রূপনগর মডেল স্কুল ও কলেজ, ঢাকা অধ্যায়-২৬ প্রিয় শিক্ষার্থীরা, সাধারণ বিজ্ঞান বিষয়ের ২৬ নম্বর অধ্যায় ‘জনসংখ্যা ও পরিবেশ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। আবু মিয়া রতনপুর গ্রামে দীর্ঘদিন ধরে বাস করছেন। গ্রামটিতে ২০ বছর আগে জনসংখ্যা ছিল এক হাজার ৭০০ জন। জনসংখ্যা বেড়ে বর্তমানে হয়েছে চার হাজার ২০০ জন। এ বছর ২৮০ জন শিশু জন্মগ্রহণ করে এবং ৭০ জন লোক মারা গেছে। বাড়তি জনসংখ্যার জন্য বাসগৃহের ব্যবস্থা করতে ইদানীং রতনপুর গ্রামে ফসলি জমিতে বসতবাড়ি তৈরি করা হচ্ছে। ফলে দিন দিন গ্রামবাসীর অভাব-অনটনও ক্রমেই বেড়ে যাচ্ছে। ক. জনমিতি কাকে বলে?খ. স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির হার বলতে কী বোঝ?গ. আবু মিয়ার গ্রামের স্থূল জন্মহার নির্ণয় করো। ঘ. ৪০ বছর পরে আবু মিয়ার গ্রামের অবস্থা কেমন হবে—মূল্যায়ন করো।উত্তর: ক. জনমিতি: বিজ্ঞানের যে শাখা জনসংখ্যার গতি-প্রকৃতি ও বিভিন্ন বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করে তাকে জনমিতি বলে।উত্তর: খ. স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির হার বলতে বোঝায়, প্রতি শতে কোনো স্থানের জনসংখ্যা এক বছরে যতটুকু বৃদ্ধি পেয়েছে। স্বাভাবিক জনসংখ্যা বৃদ্ধির হার = এখানে, B = ১ বছরে জন্মগ্রহণকারী জীবন্ত শিশুর সংখ্যা D = ১ বছরে মৃত্যুবরণকারী লোকের সংখ্যাP = বছরের মধ্য সময়ের জনসংখ্যাউত্তর: গ. দেওয়া আছে, ১ বছরে জন্মগ্রহণকারী জীবন্ত শিশুর সংখ্যা, B = ২৮০ জন। বছরের মধ্য সময়ের জনসংখ্যা, P = ৪২০০ জন, স্থূল জন্মহার বের করতে হবে। আমরা জানি,স্থূল জন্মহার = = = ৬৬.৬৬ জন আবু মিয়ার গ্রামের স্থূল জন্মহার ৬৬.৬৬ জন (উত্তর)উত্তর: ঘ. ২০ বছর আগে আবু মিয়ার গ্রামের জনসংখ্যা ছিল ১৭০০ জন। আর বর্তমানে জনসংখ্যা বেড়ে হয়েছে ৪২০০ জন। এ জনসংখ্যাই গ্রামটির জন্য মারাত্মক পরিণতি বয়ে এনেছে। গ্রামের জনসংখ্যা বৃদ্ধির হার যদি অব্যাহত থাকে, তবে ৪০ বছর পরে এ গ্রামের জনসংখ্যা আরও বহুগুণ বৃদ্ধি পাবে। ফলে তখন পরিস্থিতি হবে আরও ভয়াবহ। জনসংখ্যা বৃদ্ধির ফলে বাসস্থান নির্মাণের জন্য আবাদী জমির ওপর চাপ ক্রমান্বয়ে বাড়বে। ফলে ফসলি জমির পরিমাণ আশঙ্কাজনকভাবে কমে যাবে। জনংসংখ্যা বৃদ্ধির কারণে খাদ্যসংকট তীব্র আকার ধারণ করবে। জনসংখ্যা অতিরিক্ত বৃদ্ধির কারণে বনভূমির পরিমাণ কমে যাবে, যা প্রাকৃতিক ভারসাম্য নষ্ট করবে। মৌলিক চাহিদাগুলো (যেতন: খাদ্য, বস্ত্র, বাসস্থান, চিকিৎসা ও শিক্ষা) পূরণে সমস্যা তীব্রতর রূপ ধারণ করবে। বর্ধিত জনসংখ্যার ফলে কর্মসংস্থানের অভাব পরিলক্ষিত হবে। ফলে বেকারত্ব বৃদ্ধি পাবে। অভাব-অনটনে প্রতিটি পরিবার জর্জরিত হবে। গ্রামের পরিবেশও নানাভাবে দূষিত হয়ে পড়বে। ফলে গ্রামটিতে অবর্ণনীয় এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হবে।