জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: সাধারণ বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২৩  কয়েকটি সাধারণ ব্যাধিপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২৩ নম্বর অধ্যায় ‘কয়েকটি সাধারণ ব্যাধি’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্যান্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।বেশ কিছুদিন ধরে ফরহাদের শুকনা কাশি, জ্বর ও অতিরিক্ত ঘাম হচ্ছে। শরীরের ওজনও কমে যাচ্ছে।এ অবস্থায় চিকিৎসকের কাছে গেলে কিছু পরীক্ষা-নিরীক্ষার পর জানালেন, এইচআইভি পজিটিভ। চিকিৎসক আরও বললেন, ‘অল্প বয়সী ছেলেমেয়েরা এ রোগে বেশি সংক্রমিত হচ্ছে।’ক. ক্যানসার কী?খ. উচ্চরক্তচাপে কী কী ক্ষতি হতে পারে? গ. ফরহাদের দেহের জীবাণুটি কীভাবে ছড়ায়? ব্যাখ্যা করো।ঘ. উদ্দীপকে উল্লিখিত চিকিৎসকের মন্তব্য বিশ্লেষণ করো।উত্তর: ক. ক্যানসার: ক্যানসার একটি জীবনঘাতী রোগ। যে স্থানে ক্যানসার হয়, সেখানকার কোষগুলো বিশেষ ধরনের। খুব দ্রুত বিভাজিত হয় এবং দেহের পুষ্টিকর উপাদান ব্যবহার করে নেয়। উত্তর: খ. উচ্চরক্তচাপে মানুষের তিনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অঙ্গ ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা থাকে। যেমন: হূৎপিণ্ড, মস্তিষ্ক ও বৃক্ক। উচ্চরক্তচাপ নিয়ন্ত্রণে না রাখলে হূদরোগ, ব্রেন স্ট্রোক করে প্যারালাইসিস হওয়ার আশঙ্কা এবং কিডনির রোগ হতে পারে। তা ছাড়া চোখেরও সাংঘাতিক ক্ষতি হতে পারে। উত্তর: গ. এইচআইভি নামের একধরনের ভাইরাসের সংক্রমণে ফরহাদের এইডস রোগ হয়। এ জীবাণুটি বিভিন্নভাবে ছড়াতে পারে। যেমন: ১. এইচআইভি সংক্রমিত রক্ত ও অপারেশনে ব্যবহূত যন্ত্রপাতির মাধ্যমে।২. অনৈতিক ও অনিরাপদ দৈহিক সম্পর্কের মাধ্যমে।৩. এইচআইভি বা এইডস আক্রান্ত মায়ের মাধ্যমে (গর্ভাবস্থায়, প্রসবের সময়ে এবং মায়ের দুধ পানে) তার শিশু সংক্রমিত হতে পারে।৪. আক্রান্ত ব্যক্তির কোনো অঙ্গ অন্য ব্যক্তির দেহে প্রতিস্থাপন করলে।উত্তর: ঘ. UNAIDS ২০০৭-এর তথ্য অনুযায়ী, পৃথিবীব্যাপী প্রতিবছর নতুনভাবে এইচআইভি আক্রান্তদের অর্ধেকই হচ্ছে ২৫ বছরের কম বয়সী কিশোর-কিশোরী বা যুবক-যুবতী। অন্যদিকে এইচআইভি আক্রান্ত হওয়ার ক্ষেত্রে ওই বয়সী মেয়েরা ছেলেদের তুলনায় অধিক ঝুঁকিতে রয়েছে। এর প্রধান কারণ হলো: ১. আর্থসামাজিক কাঠামোতে মেয়েদের দুর্বল অবস্থান।২. মেয়েরা এইচআইভি বা এইডস বিষয়ে ছেলেদের তুলনায় কম অবহিত। ৩. নারী-পুরুষ বৈষম্যের কারণে পুরুষ দ্বারা মেয়েদের নিগৃহীত হওয়া।৪. মেয়েদের অনিরাপদ যৌনসম্পর্ক স্থাপনে বাধাদানের ক্ষমতার অভাব।৫. মেয়েদের বিশেষ শারীরিক বৈশিষ্ট্য এবং যৌন কৌতূহল ও অনিরাপদ দৈহিক সম্পর্ক ইত্যাদি।মেয়েদের মতো অল্প বয়সী ছেলেরাও ঝুঁকিপূর্ণ। তাই এইচআইভি বা এইডস থেকে মুক্ত থাকার জন্য ছেলেমেয়েদের যেমন শিক্ষিত হতে হবে, তেমনি তাদের সুরক্ষার জন্য পরিবার ও সমাজকে সচেতন হতে হবে। সুতরাং উপরিউক্ত আলোচনা থেকে উদ্দীপকে উল্লিখিত চিকিৎসকের মন্তব্য যথার্থ বলে প্রতীয়মান হয়।