অধ্যায়-১৫প্রিয় শিক্ষার্থী, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ১৫ নম্বর অধ্যায় ‘উদ্ভিদের অঙ্গসংস্থান: ফল ও বীজ’ থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করব। ১. সস্যল বীজ কোনটি?ক. রেড়ি খ. ছোলা গ. মটর ঘ. কুমড়া২. আপেলের ফল গঠনে অংশ নেয়—।i. বৃতি ii. পুষ্পাক্ষ iii. ডিম্বাশয় নিচের কোনটি সঠিক?ক. ii খ. iii গ. i ও ii ঘ. i ও iii৩. কোনটি যৌগিক ফল?ক. আম খ. আতা গ. পদ্ম ঘ. ডুমুর৪. ভ্রূণাক্ষের নিম্ন প্রান্তকে কী বলে? ক. বীজপত্রাধিকাণ্ড খ.পর্বাঞ্চল গ. ভ্রূণ মূল ঘ. ভ্রূণ মুকুল৫. পারথেনোকার্পিক ফল কোনটি?ক. মটর খ. আম গ. কলা ঘ. শসা৬. অঙ্কুরোদগমের অভ্যন্তরীণ প্রভাবক হচ্ছে—।i. আলো ii. খাদ্য iii. সুপ্ততানিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৭. কোনটি সরস ফল?ক. মটর খ. আপেল গ. সরিষা ঘ. ঢ্যাঁড়স৮. অসস্যল বীজের ক্ষেত্রে বলা যায়—।i. শস্য থাকে না ii. খাদ্য সঞ্চয় করে না iii. বীজপত্র বেশ পুরু হয়নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii৯. কোনটি অপ্রকৃত ফল?ক. আম খ. জাম গ. কুল ঘ. চালতা১০. বীজপত্রের কাজ হলো—।i. ভ্রূণ রক্ষা করা ii. ভ্রূণের জন্য খাদ্য সঞ্চয় করাiii. সবুজ পত্র হিসেবে কাজ করানিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১১. বীজের অঙ্কুরোদগম গুরুত্বপূর্ণ। কারণ অঙ্কুরোদগমের হার—।i. কম হলে শস্যের উৎপাদন বেশি হয়ii. কম হলে শস্যের উৎপাদন কম হয়iii. কম হলে অতিরিক্ত বীজ বপন করতে হয়নিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii# নিচের চিত্র থেকে ১২ ও ১৩নং প্রশ্নের উত্তর দাও:১২. B চিত্রে প্রদর্শিত ফলটি কী ধরনের?ক. নীরস ফল খ. সরস ফল গ. গুচ্ছ ফল ঘ. যৌগিক ফল। ১৩. A ও B এর পার্থক্য হলো—i. A ফলের ফলত্বক পুরু কিন্তু B ফলের পাতলাii. A ফলের ফলত্বক পাতলা কিন্তু B ফলের পুরুiii. A ফলের ফলত্বক শুকিয়ে ফেটে যায় কিন্তু B ফলের ফেটে যায় নানিচের কোনটি সঠিক?ক. i ও ii খ. i ও iii গ. ii ও iii ঘ. i, ii ও iii১৪. কোনটি গুচ্ছ ফল?ক. আনারস খ. কাঁঠাল গ. আম ঘ. পদ্ম১৫. কোন উদ্ভিদে জরায়ুজ অঙ্কুরোদগম ঘটে?ক. কাকরা খ. ছোলা গ. লাউ ঘ. গম ১৬. কোন বীজে মৃৎগত অঙ্কুরোদগম ঘটে?ক. তেঁতুল খ. কুমড়া গ. লাউ ঘ. ছোলা ১৭. কোনটির বীজে একটি বীজপত্র থাকে?ক. মটর খ. ভুট্টা গ. শিম ঘ.শসা ১৮. কোনটি বর্ধিষ্ণু ভ্রূণের জন্য খাদ্য সঞ্চয় করে?ক. শাঁস খ. ভ্রূণ গ. মূল ঘ. বিটপ১৯. কোন বীজের অঙ্কুরোদগমের জন্য আলো অপরিহার্য?ক. ধুতরা খ. তামাক গ. গরান ঘ. বিলাতি বেগুন২০. কোন বীজে মুৎভেদী অঙ্কুরোদগম ঘটে?ক. আম খ. ছোলা গ. শিম ঘ. গম। বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: ১. ক ২. ক ৩. ঘ ৪. গ ৫. গ ৬. গ ৭. খ ৮. খ ৯. ঘ ১০. ঘ ১১. গ ১২. খ ১৩. গ ১৪. ঘ ১৫. ক ১৬. ঘ ১৭. খ ১৮. ক ১৯. খ ২০. গ।