জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: সাধারণ বিজ্ঞান ও বাংলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-২২  মানবদেহপ্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২২ নম্বর অধ্যায় ‘মানবদেহ’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।পলাশ কারখানায় কাজ করে। বেশ কিছুদিন ধরে তার শরীর খুব দুর্বল। খুসখুসে কাশি হয় এবং কাশির সঙ্গে রক্ত পড়ে। এ অবস্থায় চিকিৎসকের কাছে গেলে চিকিৎসক তাকে প্রয়োজনীয় পরামর্শ দেন।ক. রক্ত সংবহনতন্ত্র কাকে বলে?খ. শ্বেতরক্তকণিকাকে দেহের প্রহরী বলা হয় কেন?গ. এ রোগে পলাশের দেহে আর কী কী লক্ষণ দেখা দিতে পারে? ব্যাখ্যা করো।ঘ. পলাশের প্রতি চিকিৎসকের পরামর্শ মূল্যায়ন করো।উত্তর: ক. রক্তসংবহনতন্ত্র: যে তন্ত্রের মাধ্যমে দেহে রক্ত সঞ্চালিত হয় তাকে রক্তসংবহনতন্ত্র বলে। হূৎপিণ্ড, রক্ত ও রক্তনালির সমন্বয়ে রক্তসংবহনতন্ত্র গঠিত।উত্তর: খ. দেহে কোনো রোগজীবাণু প্রবেশ করলে রক্তের শ্বেতকণিকা সেগুলোকে মেরে ফেলে রোগ প্রতিরোধ করে। এ ছাড়া শ্বেতরক্তকণিকা অ্যান্টিবডি তৈরি করে এবং হিস্টামিন নিঃসৃত করে রোগ প্রতিরোধের ক্ষমতা বাড়ায়। এ কারণে শ্বেতরক্তকণিকাকে দেহের প্রহরী বলা হয়।উত্তর: গ. পলাশ যক্ষ্মা রোগে আক্রান্ত। এ রোগে আক্রান্ত হলে পলাশের দেহে নিচে উল্লিখিত লক্ষণগুলো দেখা দিতে পারে:১. দেহের ওজন কমতে থাকে এবং আস্তে আস্তে শরীর দুর্বল হতে থাকে।২. খুসখুসে কাশি হয় এবং কখনো কখনো কাশির সঙ্গে রক্ত পড়ে।৩. রাতে শরীরে ঘাম হয় এবং বিকেলের দিকে অল্প জ্বর হয়।৪. বুকে বা পিঠে ব্যথা হতে পারে।৫. ভালো খাবার খেলেও শরীরে শক্তি পাওয়া যায় না।৬. পেটের অসুখ দেখা দিতে পারে।উত্তর: ঘ. পলাশের যক্ষ্মা হয়েছে। চিকিৎসক পলাশকে পুষ্টিকর খাবার খেতে বললেন। যক্ষ্মা একটি ছোঁয়াচে রোগ। এ কারণে পলাশকে সুস্থ লোক থেকে আলাদা থাকতে বললেন। তার কফ, থুতু মাটিতে পুঁতে ফেলতে বললেন। কারণ, এগুলোতে অসংখ্য জীবাণু থাকে। হাঁচি বা কাশির সময় রুমাল ব্যবহার করতে বললেন। তাকে অধিক পরিশ্রম করা ও অস্বাস্থ্যকর পরিবেশে বাস করা থেকে বিরত থাকতে বললেন। তাকে সম্পূর্ণ ভালো না হওয়া পর্যন্ত চিকিৎসা চালিয়ে যেতে বললেন। সুতরাং পলাশের প্রতি চিকিসকের পরামর্শ যথার্থ ছিল।