জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৯  ইউরোপপ্রিয় শিক্ষার্থীরা, আজ ইউরোপ অংশ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।পাশের মানচিত্র দেখো এবং নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। প্রশ্ন: ক. ডান্ডি কোথায় অবস্থিত?প্রশ্ন: খ. ইউরোপ মহাদেশের প্রধান খনিজ সম্পদ কী? বর্ণনা করো। প্রশ্ন: গ. এ মহাদেশের তিনটি খনিজ সম্পদের নাম উল্লেখপূর্বক এগুলো কোন কোন দেশে পাওয়া যায় তার একটি তালিকা তৈরি করো। প্রশ্ন: ঘ. খনিজ সম্পদের সহজপ্রাপ্তি ইউরোপ মহাদেশকে শিল্পসমৃদ্ধ মহাদেশে পরিণত করেছে—বিশ্লেষণ কর। উত্তর: ক. ডান্ডি যুক্তরাজ্যের উত্তর-পূর্ব উপকূলে স্কটল্যান্ডে অবস্থিত। উত্তর খ. কয়লা ইউরোপের প্রধান খনিজ সম্পদ। যুক্তরাজ্যের মিডল্যান্ড উপত্যকা পেনাইন পার্বত্য অঞ্চল, ওয়েলস অঞ্চল, জার্মানির রুঢ় কয়লা ক্ষেত্র, ব্যাভেরিয়া অঞ্চল, ফ্রান্সের আলসেস লোরেন অঞ্চল, রাশিয়ার টুলা অঞ্চল, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ার সাইলেশিয়া ইউরোপের প্রধান কয়লা উৎপাদনকারী দেশ।উত্তর গ. ইউরোপ মহাদেশ খনিজ সম্পদে খুবই সমৃদ্ধ। খনিজ সম্পদ কাজে লাগিয়ে এ দেশগুলো ধনী দেশে পরিণত হয়েছে। ইউরোপের খনিজ সম্পদ: ইউরোপের খনিজ সম্পদের মধ্যে কয়লা ও আকরিক লোহা প্রধান। এ ছাড়া খনিজ তেল, প্রাকৃতিক গ্যাস, তামা, বক্সাইট, প্লাটিনাম, ক্রোমাইট, ম্যাঙ্গানিজ প্রভৃতি সম্পদও পাওয়া যায়। নিচে তিনটি খনিজ সম্পদের নাম ও প্রাপ্ত দেশের তালিকা তৈরি করা হলোখনিজ সম্পদ সমৃদ্ধ দেশ: ১। কয়লা— যুক্তরাজ্য, জার্মানি, ফ্রান্স, রাশিয়া, পোল্যান্ড, চেক প্রজাতন্ত্র ও স্লোভাকিয়ার সাইলেশিয়া। ২। আকরিক লোহা— রাশিয়া, ফ্রান্স, সুইডেন, যুক্তরাজ্য, স্পেন ও ইতালি। ৩। প্রাকৃতিক গ্যাস-রাশিয়া, যুক্তরাজ্য, নেদারল্যান্ড, নরওয়ে, ইতালি ও জার্মানি। উত্তর: ঘ. ইউরোপ মহাদেশের প্রায় সব দেশ খনিজ সম্পদে সমৃদ্ধ। আবার প্রায় সব দেশই শিল্পোন্নত। মূলত তাদের প্রাপ্ত খনিজ সম্পদকে কাজে লাগিয়ে তারা শিল্পোন্নত দেশে পরিণত হয়েছে। যেমন:কয়লা সম্পদকে কাজে লাগিয়ে শিল্প স্থাপন: কয়লা সম্পদ প্রধান জ্বালানি হিসেবে ব্যবহূত হয়ে থাকে। ইউরোপ মহাদেশ কয়লা সম্পদে সমৃদ্ধ। এ মূল্যবান খনিজ সম্পদ কাজে লাগিয়ে কয়লাভিত্তিক অনেক শিল্প স্থাপন করেছে ইউরোপের দেশগুলো। লোহা ও ইস্পাতভিত্তিক শিল্প: ইউরোপে প্রচুর পরিমাণ আকরিক লোহা ও ইস্পাত সম্পদ রয়েছে। এগুলোকে ব্যবহার করে তা লোহা ও ইস্পাত শিল্পে সমৃদ্ধ হয়ে উঠেছে। জার্মানি, যুক্তরাজ্য, ফ্রান্স, রাশিয়া, ইতালি, স্পেন, চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া, বেলজিয়াম, রুমানিয়া প্রভৃতি দেশ লোহা ও ইস্পাত শিল্পে সমৃদ্ধ। লোহা ও ইস্পাতভিত্তিক জাহাজ নির্মাণ শিল্প: লোহা ও ইস্পাতকে কেন্দ্র করে ইউরোপের দেশগুলো জাহাজ নির্মাণ শিল্প গড়ে তুলেছে। জাহাজ নির্মাণ শিল্পে সেসব দেশ সমৃদ্ধ। খনিজ তেলভিত্তিক: ইউরোপের প্রাপ্ত খনিজ তেল ব্যবহার করে অনেক শিল্প স্থাপন করা হয়েছে। প্রাকৃতিক গ্যাসভিত্তিক: ইউরোপে অনেক শিল্প গড়ে উঠেছে প্রাকৃতিক গ্যাসকে কাজে লাগিয়ে।