জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিনিয়র শিক্ষক, বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ, ঢাকাকবিতাংশ সুপ্রিয় শিক্ষার্থী, আজ তোমাদের জন্যবাংলা ১ম পত্রের কবিতাংশ থেকে একটি সৃজনশীল প্রশ্নোত্তর দেওয়া হলো। পাছে লোকে কিছু বলে# গ্রীষ্মের ছুটিতে শফিক বাড়িতে আসে। কয়েকজন বেকার যুবক ও সহপাঠী বন্ধুকে নিয়ে পরিকল্পনা করে গ্রামে নৈশ বিদ্যালয় খোলার। সবাই তার এ প্রস্তাবকে স্বাগত জানায়। এ জন্য প্রয়োজনীয় বইপত্র, ঘর, শিক্ষক সবই নির্বাচন করে। এমন সময় গ্রামের এক লোক বলে, এর আগে কামাল মাস্টারের মতো মানুষ এ কাজে ফেল মেরেছে, সেখানে কচি শিশুরা খুলবে নৈশ বিদ্যালয়? এ কথা শুনে তারা দমে যায়।প্রশ্নক. সংকল্প শব্দটির অর্থ কী?খ.একটি স্নেহের কথায় কীভাবে আমাদের ব্যথা দূর হতে পারে?গ. শফিকের উদ্যোগ ব্যাহত হওয়ার কারণ ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার আলোকে ব্যাখ্যা করো।ঘ. শফিকের মধ্যে কী ধরনের পরিবর্তন এলে সে তার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে সক্ষম হতো তা ‘পাছে লোকে কিছু বলে’ কবিতার আলোকে যুক্তিসহ লেখো।উত্তর: ক. ‘সংকল্প’ শব্দটির অর্থ—মনের দৃঢ় ইচ্ছা।উত্তর: খ. আমাদের ব্যথা দূর করতে পারে স্নেহের কথা যেখানে ভালোবাসার ছোঁয়া থাকে। যাঁরা অন্তরে ব্যথা পান, তাঁরা সবাই অন্যের সাহায্য চান। হূদয়ের সবটুকু দিয়ে নয়, মানুষের সামান্য সুখের কথা, একটি আশার বাণী সমস্যায় থাকা মানুষকে সান্ত্বনা দেয়। স্নেহমাখা কথার পরশে অনেক বড় ব্যথার উপশম হয়, আশাহতের হূদয়ে আশার সঞ্চার হয়। আর এভাবেই আমাদের ব্যথা স্নেহের কথাগুলো দূর করতে পারে।উত্তর: গ. শফিকের উদ্যোগ ব্যাহত হওয়ার কারণ সংকোচ যা ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় উঠে এসেছে। সমাজে অনেকে মহৎ কাজে অগ্রসর হন কিন্তু লোকমুখে নানা কথা শুনে সংকোচ বোধ করে এবং সে কাজে পিছিয়ে যায়, যার ফলে সে কাজটি সফলভাবে শেষ করতে পারে না। উদ্দীপকের শফিকেরা সেই নিন্দুকের খপ্পরে পড়ে তাদের প্রস্তাবিত নৈশ বিদ্যালয়ের স্থাপন কাজ থামিয়ে দেয়। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায়ও এ সংকোচের বিষয়টি উঠে এসেছে। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় এমন কথা স্পষ্ট হয়েছে যে সমাজে কিছু মানুষ সব সময় ভালো কাজে বাধা দিতে প্রস্তুত হয়ে থাকে। শঠিক ও তার বন্ধুরা যখন একটি নৈশ বিদ্যালয় খোলার ছূড়ান্ত প্রস্তুতি নিয়েছিল, তখন তেমনি একজনের কথায় তাদের সে কাজ থেমে যায়। সমালোচকের একটি নেতিবাচক কথায় শফিকের সুন্দর উদ্যোগটি ব্যাহত হয়। সংশয়ের জন্য তারা তাদের কাজটি করতে পারেনি। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায়ও প্রকাশ পেয়েছে সদা আমরা সংশয়ের ভয়ে বা লজ্জার জন্য মূল কাজ থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ি এবং নিজেরা সংকোচের ভয়ে আর ভালো কাজ করতে পারি না। তাই বলা যায়, সংশয়ের জন্য শফিকদের উদ্যোগ ব্যর্থ হয়েছে, যা আলোচ্য কবিতার সংশয়ের কথাটি নির্দেশ করে।উত্তর: ঘ. শফিকের মাঝে দৃঢ় মনোবল থাকলে এবং সমালোচনাকে উপেক্ষা করতে পারলে, ধরনের পরিবর্তন এলে সে তার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে সক্ষম হতো; যা পাছে লোকে কিছু বলে কবিতারই ভাবধারা বিশেষ। উদ্দীপকে উল্লিখিত শফিকের মধ্যে অন্যের সমালোচনাকে উপেক্ষা করার মতো যথেষ্ট মানসিক শক্তি ছিল না। এই মানসিকতার জন্যই সে তার কর্ম থেকে ফিরে এসেছে এবং ব্যর্থ হয়েছে। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতাটিতেও সংশয় বিষয়টি তুলে আনা হয়েছে, যার জন্য মানুষ তার কর্মে সার্থকতা লাভ করতে ব্যর্থ হয়। ‘পাছে লোকে কিছু বলে’ কবিতায় বলা হয়েছে অন্যের সমালোচনামূলক কথার ফলে আমাদের জীবন কীভাবে নানা সমস্যার সম্মুখীন হয়। শফিক ও তার বন্ধুদের মতো ভালো ও মহৎ কাজের উদ্যোগ নিয়েও আমরা কীভাবে পিছিয়ে আসি। শুধু পরের কথায় তারা তাদের মনে সংশয় সৃষ্টি করেছে এবং এরই ফলে তারা ব্যর্থ হয়েছে। সমাজে নিন্দুকের আনাগোনা নানাভাবে। পাছে লোকে কিছু বলে কবিতায় এই নিন্দুকের সংশয়ের কথা বলা হয়েছে। অন্যের কাজের দোষ-ত্রুটি ধরাই যেন তাদের মূল কাজ। তবু আমাদের সমাজের মানুষের জন্য কাজ করতে হবে। নিন্দুকের কথায় আমাদের সংকুচিত হয়ে বসে থাকলে চলবে না। উদ্দীপকের শফিকের মধ্যে এসব বৈশিষ্ট্য থাকলে সে তার পরিকল্পনাকে ঠিকঠাক বাস্তবায়ন করতে পারত। আলোচ্য কবিতার আলোকে এ কথা স্পষ্টভাবেই বলা যায়, উদ্দীপকের শফিকের মধ্যে যদি আত্মবলে বলীয়ান হয়ে কাজ করার ক্ষমতা অর্থাৎ মনোবল থাকত তাহলে সে তার কর্মকাণ্ডে পিছিয়ে না গিয়ে তার পরিকল্পনাকে বাস্তবায়িত করতে সক্ষম হতো।