জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ আমেরিকাপ্রিয় শিক্ষার্থীরা, আজ সামাজিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-১১ থেকে সৃজনশীল পদ্ধতির একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব।# নিচের উদ্দীপকটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও।সুমন জানুয়ারি মাসে জাম্বুরি স্কাউট সম্মেলনে বাংলাদেশের ছাত্র প্রতিনিধি হয়ে ব্রাজিলে গিয়েছে। জানুয়ারি মাস হলেও তাপস এখানে দেশের গ্রীষ্মকালীন তাপমাত্রা অনুভব করছে। অথচ ব্রাজিল নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত।প্রশ্ন: ক. কোন কৃষিজ পণ্য উৎপাদনে ব্রাজিল বিশ্বে প্রসিদ্ধ?প্রশ্ন: খ. জানুয়ারি মাস হলেও ব্রাজিলের আবহাওয়া বাংলাদেশের গ্রীষ্মকালীন আবহাওয়ার মতো কেন?প্রশ্ন: গ. দক্ষিণ আমেরিকা মহাদেশের একটি মানচিত্র অঙ্কন করে, ব্রাজিল যে জলবায়ু অঞ্চলের অন্তর্ভুক্ত সেই জলবায়ু অঞ্চল চিহ্নিত করো।প্রশ্ন: ঘ. নিরক্ষীয় রেখা অতিক্রম করার কারণেই দক্ষিণ আমেরিকা মহাদেশের জলবায়ু বাংলাদেশের জলবায়ু অপেক্ষা ভিন্নতর, মূল্যায়ন করো।উত্তর: ক. কফি উৎপাদনের জন্য ব্রাজিল বিশ্বে প্রসিদ্ধ দেশ।উত্তর: খ. জানুয়ারি মাসে ব্রাজিলের আবহাওয়া: বাংলাদেশ উত্তর মেরুতে আর ব্রাজিল দক্ষিণ মেরুতে অবস্থিত। জানুয়ারি মাসে বাংলাদেশ শীতকাল হলেও ব্রাজিলে গ্রীষ্মকাল। তাই জানুয়ারিতে ব্রাজিলের আবহাওয়া বাংলাদেশের গ্রীষ্মকালের মতো।উত্তর: গ. নিচের মানচিত্রে ব্রাজিলের জলবায়ু অঞ্চল দেখানো হলো:উত্তর: ঘ. দক্ষিণ আমেরিকা নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। এ মহাদেশ দক্ষিণ গোলার্ধে অবস্থিত। এর জলবায়ু বাংলাদেশের বিপরীত। বাংলাদেশ উত্তর মেরুতে অবস্থিত। অন্যদিকে দক্ষিণ আমেরিকা দক্ষিণ মেরুতে নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত। নিরক্ষীয় অঞ্চলে জানুয়ারি মাসে গ্রীষ্মকাল হয়। তখন তাপমাত্রা ১০ থেকে ২৬ ডিগ্রি পর্যন্ত থাকে। অন্যদিকে জানুয়ারি মাসে বাংলাদেশে শীতকাল। তাই নিরক্ষীয় অঞ্চলে অবস্থিত দক্ষিণ আমেরিকার আবহাওয়া বাংলাদেশের বিপরীত।নিরক্ষীয় অঞ্চলে জুলাই মাসে শীতকাল। সে সময় এ অঞ্চলে তাপমাত্রা ৪ থেকে ২৬ ডিগ্রি পর্যন্ত বিস্তার করে। কিন্তু বাংলাদেশে এ সময় গ্রীষ্মকাল। তাই নিরক্ষীয় অঞ্চলের জলবায়ু বাংলাদেশের জলবায়ুর বিপরীত।