জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্নোত্তরপ্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সামাজিক বিজ্ঞানের ৭ ও ৮ নম্বর অধ্যায় থেকে নমুনা বহুনির্বাচনী প্রশ্নোত্তর আলোচনা করব। # বহুনির্বাচনী প্রশ্নের উত্তর দাও। ৩১. স্বাধীনতার ঘোষণাপত্রে সিদ্ধান্ত নেওয়া হয় যে শাসনতন্ত্র প্রণীত না হওয়া পর্যন্ত প্রজাতন্ত্রের রাষ্ট্রপ্রধান হবেন—। ক. তাজউদ্দীন আহমদ খ. সৈয়দ নজরুল ইসলাম গ. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘ. মনসুর আহমদ৩২. স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসেবে বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা হলো—। ক. মুক্তিযুদ্ধের ঘোষণা খ. স্বাধীনতার ঘোষণা গ. স্বাধীনতার দলিল ঘ. স্বাধীনতার আদেশ৩৩. আলীগড় কলেজকে কেন্দ্র করে সৃষ্টি হয়—। i. স্বতন্ত্র চিন্তা-চেতনা ii. স্বতন্ত্র সাংস্কৃতিক ধারা iii. স্বতন্ত্র রাজনৈতিক ধারানিচের কোনটি সঠিক? ক. ii, iii খ. iii, i গ. iii ঘ. i, ii, iii৩৪. আলীগড় আন্দোলনের শ্রেষ্ঠ অবদান হলো—।i. মুসলমানদের ইংরেজি শিক্ষাদান ii. মুসলমানদের জন্য স্বতন্ত্র রাজনৈতিক ধারা সৃষ্টি iii. মুসলিম জাতীয়তাবাদের বিকাশ ঘটানোনিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii, iii৩৫. লক্ষেৗ চুক্তিতে কেন্দ্রীয় পরিষদে মুসলমানদের কত অংশ সদস্য পদের দাবি স্বীকার করা হয়?ক. এক-তৃতীয়াংশ খ. এক-পঞ্চমাংশ গ. এক-চতুর্থাংশ ঘ. এক-ষষ্ঠাংশ৩৬. কত সালে লাহোর প্রস্তাব গৃহীত হয়?ক. ১৯২৯ সালের ৩ মার্চ খ. ১৯৩১ সালের ৭ জুন গ. ১৯৪০ সালের ৩ মার্চ ঘ. ১৯৪১ সালের ১২ জুলাই৩৭. খিলাফত ও অসহযোগ আন্দোলনের মূল লক্ষ্য কী ছিল?ক. বঙ্গভঙ্গ রদ করা খ. হিন্দু-মুসলমানদের মধ্যে ঐক্য সাধন করা গ. খিলাফত রক্ষা ও ভারতের স্বাধীনতা অর্জন করা ঘ. ধর্মীয় বিভাজন তৈরি করা৩৮. ‘সমুদ্র পাড়ি দিলে জাত যাবে’—এ ধারণা ছিল কাদের? ক. ভারতীয়দের খ. বাঙালিদের গ. উঁচু বর্ণের হিন্দুদের ঘ. নিম্ন বর্ণের হিন্দুদের৩৯. মোট বাজেটের কত ভাগ সামরিক খাতে ব্যয় হতো—। ক. ৫০% খ. ৬০% গ. ৪০% ঘ. ৯০%৪০. স্বাধীনতার ঘোষণাপত্র জারি হয় কত সালে?ক. ১০ এপ্রিল ১৯৭১ খ. ১১ এপ্রিল ১৯৭১ গ. ৯ এপ্রিল ১৯৭১ ঘ. ৮ এপ্রিল ১৯৭১।বহুনির্বাচনি প্রশ্নের নমুনা উত্তর: ৩১। গ, ৩২। খ, ৩২। খ, ৩৩। ঘ, ৩৪। গ, ৩৫। ক, ৩৬। গ, ৩৭। গ, ৩৮। ঘ, ৩৯। খ, ৪০। ক।