শেরে বাংলানগর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, ঢাকাঅধ্যায়-৭প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ সপ্তম অধ্যায়ের একটি নমুনা প্রশ্নোত্তর আলোচনা করব। এ ধরনের অন্য প্রশ্নোত্তরের জন্য বিষয়বস্তুটি ভালোভাবে পড়বে। প্রশ্ন: ঘ. ছয় দফা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ করো।উত্তর: ঘ. নিচে ছয় দফা কর্মসূচি সম্পর্কে বিস্তারিত বিশ্লেষণ করা হলো:প্রথম দফা: পাকিস্তানের শাসনতান্ত্রিক কাঠামো হবে ১৯৪০ সালের লাহোর প্রস্তাবের ভিত্তিতে। যুক্তরাষ্ট্রীয় প্রকৃতির পাকিস্তানের সরকার হবে পার্লামেন্টারি পদ্ধতির। এ ছাড়া সর্বজনীন প্রাপ্তবয়স্কদের প্রত্যক্ষ ভোটাধিকারের মাধ্যমে গঠিত আইন পরিষদ হবে সার্বভৌম ক্ষমতার অধিকারী।দ্বিতীয় দফা: কেন্দ্রীয় সরকারের হাতে দেশরক্ষা ও পররাষ্ট্রবিষয়ক ক্ষমতা থাকবে এবং অবশিষ্ট বিষয়ে অঙ্গরাজ্যগুলোর পূর্ণ ক্ষমতা থাকবে।তৃতীয় দফা: ক. পাকিস্তানের দুই অঞ্চলের জন্য দুটি পৃথক অথচ সহজে বিনিময়যোগ্য মুদ্রা চালু থাকবে। এ ব্যবস্থায় দেশের দুই অঞ্চলের জন্য স্বতন্ত্র ব্যাংক থাকবে।অথবা, খ. দুই দেশের দুই অঞ্চলের জন্য একই মুদ্রা থাকবে এবং পূর্ব পাকিস্তান থেকে মুদ্রা পশ্চিম পাকিস্তানে পাচার হতে পারবে না। এ ব্যবস্থায় ফেডারেল ব্যাংকের পরিচালনাধীন দুটি রিজার্ভ ব্যাংক থাকবে।চতুর্থ দফা: কেন্দ্রীয় সরকারের হাতে কোনো রকম কর ধার্য বা আদায়ের ক্ষমতা থাকবে না। সব রকম কর ও শুল্ক ধার্য এবং আদায়ের ক্ষমতা থাকবে আঞ্চলিক সরকারের হাতে। আদায় করা রাজস্বের একটি নির্ধারিত অংশ ফেডারেল তহবিলে জমা থাকবে।পঞ্চম দফা: বৈদেশিক বাণিজ্য ও মুদ্রার ওপর অঙ্গরাজ্যগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে। সব রকম বৈদেশিক চুক্তির আলোচনা ও সহযোগিতার ব্যাপারে আঞ্চলিক সরকার দায়িত্ব পালন করবে। তবে অঙ্গরাজ্যগুলো যুক্তিযুক্ত হারে কেন্দ্রীয় সরকারের জন্য প্রয়োজনীয় বৈদেশিক মুদ্রার চাহিদা মেটাবে।ষষ্ঠ দফা: পূর্ব-পাকিস্তানের আঞ্চলিক সংহতি ও জাতীয় নিরাপত্তার জন্য নিজস্ব গণবাহিনী বা আধাসামরিক বাহিনী গঠন করার ক্ষমতা দিতে হবে।