জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সর্বনাম পদপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের জন্য আজ দেওয়া হলো বাংলা ২য় পত্র থেকে সর্বনাম পদ নিয়ে আলোচনা।নিচে নির্দেশক সর্বনাম ‘এ’ এবং ‘ও’-এর চলিত রূপ দেখানো হলো।এ-এর রূপ১. প্রাণীবাচক রূপ: একবচন বহুবচন এ, এর, ইনি এরা, এদের, এঁরাবাক্যে প্রয়োগ: এ আমার ভাই; এর নাম উজ্জ্বল।ইনি আমার চাচা; এঁরা করাচি থাকেন। এঁদের লোহালক্কড়ের বড় ব্যবসা আছে।২. অপ্রাণীবাচক রূপ: একবচন বহুবচন এটা, এটি, এসব, এখান এগুলো, এসমস্তবাক্যে প্রয়োগ: এটা এখান থেকে সরাও। এটি আপনার বই।ও-এর রূপ১. প্রাণীবাচক রূপ: একবচন বহুবচন ও,ওর, ওঁ, ওরা, ওদের, উনি, ওকে ওঁরা, ওদেরকেবাক্যে প্রয়োগ: ও যেন ফিরে আসে। উনি সম্পর্কে আমার মামা হন। ওদের যেতে বলো।২. অপ্রাণীবাচক রূপ: একবচন বহুবচন ওই, ওটি, ওসব, ওগুলো, ওখান ওসমস্তবাক্যে প্রয়োগ: তবে ওই কথাই রইল। ওটি কিসের বই? ওসব কথা ছাড়ো তো। সর্বনাম পদ: বহুনির্বাচনী প্রশ্নোত্তর১. বাক্যে বিশেষ্য পদের পরিবর্তে যে পদ ব্যবহূত হয়, তাকে কোন পদ বলে?ক) বিশেষ্য ক) বিশেষণ গ) সর্বনাম ঘ) ক্রিয়াসঠিক উত্তর: গ) সর্বনাম।২. বকুল ভালো ছেলে—এখানে বকুল কোন পদ?ক) বিশেষ্য খ) বিশেষণ গ) সর্বনাম ঘ) ক্রিয়াসঠিক উত্তর: ক) বিশেষ্য।৩. বকুল ভালো ছেলে—এখানে বকুলের পরিবর্তিত স্থানে কোন পদ ব্যবহার করা যেতে পারে?ক) বিশেষ্য ক) বিশেষণ গ) সর্বনাম ঘ) ক্রিয়াসঠিক উত্তর: গ) সর্বনাম।৪. সে প্রতিদিন স্কুলে যায়—এখানে সে কোন পদ?ক) বিশেষ্য ক) বিশেষণ গ) সর্বনাম ঘ) ক্রিয়াসঠিক উত্তর: গ) সর্বনাম।৫. তাকে সবাই ভালোবাসে—এখানে সর্বনাম পদ কোনটি? ক) সবাই খ) তাকে গ) ভালোবাসে ঘ) কোনোটি নয়।সঠিক উত্তর: খ) তাকে।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল