জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: সামাজিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহুনির্বাচনী প্রশ্ন  অংশ-৭প্রিয় শিক্ষার্থীরা, সামাজিক বিজ্ঞানের সিলেবাসের সকল অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। গতকালের পর আজ ছাপা হলো ৭ম অংশ। অধ্যায়-৭ ৫. বাংলাদেশের স্বাধীনতা দিবস কত তারিখ?ক) ২১ ফেব্রুয়ারি খ) ২৩ মার্চ গ) ২৬ মার্চ ঘ) ১৬ ডিসেম্বর৬. পাকিস্তানের প্রতিষ্ঠাতা ও প্রথম গভর্নরের নাম কী?ক) মুহাম্মদ আলী জিন্নাহ খ) লিয়াকত আলী খান গ) খাজা নাজিমুদ্দিন ঘ) নূরুল আমিন৭. পল্টন ময়দানে জনসভায় বাংলাকে রাষ্ট্রভাষা করার পরিবর্তে উর্দুকে রাষ্ট্রভাষা করার দাবি জানানো হয় কত সালে?ক) ১৯৫১ সালের ৮ জানুয়ারি খ) ১৯৫২ সালের ২৭ জানুযারিগ) ১৯৫০ সালের ৫ জানুয়ারি ঘ) ১৯৫৩ সালের ৯ জানুয়ারি৮. ১৯৫২ সালে পূর্ব বাংলার মুখ্যমন্ত্রী কে ছিলেন?ক) বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান খ) জিয়াউর রহমান গ) নূরুল আমিন ঘ) খাজা নাজিমুদ্দিন৯. ভাষার দাবিতে ১৪৪ ধারা ভঙ্গের জন্য ছাত্ররা কোথায় জমায়েত হয়?ক) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কলা ভবনে খ) ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর্টস বিল্ডিংয়ে গ) সংগ্রাম পরিষদ চত্বরে ঘ) রাজপথে১০. ভাষার দাবিতে পুলিশ ও ছাত্রদের মধ্যে প্রথম সংঘর্ষ হয় কোথায়?ক) রাজপথে খ) বিশ্ববিদ্যালয় চত্বরে গ) ঢাকা মেডিকেল কলেজের সামনে ঘ) জনসভায়১১. মুহাম্মদ আলী জিন্নাহ উর্দুকে রাষ্ট্রভাষা করার ঘোষণা দেন কোন কোথায়?ক) ঢাকা রেসকোর্স ময়দানে খ) ঢাকার রাজপথে গ) ছাত্র সমাবেশে ঘ) ছাত্রদের মিছিলের সামনে১২. বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকৃতি দেওয়া হয় কত সালের সংবিধানে?ক) ১৯৫৬ সালের খ) ১৯৫৩ সালের গ) ১৯৬৭ সালের ঘ) ১৯৫৪ সালের১৩. ১৯৫৪ সালের নির্বাচনে মুসলিম লীগের বিরুদ্ধে কোন দল গঠিত হয়?ক) কৃষক-প্রজা পার্টি খ) যুক্তফ্রন্ট গ) ছাত্রদল ঘ) জাতীয়তাবাদী দল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালবহুনির্বাচনী প্রশ্ন: অংশ-৭ -এর সঠিক উত্তর: অধ্যায়-৭: ৫. গ ৬. ক ৭. খ ৮. গ ৯. খ ১০. গ ১১. ক ১২. ক ১৩. খ।