জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্ন  অংশ-৫প্রিয় শিক্ষার্থীরা, সামাজিক বিজ্ঞানের সিলেবাসের সকল অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। গতকালের পর আজ ছাপা হলো ৫ম অংশ।অধ্যায়-৪# নিচের অনুচ্ছেদটি পড়ে ৭ ও ৮ নম্বর প্রশ্নের উত্তর দাও।১৭৮৬ সালে লর্ড কর্নওয়ালিস ভারতে গভর্নর জেনারেল হয়ে এলেন। তাঁর ওপর নির্দেশ ছিল ভূমিব্যবস্থায় চিরস্থায়ী আইন প্রবর্তন।৭. চিরস্থায়ী বন্দোবস্তের ফলে জমিদারেরা জমির ওপর— ক. মালিকানা পায় খ. ইজারা লাভ করে গ. কর্তৃত্ব হারায় ঘ. রাজস্ব আদায়ে অধিকার পায় ৮. চিরস্থায়ী বন্দোবস্তের ফলে—i. জমিদারের আয় বাড়ে ii. সরকারের বাজেট তৈরির সুবিধা হয় iii. ধনী জমিদারেরা সামাজিক ও সাংস্কৃতিক উন্নয়নের সুযোগ পায় নিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. ii ও iii ঘ. i, ii ও iii৯. একসনা বন্দোবস্ত চালুর পরও অনিয়ম ও অত্যাচার রয়ে গেল কেন? i. যেসব জমি একসনা বন্দোবস্ত হতো না, সেগুলো ইজারাদারদের বন্দোবস্ত দেওয়া হতো বলে ii. একসনা বন্দোবস্ত কার্যকর হয়নি বলে iii. ইজারাদারেরা একসনা বন্দোবস্ত নিত বলেনিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও iii১০. মুসলমানেরা ইংরেজিকে গ্রহণ করেনি কেন?i. বিধর্মী ভাষা বলে ii. ইংরেজি কঠিন বলে iii. মাতৃভাষা নয় বলেনিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i ও iii১১. নিচের কোনটি ইংরেজি শিক্ষার প্রভাব?ক. বৈজ্ঞানিক চিন্তা ও যুক্তিবাদের স্ফুরণ খ. নীল বিদ্রোহ গ. চিরস্থায়ী বন্দোবস্ত ঘ. জমিদারি প্রথা উচ্ছেদ১২. জমিদারেরা প্রজাদের ওপর ইচ্ছামতো খাজনা বাড়াতে পারত। এর পেছনে কারণ হলো—ক. চিরস্থায়ী বন্দোবস্ত খ. জমিদারদের ক্ষমতা গ. জমিদারেরা ধনী ঘ. জমিদারদের প্রভাব ১৩. উনিশ শতকের দ্বিতীয়ার্ধে উপমহাদেশে জাতীয়তাবাদের উদ্ভব ঘটে কিসের প্রভাবে? ক. বাংলা শিক্ষার খ. পাশ্চাত্য শিক্ষার গ. রাজনৈতিক শিক্ষার ঘ. ভারতীয় শিক্ষার। # পরবর্তী অংশ ছাপা হলো আগামীকালবহুনির্বাচনী প্রশ্ন: অংশ-৪ -এর সঠিক উত্তর: ৭.ক ৮.ঘ ৯.ক ১০.ক ১১.ক ১২.ক ১৩.খ।