ক্রিয়ার কালপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ২য় পত্রের ক্রিয়ার কাল সংক্রান্ত বহুনির্বাচনী প্রশ্নোত্তর ছাপা হলো।৩. ভবিষ্যৎ কালক. সাধারণ ভবিষ্যৎ: যে ক্রিয়া পরে বা ভবিষ্যতে সাধারণভাবে সংঘটিত হবে, তার কালকে সাধারণ ভবিষ্যৎ কাল বলে।যেমন-বাবা আজ আসবেন। আমি হব সকালবেলার পাখি।খ. ঘটমান ভবিষ্যৎ: যে ক্রিয়ার কাজ ভবিষ্যতে শুরু হয়ে চলতে থাকবে, তার কালকে ঘটমান ভবিষ্যৎ কাল বলে। যেমন: সুমন হয়তো তখন দেখতে থাকবে। মনীষা দৌড়াতে থাকবে।গ. পুরাঘটিত ভবিষ্যৎ: যে ক্রিয়া সম্ভবত ঘটে গিয়েছে এবং সেটি বোঝাতে সাধারণ ভবিষ্যৎ কালবোধক শব্দ ব্যবহার করা হয়, এমন হলে তার কালকে পুরাঘটিত ভবিষ্যৎ কাল বলে। যেমন:তুমি হয়তো আমাকে এ কথা বলে থাকবে। সম্ভবত আগামীকাল পরীক্ষার ফল বের হবে।৪. অনুজ্ঞাআদেশ, অনুরোধ, অনুমতি, প্রার্থনা ইত্যাদি বোঝাতে বর্তমান ও ভবিষ্যৎ কালের মধ্যম পুরুষে ক্রিয়াপদের যে রূপ হয়, তাকে অনুজ্ঞা বলে। যেমন:১. বর্তমান কালের অনুজ্ঞা: তোমরা কাজ করো। রোহান লিখুক। মিথ্যা কথা বলো না। বর্তমান কালের অনুজ্ঞার মধ্যম ও নাম পুরুষের রূপ :২. ভবিষ্যৎ কালের অনুজ্ঞা: সব সময় সত্যি বলবে। বড় হও, বুঝতে পারবে।ভবিষ্যৎ কালের অনুজ্ঞার মধ্যম ও নামপুরুষের রূপ: বহুনির্বাচনী প্রশ্নোত্তর:১. ক্রিয়া যে সময় ঘটে সে সময়কে কী বলে?ক. নাম পদ খ. ক্রিয়ামূল গ. ক্রিয়ার কাল ঘ. নামপদসঠিক উত্তর: গ. ক্রিয়ার কাল ২. কাল কাকে বলে?ক. ক্রিয়া সংঘটনের সময়কে খ. ক্রিয়ার অবস্থাকে গ. কর্তা যা করে তাকে ঘ. যেকোনো সময়েসঠিক উত্তর: ক. ক্রিয়া সংঘটনের সময়কে৩. ক্রিয়ার কাল কত প্রকার?ক. এক প্রকার খ. দুই প্রকার গ. তিন প্রকার ঘ. চার প্রকারসঠিক উত্তর: গ. তিন প্রকার৪. প্রত্যেক কাল আবার কয় ভাগে বিভক্ত?ক. এক প্রকার খ. দুই প্রকার গ. তিন প্রকার ঘ. চার প্রকারসঠিক উত্তর: ঘ. চার প্রকার৫. ‘গল্পটি আমি মায়ের মুখে শুনেছি’—বাক্যস্থিত ক্রিয়াটি কোন কাল নির্দেশ করে?ক. সাধারণ অতীত খ. পুরাঘটিত বর্তমান গ. নিত্যবৃত্ত অতীত ঘ. ঘটমান অতীতসঠিক উত্তর: খ. পুরাঘটিত বর্তমান৬. কোনটি পুরাঘটিত বর্তমান কালের উদাহরণ?ক. সবাই বসে গল্প করছিল খ. দেখিতে গিয়াছি পর্বত মালা গ. গাইতাম গান শুনি কোকিলের ধ্বনি ঘ. ডেকেছিলে ছুটির নিমন্ত্রণেসঠিক উত্তর: খ. দেখিতে গিয়াছি পর্বত মালা।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকালবাংলাদেশ ও বিশ্বপরিচয়