অধ্যায়-২৫প্রিয় শিক্ষার্থীরা, আজ সাধারণ বিজ্ঞান বিষয়ের ২৫ নম্বর অধ্যায় ‘প্রাকৃতিক দুর্যোগ: ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাস’ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে।সেজানদের বাড়ি ভোলার চরফ্যাশনে। প্রতি বছরই তাদের এলাকায় ঘূর্ণিঝড় হয়। আবার কখনো ঘূর্ণিঝড়ের সঙ্গে জলোচ্ছ্বাসও আঘাত হানে। ২০০৭ সালে সিডরের আঘাতে তাদের এলাকায় কৃষিক্ষেত্রে ব্যাপক ক্ষতি হলেও প্রাণহানি কম হয়েছে। বাবা তাকে জানাল, ১৯৯১ সালের ঘূর্ণিঝড় ও জলোচ্ছ্বাসে তাদের এলাকায় সিডরের তুলনায় ব্যাপক ক্ষতি হয়। অনেক প্রাণহানি ঘটে ও তার দাদা-দাদি প্রাণ হারায়। ক. ঘূর্ণিঝড় কাকে বলে?খ. জলোচ্ছ্বাস বলতে কী বোঝায়?গ. প্রতি বছরই সেজানদের এলাকায় ঘূর্ণিঝড় সংঘটিত হওয়ার কারণ ব্যাখ্যা করো।ঘ. ১৯৯১ সালের তুলনায় এবার সিডরে সেজানদের এলাকায় ক্ষয়ক্ষতি কম হওয়ার কারণ বিশ্লেষণ করো।উত্তর: ক. ঘূর্ণিঝড়: ঘূর্ণিঝড় হলো উষ্ণ কেন্দ্রীয় লঘুচাপ, যার চার দিকে উষ্ণ ও আর্দ্র বাতাস উত্তর গোলার্ধে ঘড়ির কাঁটার বিপরীত দিকে এবং দক্ষিণ গোলার্ধে ঘড়ির কাঁটার দিকে প্রচণ্ডভাবে ঘুরতে থাকে।উত্তর: খ. ঘূর্ণিঝড়ের সময় সমুদ্রের পানি স্ফীত হয়ে ঘূর্ণিঝড়ের সঙ্গে উপকূলের কাছাকাছি যে উঁচু ঢেউয়ের সৃষ্টি করে তাকে জলোচ্ছ্বাস বলে। জলোচ্ছ্বাসের সঙ্গে ঘূর্ণিঝড়ের সাগরগর্ভে ভূমিকম্পের ও অগ্ন্যুৎপাতের প্রত্যক্ষ সম্পর্ক বিদ্যমান। সাগরে ঘূর্ণিঝড়ের তীব্রতা বৃদ্ধি পেলে জলোচ্ছ্বাসের উচ্চতা বৃদ্ধি পায়। ঘূর্ণিঝড় উপকূল অতিক্রমের সময় উঁচু জলোচ্ছ্বাস উপকূল এলাকায় অসংখ্য জীবনহানি ও সম্পদ বিনাশের কারণ হয়ে দাঁড়ায়।উত্তর: গ. বাংলাদেশের দক্ষিণাঞ্চলের জেলাগুলো ঘূর্ণিঝড়ে বেশি আক্রান্ত হয়। কারণ, বাংলাদেশের দক্ষিণে বঙ্গোপসাগর। বঙ্গোপসাগরে নিম্নচাপ ও বায়ুচাপের শূন্যতা তৈরি হয়। কখনো কখনো পার্শ্ববর্তী এলাকা থেকে ঘূর্ণিবাতাস প্রবাহিত হয়ে ঘূর্ণিঝড়ের সৃষ্টি হয়। এ ঘূর্ণিঝড় ভূমির দিকে প্রবাহিত হতে থাকে। সেজানদের এলাকা যেহেতু বঙ্গোপসাগরের উপকূলবর্তী ভোলার চরফ্যাশনে, তাই প্রতিবছরই তাদের এলাকায় ঘূর্ণিঝড় সংঘটিত হয়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল