জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞানের ৭ ও ৮ নম্বর অধ্যায় থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। # বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দাও। ১৬. কত সালে এনফিল্ড নামে নতুন রাইফেল চালু হয়?ক. ১৮৫৬ খ. ১৮৫৭ গ. ১৮৫৮ ঘ. ১৯৫৭ সালে১৭. কোন আন্দোলনের সূত্রপাত আগে ঘটেছিল?ক. বঙ্গভঙ্গ রদ আন্দোলন খ. খিলাফত আন্দোলন গ. অসহযোগ আন্দোলন ঘ. ভারত ছাড় আন্দোলন১৮. স্বদেশি আন্দোলনের সুফল কোনটি?ক. সাম্প্রদায়িক সম্প্রীতি সৃষ্টি খ. সন্ত্রাসবাদ আন্দোলনের সূচনাগ. অভূতপূর্ব স্বদেশপ্রেম জাগ্রত হওয়া ঘ. সাম্যবাদ প্রতিষ্ঠিত হওয়া১৯. ভারত বিভাগের পরিকল্পনাকারী কে ছিলেন?ক. লর্ড মিন্টো খ. লর্ড মাউন্টব্যাটেন গ. লর্ড কার্জন ঘ. লর্ড ডালহৌসি২০. অসহযোগ আন্দোলন হলো—। ক. সরকারের অন্যায়ের প্রতিবাদ করা খ. সরকারের সঙ্গে সংঘর্ষে লিপ্ত হওয়া গ. সরকারকে ক্ষমতাচ্যুত করা ঘ. সরকারের সঙ্গে সহযোগিতা থেকে বিরত থাকা২১. কাজী নজরুল ইসলামের ওপর কোন আন্দোলনের প্রভাব পড়ে? ক. সাম্যবাদী খ. অসহযোগ গ. খেলাফত ঘ. স্বদেশি২২. ১৯১৬ সালে কংগ্রেস ও মুসলিম লীগ লক্ষেৗ চুক্তিতে দাবি করে—। ক. ভারতের পূর্ণ স্বায়ত্তশাসন খ. ভারতের স্বাধীনতা গ. ভারতের জাতীয় নির্বাচন ঘ. রাজনৈতিক অধিকার২৩. বঙ্গভঙ্গের ফলে মুসলমানদের উন্মেষ ঘটে—। ক. ধর্মীয় চেতনা খ. পৃৃথক সমাজ চেতনা গ. পৃথক রাজনৈতিক চেনতা ঘ. পৃথক ধর্মীয় চেতনা২৪. কোন কারণে কংগ্রেস খেলাফত আন্দোলনকে একসঙ্গে চালানোর কর্মসূচি গ্রহণ করে?ক. নেতাদের চাপে খ. লক্ষেৗ চুক্তির কারণে গ. মুসলিম লীগের চাপে ঘ. কর্মীদের চাপে২৫. অসহযোগ আন্দোলন স্থগিত হলে খিলাফত আন্দোলনের কী হয়?i. শক্তিশালী হয় ii. দুর্বল হয়ে পড়ে iii. ইংরেজরা দমন করে।কোনটি সঠিক? ক. i, ii খ. ii, iii গ. iii ঘ. ii২৬. বাংলাকে বিভক্ত করার প্রয়োজনীয়তা কে অনুভব করেন? ক. লর্ড ক্লাইভ খ. লর্ড লুইস গ. লর্ড কার্জন ঘ. লর্ড ম্যাকলে২৭. বৈদ্যনাথতলা হলো একটি—। ক. গ্রাম খ. ইউনিয়ন গ. থানা ঘ. জেলা ২৮. বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা কার্যকর হয়—।ক. ২৬ মার্চ ১৯৭১ খ. ২৫ মার্চ ১৯৭০ গ. ২৭ মার্চ ১৯৭১ ঘ. ২৫ মার্চ ১৯৭১২৯. বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণ ছিল—। ক. বেসামরিক ক্ষমতা দখল করা খ. বৈষম্যমূলক শাসনের অবসান ঘটানো গ. কেন্দ্রীয় সরকারের শাসনের অবসান ঘটানো ঘ. পশ্চিম পাকিস্তানের ক্ষমতা দখল করা।৩০. স্বাধীনতা সার্বভৌম দেশ গঠনের প্রাক্কালে স্বাধীনতার ঘোষণাপত্র জরুরি কেন? i. সুস্পষ্ট দিকনির্দেশনা প্রদানii. জনগণকে উদ্বুদ্ধকরণ iii. শত্রুকে ভয় পাইয়ে দেওয়াকোনটি সঠিক? ক. i খ. i ও ii গ. ii ঘ. i, ii, ii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালবহুনির্বাচনি প্রশ্নের নমুনা উত্তর: ১৬. খ, ১৭. ক, ১৮. গ, ১৯. খ, ২০. ঘ, ২১. ঘ, ২২. ক, ২৩. গ, ২৪. খ, ২৫. ঘ, ২৬. গ, ২৭. ক, ২৮. ক, ২৯. খ, ৩০. খ।