১৬.৬ মিটার ও ১৭.৫ মিটার খ. ১৭.৫ মিটার ও ১৭.৮ মিটার গ. ১৬.৬ মিটার ও ১৮.১ মিটার ঘ. ৩৩.২ মিটার ও ৩৬.২ মিটার১৫. প্রতিধ্বনি সৃষ্টির ক্ষেত্রে ভালো প্রতিফলকের বৈশিষ্ট্য কোনটি? ক. মসৃণ ও চকচকে তল খ. রঙিন ও নরম তল গ. আঠালো ও তেলতেলে তল ঘ. বিস্তৃত, শক্ত ও কঠিন তল।# পরবর্তীঅংশ ছাপা হবে আগামীকালবহুনির্বাচনী প্রশ্নের নমুনা উত্তর: ১। খ ২। গ ৩। খ ৪। ক ৫। ঘ ৬। ঘ ৭। গ ৮। ঘ ৯। ক ১০। খ ১১। গ ১২। খ ১৩। ক ১৪। গ ১৫। ঘ