কলম্বাস ভারতবর্ষ যাওয়ার জন্য আর্থিক সাহায্য পান কোন উৎস থেকে?
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: সামাজিক বিজ্ঞান
বহুনির্বাচনী প্রশ্ন অংশ-১২প্রিয় শিক্ষার্থীরা, সামাজিক বিজ্ঞানের সিলেবাসের সকল অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। গতকালের পর আজ ছাপা হলো অংশ-১২।অধ্যায়-১০১১. উত্তর আমেরিকা নদীবহুল মহাদেশ। এ মহাদেশের প্রায় সব নদীই উৎপন্ন হয়েছে—i. রকির বরফগলা পানি ii. বৃষ্টির পানিiii. হ্রদ থেকেনিচের কোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii ও iii১২. উত্তর আমেরিকার উত্তরবাহিনী নদীর মধ্যে প্রসিদ্ধ হলো—i. ম্যাকেনজি ii. নেলসন iii. সাসকাচুয়াননিচের কোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) i ও iii (ঘ) i, ii ও iii১৩. উত্তর আমেরিকার পশ্চিমবাহিনী নদীগুলোর মধ্যে প্রধান নদী হলো—i. ইউকন ii. ফ্রেজার iii. কলম্বিয়ানিচের কোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii ও iii১৪. উত্তর আমেরিকার দক্ষিণবাহিনী নদীর মধ্যে প্রধান নদী হলো—i. মিসিসিপি ii. রিওগ্র্যান্ড iii. কলম্বিয়ানিচের কোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii ও iii১৫. কানাডা ও যুক্তরাষ্ট্রের সীমার মধ্যে অবস্থিত হ্রদ হলো—i. সুপিরিয়র ii. মিশিগান iii. হিউরননিচের কোনটি সঠিক?(ক) i (খ) ii (গ) i ও ii (ঘ) i, ii ও iii# নিচের অনুচ্ছেদটি পড়ে ১৬ ও ১৭ নম্বর প্রশ্নের উত্তর দাও।পৃথিবীর অন্যতম বৃহত্তম মহাদেশ উত্তর আমেরিকা। বিখ্যাত ইতালিয়ান নাবিক কলম্বাস পশ্চিম দিকে জাহাজ চালিয়ে ভারবর্ষে যাওয়ার অভিযানকালে নতুন একটি ভূখণ্ড আবিষ্কার করেন। পরবর্তীকালে এটি উত্তর আমেরিকা নামে পরিচিত হয়।১৬. কলম্বাস ভারতবর্ষ যাওয়ার জন্য আর্থিক সাহায্য পান কোন উৎস থেকে?(ক) ভারত সরকার থেকে (খ) ইতালির সরকার থেকে (গ) স্পেনের রাজা ও রানির অর্থানুকূল্যে (ঘ) ভারত ও ইতালির উভয় সরকারের অর্থানুকূল্যে১৭. মহাদেশের মধ্যে এশিয়া, ইউরোপ ও আফ্রিকার পরের স্থান হলো—(ক) উত্তর আমেরিকা (খ) অস্ট্রেলিয়া (গ) দক্ষিণ আমেরিকা (ঘ) দক্ষিণ এশিয়া অঞ্চল# নিচের অনুচ্ছদটি পড়ে ১৮ ও ১৯ নম্বর প্রশ্নের উত্তর দাও।উত্তর আমেরিকার জলবায়ু সম্পর্কে আলোচনায় শিক্ষক শিক্ষার্থীদের বলেন, অক্ষাংশ, সমুদ্র-সান্নিধ্য, বায়ুপ্রবাহ, সমুদ্রস্রোত প্রভৃতি বিভিন্ন নিয়ামকের প্রভাবে উত্তর আমেরিকায় বিভিন্ন অংশে বিভিন্ন রকম জলবায়ু দেখা যায়।১৮. কিসের প্রভাবে উত্তর আমেরিকার বিভিন্ন অঞ্চলে বিভিন্ন রকম জলবায়ু প্রবাহিত হয়?i. অক্ষাংশের ii. বায়ুপ্রবাহের iii. সমুদ্রস্রোতের কোনটি সঠিক? (ক) i (খ) ii (গ) iii (ঘ) i, ii ও iiiবহুনির্বাচনী প্রশ্ন: অংশ-১২ -এর সঠিক উত্তর: অধ্যায়-১০: ১১. ঘ ১২. ঘ ১৩. ঘ ১৪. গ ১৫. ঘ ১৬. গ ১৭. ক ১৮. ঘ।