জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্ন  অংশ-৬প্রিয় শিক্ষার্থীরা, সামাজিক বিজ্ঞানের সিলেবাসের সকল অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। গতকালের পর আজ ছাপা হলো ৬ষ্ঠ অংশ। অধ্যায়—৬ ৫। হিন্দু মুসলমান দুই শ্রেণীই ব্রিটিশ শাসনের অবসান কামনা করত। কারণ— i. সতীদাহ প্রথা নিবারণ ii. বিধবা বিবাহ প্রচলন iii. ফার্সির পরিবর্তে অফিস আদালতে ইংরেজির প্রবর্তননিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii৬। ১৮৫৭ সালের সংগ্রামের পেছনে সামরিক কারণের অন্যতম হলো—i. যোগ্যতা থাকা সত্ত্বেও দেশীয়দের উচ্চপদ না দেওয়া ii. দেশীয় সিপাহিদের বেতন ও ভাতা ইউরোপীয়দের চেয়ে অনেক কম iii. দেশীয় সিপাহিদের প্রতি নিষ্ঠুর ও অন্যায় আচরণনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii৭। মুসলমানদের অধিকাংশই বঙ্গভঙ্গকে সমর্থন করেছিল। কারণ, তাদের ধারণা বঙ্গভঙ্গের ফলে—i. তাদের রাজনৈতিক পথ সুগম হবে ii. তাদের অর্থনৈতিক উন্নতির পথ সুগম হবেiii. শিক্ষা ক্ষেত্রে তাদের সুবিধা ও উন্নতির পথ সুগম হবেনিচের কোনটি সঠিক?ক. i খ. ii গ. i ও ii ঘ. i, ii ও iii# নিচের অনুচ্ছেদটি পড়ে ৮ ও ৯ নম্বর প্রশ্নের উত্তর দাও। ১৯২০ সালের ৮ সেপ্টেম্বর কংগ্রেসের অধিবেশন বসে। এ অধিবেশনে অসহযোগ আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হয়। এ ছাড়া স্থির হয়, খিলাফত ও অসহযোগ আন্দোলন একসঙ্গে চলবে।৮। কোন কারণে কংগ্রেস খেলাফত আন্দোলনকে একসঙ্গে চালানোর কর্মসূচি গ্রহণ করে?ক. নেতাদের চাপে খ. মুসলিম লীগের চাপে গ. লক্ষৌ চুক্তির কারণে ঘ. কর্মীদের চাপে৯। অসহযোগ আন্দোলন স্থগিত হলে খিলাফত আন্দোলনের কী হয়? i. শক্তিশালী হয় ii. দুর্বল হয়ে পড়ে iii. ইংরেজরা দমন করেকোনটি সঠিক?ক. i খ. ii গ. ii ও iii ঘ. iii# নিচের অনুচ্ছেদটি পড়ে ১০ ও ১১ নম্বর প্রশ্নের উত্তর দাও।অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্র সোহেল তার ইতিহাসবিদ দাদা আবুল কাসেমের কাছে বঙ্গভঙ্গ সম্পর্কে জানতে চায়। উত্তরে দাদু বলেন, ইংরেজ শাসনামলে আমাদের বাংলাদেশ ভারতের অন্তর্গত পশ্চিমবঙ্গ, বিহার, উড়িষ্যা ও ছোটনাগপুর নিয়ে বৃহৎ বঙ্গ প্রদেশ গঠিত ছিল। শাসনের সুবিধার জন্য সরকার বঙ্গ প্রদেশকে দুই ভাগে বিভক্ত করে। এটি বঙ্গভঙ্গ নামে পরিচিত। ১০। বঙ্গভঙ্গ বাংলার হিন্দু এবং মুসলমান উচ্চ ও মধ্যবিত্ত গোষ্ঠীগুলো পারস্পরিক সম্পর্কে কী নিয়ে এসেছিল?ক. সাময়িক পরিবর্তন খ. রূপগত পরিবর্তন গ. গুণগত পরিবর্তন ঘ. সার্বিক পরিবর্তন ১১। বঙ্গভঙ্গকে বাঙালি জাতিকে দ্বিখণ্ডিত করার ষড়যন্ত্র হিসেবে চিহ্নিত করে—ক. হিন্দু সম্প্রদায় খ. মুসলিম সম্প্রদায় গ. হিন্দু-মুসলিম সম্প্রদায় ঘ. পূর্ববঙ্গের মানুষ। অধ্যায়-৭ ১. ১৯৫৪ সালের প্রাদেশিক নির্বাচনের ফলে—i.পূর্ব বাংলায় মুসলিম লীগের শাসনের অবসান ঘটে ii. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হনiii. আওয়ামী লীগ একক সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেনিচের কোনটি সঠিক?ক) i. খ) ii ও iii গ। iii ঘ) i ও iii২. ছয় দফা কর্মসূচিকে বাঙালিদের মুক্তির সনদ বলা হতো কেননা—i.এটি বাঙালি জাতীয়তাবাদ ধারণার বিকাশ ঘটায় ii. এর মধ্যে বাংলাদেশের স্বাধীনতার বীজ নিহিত ছিলiii. এর মাধ্যমে বাংলাদেশ অর্থনৈতিক সচ্ছলতা লাভ করেনিচের কোনটি সঠিক?ক) i ও ii খ) ii ও iii গ) i ও iii ঘ) i, ii ও iii# নিচের অনুচ্ছেদটি পড়ে ৩ ও ৪ নম্বর প্রশ্নের উত্তর দাও।১৯৫২ সালের ২১ ফেব্রুয়ারি বাঙালির ইতিহাসে একটি তাৎপর্যপূর্ণ দিন। এই দিনে বাংলার দামাল ছেলেরা বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে নিজের জীবন উৎসর্গ করে। ভাষার জন্য এতবড় আত্মত্যাগের ঘটনা পৃথিবীতে বিরল।৩. ভাষা আন্দোলন থেকে মূলত কী শিক্ষা লাভ করা যায়?ক) অধিকার আদায় খ) জাতীয়তাবোধ সৃষ্টি গ) দেশপ্রেম ঘ) সংগ্রামী চেতনায় উদ্বুদ্ধকরণ৪. পাকিস্তানের রাষ্ট্রভাষা হিসেবে বাংলা স্বীকৃতি পায় কোন সালে?ক) ১৯৫২ খ) ১৯৫৪ গ) ১৯৫৬ ঘ) ১৯৬২ সালে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালবহুনির্বাচনী প্রশ্ন: অংশ-৬ -এর সঠিক উত্তর: অধ্যায়-৬: ৫। ঘ, ৬। ঘ, ৭। ঘ, ৮। গ, ৯। খ, ১০। গ, ১১। ক।অধ্যায়-৭: ১. ক ২. ক ৩. ক ৪. গ।