অধ্যায়-১প্রিয় শিক্ষার্থীরা, গতকালের পর আজ কৃষিশিক্ষার একটি সৃজনশীল প্রশ্নোত্তরে শেষ অংশ নিয়ে আলোচনা করব।প্রশ্ন: ঘ. ‘উদ্যান ফসল আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে।’ এ উক্তির পক্ষে তোমার মতামত ব্যক্ত করো।উত্তর: ঘ. মানুষের জীবিকা অর্জনের সঙ্গে কাজের সম্পর্ক অতি নিবিড়। আমাদের সবার জীবনের জন্য অর্থ উপার্জন একান্ত অপরিহার্য। উদ্যান ফসলের চাষাবাদ বা ব্যবসা হয়ে উঠতে পারে জীবিকা অর্জনের অন্যতম হাতিয়ার। সৃষ্টি হতে পারে আত্মকর্মসংস্থানের সম্ভাবনাময় সুযোগ, বেকার সমস্যার সন্তোষজনক সমাধান।আত্মকর্মসংস্থানের সংজ্ঞা: নিজেই নিজের কর্মসংস্থান করাকে আত্মকর্মসংস্থান বলে। নিজস্ব অথবা ঋণ করা স্বল্প সম্পদ, নিজস্ব চিন্তা, জ্ঞান, বুদ্ধিমত্তা ও দক্ষতাকে কাজে লাগিয়ে ন্যূনতম ঝুঁকি নিয়ে আত্মপ্রচেষ্টায় জীবিকা অর্জনের ব্যবস্থাকে আত্মকর্মসংস্থান বলা হয়।উদ্যান ফসল দুই উপায়ে আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে পারে। যথা: ১. নিজে উৎপাদন করে বিক্রির মাধ্যমে। ২. মধ্যস্বত্বভোগী ব্যবসায়ী হিসেবে।