জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষা: সৃজনশীল পদ্ধতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিক্ষক, খুলনা জিলা স্কুল, খুলনাবহুনির্বাচনী অংশ: প্রাথমিক আলোচনা ও প্রশ্ন কাঠামো  অংশ-৩ বহুনির্বাচনী প্রশ্ন: সৃজনশীল (রচনামূলক) প্রণয়নে যে যে বিষয় বিবেচনা করা হয় বহুনির্বাচনী প্রশ্ন প্রণয়নে সেই বিষয়গুলো বিবেচনা করা হবে। তবে এ ক্ষেত্রে শিক্ষার্থী চিন্তা করবে কিন্তু উত্তরের প্রক্রিয়া হবে বৃত্ত ভরাট। প্রশ্ন সিলেকশনের সময় চিন্তনদক্ষতার বিভিন্ন স্তরের প্রশ্নের শতকরা হার—জ্ঞান ও অনুধাবন স্তরের ৭০% এবং প্রয়োগ ও উচ্চতর দক্ষতা স্তরের ৩০% প্রশ্ন থাকবে। সে ক্ষেত্রে প্রশ্নের সংখ্যা জ্ঞান-১৬ অনুধাবন-১২ প্রয়োগ -৮ উচ্চতর দক্ষতা-৪|তিন প্রকারের বহুনির্বাচনী প্রশ্ন প্রণয়ন হবে: (১) সাধারণ (২) বহুপদী সমাপ্তিসূচক (৩) অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন। বহুপদী সমাপ্তিসূচক বহুনির্বাচনী প্রশ্ন: স্মৃতিনির্ভর নয়, এমন প্রশ্ন তৈরিতে এ ধরনের প্রশ্ন ব্যবহার করা হবে। এ ক্ষেত্রে কোনো বাক্যাংশ বা বিক্রিয়া বা কোনো ইলেকট্রনিক কাঠামো বা অন্য কোনো উদ্দীপক প্রদর্শনের পর তিনটি তথ্য বা বিবৃতি বা ধারণা দেওয়া থাকবে যার একটি, দুটি বা তিনটিই সঠিক হবে। এ তথ্যগুলোকে সাজিয়ে চারটি বিকল্প উত্তর তৈরি করা হবে। এর মধ্য থেকে শিক্ষার্থীরা একটি সঠিক উত্তর বেছে নেবে। জ্ঞান স্তর যাচাইয়ের ক্ষেত্রে এ জাতীয় প্রশ্ন করা হবে না। অনুধাবন স্তরের প্রশ্ন করা যেতে পারে, তবে প্রয়োগ এবং উচ্চতর দক্ষতার প্রশ্ন করার জন্য উদ্দীপকে নতুন পরিস্থিতি তৈরি করে নিতে হবে।অভিন্ন তথ্যভিত্তিক বহুনির্বাচনী প্রশ্ন: এ জাতীয় প্রশ্নের শুরুতে একটি উদ্দীপক, দৃশ্যকল্প বা সূচনা বক্তব্য থাকবে, যা দিয়ে দু-তিনটি প্রশ্ন থাকবে। প্রশ্নগুলো অবশ্যই উদ্দীপক নির্ভরশীল হবে। পরীক্ষকদের করণীয়: নম্বর কম দেওয়ার কোনো সুযোগ নেই। উত্তর হবে ‘হ্যাঁ’ বা ‘না’। প্রতিটি প্রশ্নের একটি উদ্দেশ্য আছে, উত্তর সঠিক হলে পূর্ণ নম্বর পাবে, না হলে দক্ষতার মাত্রানুযায়ী পাবে। অসম্পূর্ণ উত্তরের জন্য কোনো আংশিক নম্বর (ভগ্নাংশ) দেওয়া যাবে না। তবে প্রধান পরীক্ষক একান্ত প্রয়োজন মনে করলে তিনি তা ব্যবহার করতে পারেন। নম্বর প্রদানের ক্ষেত্রে, ক অংশের উত্তর শুদ্ধ হলে ১ পাবে, অন্যথায় ভুল হলে নম্বর পাবে না, খ অংশে উত্তর শুদ্ধ হলে ২ পাবে অথবা ১ অথবা ০ পাবে। এক কথায় বলতে গেলে ওপরের ছকের স্তরগুলোকে মনে মনে ভেবে নম্বর প্রদান করবেন যেমন উচ্চতর চিন্তনদক্ষতা যাচাই প্রশ্নে জ্ঞানদক্ষতা (১), অনুধাবন-দক্ষতা (১), প্রয়োগদক্ষতা (১) ও উচ্চতর চিন্তনদক্ষতা (১) যাচাই করে দেখলেন যে শিক্ষার্থীর চিন্তনদক্ষতার স্তর সব লেভেলেই আছে। আপনি ৪ নম্বর প্রদান করবেন কিন্তু দেখলেন লেখাটিতে উচ্চতর চিন্তনদক্ষতার কিছুই নেই বড়জোর প্রয়োগ করতে পেরেছে ৩ নম্বর প্রদান করবেন। এভাবে প্রতিটি প্রশ্নের মূল্যায়ন করবেন। গতানুগতিকভাবে অনুধাবন আছে কিন্তু জ্ঞান নেই বলে ২-এর মধ্যে ১, ৩-এ ২ বা ৪-এ ২ দেওয়া থেকে বিরত থাকবেন। কারণ লেখার দৈর্ঘ্য মেপে নম্বর দেবেন না।শিক্ষার্থীদের করণীয়: তোমাদের প্রস্তুতি নিশ্চয়ই শেষ, এখন রিভিশন চলছে। আমি নিশ্চিত অন্তত তোমরা অনেক খুশি যে আগের মতো মুখস্থ করতে হচ্ছে না, শুধু চিন্তা করলেই চলছে। একটা উদাহরণ দিই, তোমাদের সাধারণ বিজ্ঞান বইতে আছে সালফিউরিক এসিড একটি এসিড—তার যৌক্তিক প্রমাণ পরীক্ষায় আসল হাইড্রোক্লোরিক এসিড একটি এসিড তার যৌক্তিক প্রমাণ হয়ে গেল প্রয়োগ। আবার তুমি ওই হাইড্রোক্লোরিক এসিডকে চালনা করলে পটাসিয়াম হাইড্রোক্সাইডের মধ্য দিয়ে চালনা করলে পানি ছাড়া অন্য উৎপাদটি একটি লবণ, তার যৌক্তিক প্রমাণ দাও। উচ্চতর দক্ষতার প্রশ্ন হয়ে গেল। এবার পরীক্ষায় বসেছ, তোমরা প্রত্যেকেই সব উত্তরই সঠিকভাবে লিখতে পারবে, এমন আশা করা ঠিক নয়। ধরো উচ্চতর দক্ষতার প্রশ্ন তুমি পারছ না, তুমি ওই প্রশ্নের জ্ঞান, অনুধাবন ও প্রয়োগ সঠিকভাবে লিখে আস এবং উচ্চতর দক্ষতা চেষ্টা করো না হলে সর্বোচ্চ ১ মার্ক কম পাবে, তাতে কি A+ মিস হচ্ছে?