সিনিয়র ইংরেজি শিক্ষক, সরকারি বিজ্ঞান কলেজ সংযুক্ত হাইস্কুলConjunction সুপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের Grammar item Conjunction Part-টি আলোচনা করা হলো। আশা করি, নিয়মিত অনুশীলন করে তোমরা Conjunction part-টি আয়ত্ত করতে পারবে।Conjunction বা সংযোজক অব্যয়এদের কাজ হলো এরা দুই বা ততোধিক coordinate clause-কে (সমশ্রেণীভুক্ত clause-কে) যুক্ত করে।যেমন— Go there. (সেখানে যাও।)You will find him. (তুমি তাকে পাবে।)বাক্য দুটিকে and দ্বারা যুক্ত করে পাওয়া যায়: Go there and will find him. (এখন কিন্তু বাক্য দুটি একটি clause-এ পরিণত হয়েছে।)আবার Tusher has done the work. Sumon has done the work.বাক্য দুটি পড়ে জানা যাচ্ছে, Tusher ও Sumon উভয়েই কাজটি শেষ করেছে। তাদের Both... and দ্বারা যুক্ত করে পাওয়া যায়: Both Tusher and Sumon have done the work. (both = উভয়ই) (বাক্যটিতে have-এর ব্যবহার লক্ষ করো।) এভাবে The president has come. The secretary has come. বাক্য দুটিকে as well as (= and) দ্বারা যুক্ত করে পাওয়া যায়: The president as well as the secretary has come. (লক্ষ করো, as well as-এর আগে singular subject ব্যবহূত হয়েছে বলে singular verb ‘has’ ব্যবহূত হলো।) আবার, Tusher has done the work. Sumon has done the work. বাক্য দুটিতে দেখা যাচ্ছে, শুধু Tusher-ই নয়, Sumon-ও কাজটি করেছে। সুতরাং not only — but also দ্বারা বাক্য দুটিকে যুক্ত করা যায়:Not only Tusher but also Sumon has done the work.আবার, You are fit for the job. He is fit for the job.বাক্য দুটিকে এভাবে ব্যাখ্যা করা যায়: তুমি (you) তার (he) চেয়ে একই কাজটির (job) জন্য কোনো অংশে কম উপযুক্ত নয়। তাহলে no less — than ব্যবহার করে বাক্য দুটিকে যুক্ত করা যাক:You are no less fit for the job than he.(ii) Alternative or Disjunctive Conjunctionএই শ্রেণীর conjunction-গুলো হলো—either ............. or;neither ............ nor;or এবং otherwiseএ ধরনের conjunction-গুলো দুটি ভাব বা বক্তব্যের মধ্যে থেকে মাত্র একটিকে বেছে নেওয়ার ক্ষেত্রে ব্যবহূত হয়। মনে রাখবে, এরাও কিন্তু coordinating conjunction-এর দলে। মাত্র একটি ভাবকে বেছে নিলেও এরা দুটি স্বাধীন ভাবের মধ্য থেকেই একটিকে বেছে নেয়। যেমন Dina has not done the work. Mina has not done the work.বাক্য দুটির প্রত্যেকটিই negative বা না-বোধক। এখানে বোঝা যাচ্ছে, Dina বা Mina কেউই কাজটি করেনি। দুজনের মধ্যে কেউই নয়—এরূপ অর্থ প্রকাশ করতে neither ... nor ব্যবহূত হয়। তাহলে ওপরের বাক্য দুটিকে একত্রে লেখা যায়—Neither Dina nor Mina has (have নয়) done the work.আবার Study hard. You will fail in the exam.বাক্য দুটিকে or অথবা otherwise (নইলে) দ্বারা যুক্ত করা যায়।Study hard or (otherwise) you will fail in the exam.# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল