অধ্যায়-২৩প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২৩ নম্বর অধ্যায় ‘কয়েকটি সাধারণ ব্যাধি’ থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব।# নিচের বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দাও।১. ইনসুলিন কোথায় তৈরি হয়?ক. যকৃতে খ. ক্ষুদ্রান্ত্রে গ. অগ্ন্যাশয়ে ঘ. পাকস্থলীতে২. কোন ভিটামিনের অভাবে দৃষ্টিশক্তি নষ্ট হয়?ক. ভিটামিন ‘এ’ খ. ভিটামিন ‘বি’ গ. ভিটামিন ‘সি’ ঘ. ভিটামিন ‘ডি’৩. কোনটি মস্তিষ্কের ক্যানসার প্রতিরোধে সাহায্য করে?ক. গাজর খ. টমেটো গ. মসুর ঘ. বাঁধাকপি৪. অন্ধত্বের লক্ষণ হলো—।i. চোখে ঝাপসা দেখা ii. বেশি আলোতে কম দেখা iii. একটি জিনিসকে দুইটি হিসেবে দেখাকোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৫. জরায়ুর ক্যানসার নির্ণয় করা যায়—।ক. আলট্রাসনোগ্রাফির মাধ্যমে খ. এন্ডোসকপির মাধ্যমে গ. রক্ত পরীক্ষার মাধ্যমে ঘ. পাপটেস্টের মাধ্যমে৬. ইনসুলিন কোন রোগের ওষুধ?ক. জন্ডিস খ. বহুমূত্র গ. ক্যানসার ঘ. উচ্চ রক্তচাপ৭. বাংলাদেশে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কত সালে প্রতিষ্ঠা করা হয়?ক. ১৯৮০ খ. ১৯৮৫ গ. ১৯৯০ ঘ. ১৯৯৫৮. শাকসবজি খাওয়ার মাধ্যমে ক্যানসারে মৃত্যুহার শতকরা কত ভাগ কমানো সম্ভব?ক. ২৩ খ. ৩০ গ. ৩৩ ঘ. ৪০৯. অন্ত্রের ক্যানসার নির্ণয় করা যায়—।ক. আলট্রাসনোগ্রাফির মাধ্যমে খ. এন্ডোসকপির মাধ্যমে গ. রক্ত পরীক্ষার মাধ্যমে ঘ. পাপটেস্টের মাধ্যমে১০. রক্তে কোন উপাদান বৃদ্ধি পেলে জন্ডিস হয়?ক. লসিকা খ. পিত্তরস গ. অনুচক্রিকা ঘ. হিমোগ্লোবিন১১. বিশ্বের দুরারোগ্য ব্যাধির মধ্যে এইডসের পর কোনটির স্থান?ক. যক্ষ্মা খ. ক্যানসার গ. বহুমূত্র ঘ. জন্ডিস১২. ডায়াবেটিসের লক্ষণ হলো—।i. ক্ষুধামন্দা ii. চোখে কম দেখা iii. শরীরের ওজন কমে যাওয়া। কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii# নিচের অনুচ্ছেদটি পড়ো এবং ১৩ ও ১৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।রানুর কয়েক মাস যাবৎ পেটে অসুখ, সর্দি-কাশি, জ্বর ও ঘা সারছে না। তার শরীরের ওজনও অনেক কমে যাচ্ছে। চিকিৎসকের কাছে গেলে তিনি পরীক্ষা-নিরীক্ষার পর রানুর আত্মীয়স্বজনকে তার সুচ, সিরিঞ্জ ইত্যাদি বাসার অন্যদের ব্যবহার করতে নিষেধ করলেন এবং সামাজিকভাবে সচেতন হতে বললেন।১৩. রানু কী রোগে আক্রান্ত?ক. যক্ষ্মা খ. ক্যানসার গ. এইডস ঘ. বহুমূত্র১৪. রোগটি প্রতিরোধে করণীয়—।i. রক্ত গ্রহণের আগে রক্ত পরীক্ষা করা ii. অপারেশনের আগে যন্ত্রপাতি জীবাণুমুক্ত করা iii. ধর্মীয় ও সামাজিক অনুশাসন যথাযথভাবে অনুসরণ করা। কোনটি সঠিক? ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৫. কোন রোগটি আমাদের দেশে কোনো কোনো সময় ব্যাপকভাবে দেখা যায়?ক. অন্ধত্ব খ. ছানি পড়া গ. চোখ ওঠা ঘ. চোখ হলুদ হওয়া। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালনমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: অধ্যায়-২৩: ১. গ ২. ক ৩. ঘ ৪. খ ৫. ঘ ৬. খ ৭. গ ৮. গ ৯. খ ১০. খ ১১. খ ১২. গ ১৩. গ ১৪. ঘ ১৫. গ।