Conjunctionসুপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্য NCTB কর্তৃক প্রণীত সিলেবাসের Grammar item Conjunction Part-টি আলোচনা করা হলো। আশা করি, নিয়মিত অনুশীলন করে তোমরা Conjunction part-টি আয়ত্ত করতে পারবে।(iii) Adversative Conjunctions:এই শ্রেণীর Conjunction-গুলো হলো—but, yet, still, however, only, nevertheless, on the contrary, while, whereas etc.যে Conjunctions দুটি বিপরীতার্থক ভাবের মধ্যে সংযোগ স্থাপন করে, তাকে Adversative Conjunctions বলে। যেমন—The man is rich. (লোকটি ধনী); The man is unhappy. লোকটি অসুখী)বাক্য দুটির ভাব একে অন্যের বিরোধিতা করে। ধনী হলে সচরাচর মানুষ সুখী হয়। কিন্তু এই বাক্যদ্বয়ের কর্তার ক্ষেত্রে ঘটনাটি উল্টো ঘটেছে। সুতরাং but (কিন্তু), yet (তথাপি), still (তবুও)-এর যেকোনোটি ব্যবহার করে ভাব দুটির মধ্যে তুলনা করা যায়।The man is rich but (he is) unhappy.বা, The man is rich, yet he is unhappy.বা, The man is rich, still he is unhappy.However-এর অর্থ ‘যা হোক’; এটিও দুটি পরস্পরবিরোধী ভাবের মধ্যে যোগসূত্র স্থাপন করে। যেমন- He behaved rudely with me. I love him. বাক্য দুটিকে এভাবে যুক্ত করা যায়: He behaved rudely with me however, I love him.Nevertheless-এর অর্থ হলো, ‘তথাপি’: এই Conjunction-টিও দুটি বিরুদ্ধ ভাবকে সংযুক্ত করে। যেমন- Rana did not study hard. He passed the exam.বাক্য দুটিকে এভাবে যুক্ত করা যায়: Rana did not study hard nevertheless, he passed the exam.On the contrary হলো একটি phrase, এর অর্থ হলো অন্যপক্ষে, বিপরীতক্রমে। এই Conjunction-টিও দুটি পরস্পরবিরোধী ভাবকে সংযুক্ত করে। যেমন—He is an active man. His son has become lazy. বাক্য দুটিকে নিম্নরূপে যুক্ত করা যায়—He is an active man on the contrary (or, on the other hand) his son has become lazy. এরূপে—I did not want to do any harm to you. I wanted to help you. বাক্য দুটিকে নিম্নরূপে যুক্ত করা যায়—I did not want to do any harm to you on the contrary, I wanted to help you.While, whereas = যেখানে, অন্যপক্ষে। এ দুটি conjunction ও দুটি পরস্পরবিরোধী ভাবের মধ্যে যোগসূত্র স্থাপন করে। যেমন—Mr. Rahman is a very honest man. His son is very dishonest. বাক্য দুটিকে নিম্নরূপে যুক্ত করা যায়—Mr. Rahman is a very honest man while (whereas) his son is very dishonest.only অর্থ ‘কেবল’: এটিও দুটি বিরোধী ভাবের মধ্যে যোগসূত্র স্থাপন করে। যেমন—Clean the glass. Take care that you do not break it. বাক্য দুটিকে নিম্নরূপে যুক্ত করা যায়—Clean the glass, only take care that you do not break it. (যন্ত্রটি ব্যবহার করো, শুধু খেয়াল রেখো, যেন এটা না ভেঙে ফেলো।) তাহলে দেখা গেল, only দ্বারা একটি শর্ত প্রকাশিত হয়। # পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল