জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৮প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ অষ্টম অধ্যায়ের বাংলাদেশের অভ্যুদয় থেকে সৃজনশীল পদ্ধতির নমুনা প্রশ্নোত্তরটির শেষ অংশ আলোচনা করব। প্রশ্ন: ঘ) বাংলাদেশের স্বাধীনতা ঘোষণার ঘটনাবলি বিশ্লেষণ করো। ্রউত্তর: ঘ) বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীন হয়। এ স্বাধীনতার পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস। দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পর আসে স্বাধীনতার ঘোষণা। নিচে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণার ঘটনাবলি বিশ্লেষণ করা হলো। ৭ মার্চের ভাষণ: ৭ মার্চের ভাষণে প্রথম স্বাধীনতার ঘোষণার কথা বলা হয়। এ ভাষণে বঙ্গবন্ধু বলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম। এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’২৬ মার্চে বঙ্গবন্ধুর ঘোষণা: ২৬ মার্চের প্রথম প্রহরে গ্রেপ্তার হওয়ার আগে বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণার একটি তারবার্তা চট্টগ্রামে প্রেরণ করতে সক্ষম হন। ওই বার্তায় লেখা ছিল ‘আজ থেকে বাংলাদেশ স্বাধীন।’ ২৬ মার্চ দুপুরে চট্টগ্রাম বেতার কেন্দ্র থেকে এমএ হান্নান প্রথম দেশবাসীকে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা জানিয়ে বক্তৃতা করেন। ২৬ মার্চ সন্ধ্যায় কালুরঘাটে চালু হওয়া স্বাধীন বাংলা বিপ্লবী বেতার কেন্দ্র থেকে এমএ হান্নান, আবুল কাশেম সন্দ্বীপসহ অনেকেই বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার কথা প্রচার করেন। ২৭ মার্চ থেকে ৩০ মাচ পর্যন্ত ঘোষণা: ২৭ মার্চ থেকে ৩০ মার্চ পর্যন্ত কালুরঘাট বেতার কেন্দ্র থেকে মেজর জিয়াউর রহমানসহ আরও অনেকে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণার কথা জানিয়ে একাধিক বিবৃতি পাঠ করেন।