অধ্যায়-৬ প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৪ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো।প্রশ্ন: ক. পারমাণবিক সংখ্যা কাকে বলে?খ. মৌলের আয়ন চার্জযুক্ত হয় কেন?গ. উদ্দীপকে x, y, z-এর ভরসংখ্যা ব্যাখ্যা করো।ঘ. x, y, z মূলত একই মৌলের তিনটি আইসোটোপ—বিশ্লেষণ করো।উত্তর-ক: কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটনের সংখ্যাকে পারমাণবিক সংখ্যা বলে।উত্তর: খ. ইলেকট্রন গ্রহণ বা বর্জনের মাধ্যমে পরমাণু আয়নে পরিণত হয়। স্বাভাবিক অবস্থায় পরমাণুতে ইলেকট্রন ও প্রোটনের সংখ্যা সমান থাকে। তাই পরমাণু চার্জ নিরপেক্ষ হয়। কিন্তু আয়ন সৃষ্টির সময় পরমাণুকে এক বা একাধিক ইলেকট্রন গ্রহণ বা বর্জন করতে হয়। তাই পরমাণুতে ধনাত্মক ও ঋণাত্মক আয়নের পরিমাণগত তারতম্য দেখা দেয়। ফলে, আয়ন চার্জযুক্ত হয়।উত্তর: গ. কোনো মৌলের পরমাণুর নিউক্লিয়াসে বিদ্যমান প্রোটন ও নিউট্রনের মোট সংখ্যাকে ওই মৌলের ভরসংখ্যা বলে। অর্থাৎ, ভরসংখ্যা = প্রোটন সংখ্যা + নিউট্রন সংখ্যা।উদ্দীপক থেকে দেখা যায়, x মৌলের প্রোটন সংখ্যা = ৬ এবং নিউট্রন সংখ্যা = ৬ x মৌলের ভরসংখ্যা = (৬ + ৬) = ১২আবার, y মৌলের প্রোটন সংখ্যা = ৬ এবং নিউট্রন সংখ্যা = ৭ y মৌলের ভরসংখ্যা = (৬ + ৭) = ১৩এবং z মৌলের প্রোটন সংখ্যা = ৬ এবং নিউট্রন সংখ্যা = ৮ z মৌলের ভরসংখ্যা = (৬ + ৮) = ১৪সুতরাং x, y, z মৌলের ভরসংখ্যা পরস্পর থেকে ভিন্ন।উত্তর: ঘ. একই মৌলের ভিন্ন ভরসংখ্যাবিশিষ্ট পরমাণুকে পরস্পরের আইসোটোপ বলে। উদ্দীপকের চিত্র থেকে দেখা যায়, x, y, z মৌল তিনটির প্রতিটির ৬টি করে প্রোটন আছে। সুতরাং, x, y, z মৌলগুলোর প্রতিটির পারমাণবিক সংখ্যা ৬। অন্যদিকে, মৌল তিনটির নিউট্রন সংখ্যা যথাক্রমে ৬, ৭, ৮। তাই x, y, z-এর ভরসংখ্যা যথাক্রমে ১২, ১৩, ১৪। দেখা যাচ্ছে x, y, z মৌলের পারমাণবিক সংখ্যা একই, কিন্তু ভরসংখ্যা ভিন্ন। যেহেতু, এদের পারমাণবিক সংখ্যা ৬, তাই এরা কার্বন মৌলের তিনটি পরমাণু, যাদের ভরসংখ্যা যথাক্রমে ১২, ১৩, ১৪। সুতরাং, উপরিউক্ত আলোচনা থেকে প্রতীয়মান হয়, x, y, z মূলত একই মৌল, তথা কার্বনের তিনটি আইসোটোপ।