জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-৭প্রিয় শিক্ষার্থীরা, আজ সপ্তম অধ্যায়ের একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। নিচের উদ্দীপকটি পড় এবং প্রশ্নগুলোর উত্তর দাও।রফিক স্যার অষ্টম শ্রেণীর সামাজিক বিজ্ঞান পড়ান। তিনি বলেন, বাঙালিদের প্রতি অবিচার দূর করার জন্য আওয়ামী লীগ ছয় দফা দাবি পেশ করে। ১৯৬৬ সালের ৬ ফেব্রুয়ারি লাহোরে বিরোধী দলগুলোর এক সম্মেলন অনুষ্ঠিত হয়। সেই সম্মেলনে আওয়ামী লীগের তৎকালীন প্রধান শেখ মুজিবুর রহমান এ ছয় দফা পেশ করেন। এ ছয় দফা দাবি ছিল বাঙালি জাতির মুক্তির সনদ। পরে ছাত্ররা ১১ দফা দাবি পেশ করে।প্রশ্ন: ক. ছয় দফা কী?প্রশ্ন: খ. ১১ দফার দুটি দফা লেখো।প্রশ্ন: গ. দেখাও যে ছয় দফা দাবি ছিল বাঙালি জাতির মুক্তির সনদ।প্রশ্ন: ঘ. ছয় দফা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ করো।উত্তর: ক. ছয় দফা: পাকিস্তান সরকার রাজনৈতিক, প্রশাসনিক, অর্থনৈতিক ও সামরিক বৈষম্য সৃষ্টি করেছিল। সে জন্য শেখ মুজিবুর রহমান পূর্ণ আঞ্চলিক স্বায়ত্তশাসন ও অর্থনৈতিক মুক্তির দাবি নিয়ে একটি কর্মসূচি ঘোষণা করেন ১৯৬৬ সালের ১৩ ফেব্রুয়ারি। এটি ঐতিহাসিক ছয় দফা নামে পরিচিত।উত্তর: খ. ১১ দফা ঘোষণা করে ছাত্ররা। ১১ দফার দুটি দফা নিচে দেওয়া হলো: ১. ব্যাংক-বিমা কোম্পানিসহ বড় বড় কলকারখানা জাতীয়করণ করতে হবে। ২. স্বাধীন জোট নিরপেক্ষ বৈদেশিক নীতি অনুসরণ করতে হবে।উত্তর: গ. ১৯৬৬ সালে ছয় দফা দাবি উত্থাপন করা হয়। এ ছয় দফা দাবিই মূলত বাঙালি জাতির মুক্তির সনদ। নিচে তা দেওয়া হলো: ১. এ প্রস্তাবের মাধ্যমে সত্যিকারের ফেডারেশন গঠন করে পূর্ণ গণতন্ত্র চালু করার কথা বলা হয়েছে। ২. কেন্দ্রীয় সরকারের ক্ষমতা সীমিত করে বাংলার প্রাদেশিক সরকারকে শক্তিশালী করার কথা বলা হয়েছে। ৩. দুই পাকিস্তানের জন্য আলাদা মুদ্রার ব্যবস্থা করে পূর্ব পাকিস্তানের মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার রোধ করার কার্যকর ব্যবস্থার কথা বলা হয়েছে। ৪. প্রাদেশিক সরকারকে খাজনা আদায়ের ক্ষমতা দিয়ে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করার কথা বলা হয়েছে। ৫. দুই অঞ্চলের বৈদেশিক মুদ্রা অর্জনের আলাদা হিসাবের মাধ্যমে উন্নয়নে সম-অংশীদারির কথা বলা হয়েছে। ৬. দুই দেশের জন্য সম-নিরাপত্তাব্যবস্থা গড়ে তোলার কথা বলে বাঙালি জাতির নিরাপত্তাহীনতাকে চোখে আঙুল দিয়ে দেখানো হয়েছে।তাই বলা যায়, এসব দাবির মধ্যে রয়েছে বাঙালি জাতির মুক্তি ও স্বাধীনতা। তাই এটিকে বাঙালি জাতির মুক্তির সনদ বলা হয়েছে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল