অধ্যায়-৪প্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের ৪ নম্বর অধ্যায় ‘ইংরেজ শাসনের প্রভাব’ থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। ১. ১৭৭২ সালে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সরকার বাংলার কোন শাসন সরাসরি নিজেদের হাতে তুলে নেয়? ক. জমিদারি খ. গণতান্ত্রিক গ. স্বৈরতান্ত্রিক ঘ. দেওয়ানি ২. কখন চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয়? ক. ১৭৯১ সালের ২২ মার্চ খ. ১৭৯০ সালের ২২ মার্চ গ. ১৭৯৩ সালের ২২ মার্চ ঘ. ১৭৫৭ সালের ২৩ জুন ৩. কর্নওয়ালিসের দশসনা বন্দোবস্তের সাল কোনটি? ক. ১৭৯১-১৭৯২ সাল খ. ১৭৯০-১৭৯১ সাল গ. ১৭৮০-১৭৮১ সাল ঘ. ১৭৮৯-১৭৯০ সাল৪. লর্ড কর্নওয়ালিসের ওপর নির্দেশ ছিল—।i. ভূমিব্যবস্থার চিরস্থায়ী আইন প্রবর্তন করার ii. অস্থায়ী আইন প্রবর্তন করার iii. কোনো প্রকারের আইন প্রবর্তন না করারনিচের কোন উত্তরটি সঠিক?ক. i ও ii খ. i গ. ii ঘ. i, iiiজমিদারদের অনিয়ম ও অত্যাচার থেকে এ দেশবাসীকে রক্ষা করার জন্য ব্রিটিশ পার্লামেন্টে একটি আইন পাস হয়। এ তথ্যের আলোকে ৫ ও ৬ নম্বর প্রশ্নের উত্তর দাও। ৫. কত সালে আইনটি পাস হয়? ক. ১৭৯৪ খ ১৭৮৪ গ. ১৭৭৪ ঘ. ১৭৬৪৬. এ আইন কলকাতা কর্তৃপক্ষকে কী নির্দেশ দিয়েছিল? ক. একটি স্থায়ী ভূমিব্যবস্থা প্রবর্তন করার জন্য খ. ভূমিব্যবস্থায় জমিদারদের মালিকানা বন্ধ করতে গ. জমিদারি ইজারাদারদের স্বার্থ দেখতে ঘ. নব্য ধনী ফটকাবাজদের সঙ্গে চুক্তি করতে। ৭. নির্দিষ্ট দিনে সূর্যাস্তের আগে রাজস্ব পরিশোধের বিধানকে বলা হয়—। ক. ব্রিটিশ আইন খ. জমিদারি আইন গ. সূর্যাস্ত আইন ঘ. চিরস্থায়ী আইন ৮. ইংরেজি শিক্ষার প্রভাবে নতুন চেতনা লাভ করে—। i. হিন্দু জাতি ii. মুসলমান জাতি iii. হিন্দু-মুসলমান উভয় জাতিনিচের কোন উত্তরটি সঠিক?ক. i খ. ii গ. iii ঘ. কোনোটিই নয়৯. চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে ইংরেজ সরকার জমিদারদের সঙ্গে বিভিন্ন রকম বন্দোবস্ত গ্রহণ করেছিল। যার উদ্দেশ্য ছিল—। i. ভূমি ইজারা নেওয়া ii. জমিদারদের স্বার্থ সংরক্ষণ করা iii. ভূমিতে রাজস্ব নির্ধারণ করানিচের কোন উত্তরটি সঠিক?ক. iii খ. ii, iii গ. ii ঘ. i, iii১০. ভারতীয় উপমহাদেশে ইংরেজ শাসনের যাত্রা শুরু করেছিল? ক. একটি বণিক সংঘ খ. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি গ. ডেনিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ঘ. ফরাসি ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১১. ইংরেজ শাসনের আগে ভারতের শিক্ষাব্যবস্থা পরিচালিত হতো—।i. মক্তবকেন্দ্রিক ii. মাদ্রাসাকেন্দ্রিক iii. টোলকেন্দ্রিকনিচের কোন উত্তরটি সঠিক?ক. i, ii খ. ii, iii গ. iii, i ঘ. i, ii, iii১২. মক্তব, মাদ্রাসা ও টোল নামক প্রতিষ্ঠানে প্রধানত শেখানো হতো—। ক. সংস্কৃত খ. বাংলা ভাষা গ. ধর্মশাস্ত্র ঘ. ইংরেজি ভাষা ১৩. ভারতীয় ধারায় শিক্ষাদানের জন্য কোম্পানির সরকার কত সালে এক লাখ টাকা খরচের সিদ্ধান্ত নেয়? ক. ১৯১৩ সালে খ. ১৮১৩ সালে গ. ১৬১৩ সালে ঘ. ১৭১৩ সালে ১৪. ভারতে পাশ্চাত্য শিক্ষার প্রবর্তন করেন—। ক. বড় লাট লর্ড উইলিয়াম বেন্টিংক খ. লর্ড কার্জন গ. লর্ড কর্নওয়ালিস ঘ. ডেভিড হেয়ার ১৫. উচ্চশিক্ষার মাধ্যম ইংরেজি চালু হয় কত সালে? ক. ১৮১৩ সালে খ. ১৮৫৪ সালে গ. ১৮৩৭ সালে ঘ. ১৮৩৫ সালে১৬. ব্রিটিশ সরকারের ১৮৫৪ সালের নির্দেশপত্রটি মূলত কী ধরনের? ক. ধর্মবিষয়ক খ. শাসনবিষয়ক গ. শিক্ষাবিষয়ক ঘ. সাংস্কৃতিক ধারার১৭. ১৮৫৭ সালে স্থাপিত হয়—। i. কলকাতা বিশ্ববিদ্যালয় ii. বোম্বাই বিশ্ববিদ্যালয় iii. মাদ্রাজ বিশ্ববিদ্যালয়নিচের কোন উত্তরটি সঠিক?ক. i, ii, iii খ. iii গ. ii, iii ঘ. i, ii১৮. কলকাতার বেথুন কলেজ প্রতিষ্ঠা করা হয়েছিল—। ক. ইংরেজি শিক্ষার জন্য খ. নারী শিক্ষার জন্য গ. নারী-পুরুষের শিক্ষার জন্য ঘ. পুরুষদের শিক্ষার জন্য ১৯. ১৮৫৪ সালের নির্দেশপত্র অনুসারে কে শিক্ষা বিভাগ সৃষ্টি করেন? ক. লর্ড উইলিয়াম বেন্টিংক খ. লর্ড মেকলে গ. উইলিয়াম কেরি ঘ. লর্ড ডালহৌসি২০. পাশ্চাত্য শিক্ষাগ্রহণের ফলে কী ঘটেছিল? i. বাংলা তথা ভারতে দেশাত্মবোধ জেগে ওঠে ii. উপমহাদেশে বৈজ্ঞানিক চিন্তা ও যুক্তিবাদের স্ফুরণ ঘটে iii. দেশীয় ভাষা ও সাহিত্যের উন্নতি হয়নিচের কোন উত্তরটি সঠিক?ক. i, ii খ. i, iii গ. i, ii, iii ঘ. কোনোটিই নয়নমুনা বহুনির্বাচনী প্রশ্নের সঠিক উত্তর: অধ্যায়-৪: ১। ঘ. দেওয়ানি ২। গ. ১৭৯৩ সালের ২২ মার্চ ৩। ঘ. ১৭৮৯-৯০ সালে ৪। খ. i ভূমিব্যবস্থার চিরস্থায়ী আইন প্রবর্তন করার ৫। খ. ১৭৮৪ ৬। ক. একটি স্থায়ী ভূমিব্যবস্থা প্রবর্তন করার জন্য ৭। গ. সূর্যাস্ত আইন ৮। iii. হিন্দু-মুসলমান উভয় জাতি ৯। iii. ভূমি রাজস্ব নির্ধারণ করা ১০। খ. ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি ১১। i, ii, iii মক্তব, মাদ্রাসা, টোল ১২। গ. ধর্মশাস্ত্র ১৩। খ. ১৮১৩ সালে ১৪। ক. বড়লাট লর্ড উইলিয়াম বেন্টিংক ১৫। ঘ. ১৮৩৫ সালে ১৬। গ. শিক্ষাবিষয়ক ১৭। ক. i, ii, iii কলকাতা, বোম্বাই, মাদ্রাজ ১৮। খ. নারী শিক্ষার জন্য ১৯। ঘ. লর্ড ডালহৌসি ২০. গ i, ii, iii সব।