২৬ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন কেন?
জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: সামাজিক বিজ্ঞান
বহুনির্বাচনী প্রশ্ন অংশ-৮প্রিয় শিক্ষার্থীরা, সামাজিক বিজ্ঞানের সিলেবাসের সকল অধ্যায় থেকে বহুনির্বাচনী প্রশ্নোত্তর ধারাবাহিকভাবে ছাপা হচ্ছে। গতকালের পর আজ ছাপা হলো ৮ম অংশ। অধ্যায়-৭ ১৪. ছয়দফা দাবি কে পেশ করেন?ক) জিয়াউর রহমান খ) মওলানা ভাসানী গ) শহীদ সোহরাওয়ার্দী ঘ) শেখ মুজিবুর রহমান১৫. পূর্ব ও পশ্চিম পাকিস্তান একসঙ্গে ছিল কত বছর?ক) ২৭ বছর খ) ৩০ বছর গ) ২৪ বছর ঘ) ২৫ বছর১৬. ১৯৫৪ সালের নির্বাচনে যুক্তফ্রন্টের নির্বাচনী প্রতীক কী ছিল?ক) নৌকা খ) ধানের শীষ গ) লাঙল ঘ) শাপলা১৭. পূর্ব বাংলার কোন মুখ্যমন্ত্রীর আমলে ছাত্র-জনতার মিছিলে গুলি চালানো হয়?ক) আতাউর রহমান খ) এ কে ফজলুল হক গ) খাজা নাজিমুদ্দিন ঘ) নূরুল আমিন১৮. বাংলাদেশের বিজয় দিবস কোনটি?ক) ২৬ মার্চ খ) ১৭ এপ্রিল গ) ৪ ডিসেম্বর ঘ) ১৬ ডিসেম্বর। অধ্যায়-৮ ১. কোন ঘোষণায় স্বাধীনতা ঘোষণার বীজ নিহিত রয়েছে?ক. এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রামখ. স্বাধীনতার ঘোষণাপত্রে গ. অস্থায়ী সরকার গঠন ঘ. মুক্তিযুদ্ধের ঘোষণা২. কীভাবে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা অনুমোদন করা হয়?ক. শাসনতন্ত্রের মাধ্যমে খ. স্বাধীনতার ঘোষণাপত্রের মাধ্যমে গ. স্বাধীন গণপরিষদ গঠন করে ঘ. মন্ত্রীপরিষদের মাধ্যমে৩. ইয়াহিয়া কীভাবে জাতীয় পরিষদের অধিবেশন স্থগিত করেন?ক. স্বেচ্ছাচারীভাবে খ. বিদেশীদের চাপে গ. আইনসংগতভাবে ঘ. মন্ত্রীর মাধ্যমে৪. ২৬ মার্চ বঙ্গবন্ধু স্বাধীনতা ঘোষণা করেন কেন?i. ১৯৭০-৭১ সালে যেসব রাজনৈতিক ঘটনা ঘটেছিল, তার ওপর ভিত্তি করে ii. রাজনীতিবিদদের চাপে iii. সামরিক অফিসারদের চাপেনিচের কোনটি সঠিক? ক. i খ. ii গ. iii ঘ. i, ii ও iii# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালবহুনির্বাচনী প্রশ্ন: অংশ-৮ -এর সঠিক উত্তর: অধ্যায়-৭: ১৪. ঘ ১৫. গ ১৬. ক ১৭. ঘ ১৮.ঘ।অধ্যায়-৮: ১. ক ২. খ ৩. ক ৪. ক।