জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষার প্রস্তুতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্রিয়ার কালপ্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের জন্য বাংলা ২য় পত্রের ক্রিয়ার কাল এবং বহুনির্বাচনী প্রশ্নোত্তর ছাপা হলো।৪৪. ‘বাবা আমাদের পড়াশোনা দেখছিলেন’—এখানে ‘দেখছিলেন’ কোন কালের উদাহরণ?ক. সাধারণ অতীত কাল খ. ঘটমান বর্তমান কাল গ. পুরাঘটিত বর্তমান কাল ঘ. ঘটমান অতীত কালসঠিক উত্তর: ঘ. ঘটমান অতীত কাল৪৫. ‘১৯৭১ সালে এ দেশে ৩০ লক্ষ লোক মারা গিয়েছিল’—কোন কালের উদাহরণ?ক. সাধারণ অতীত কাল খ. ঘটমান বর্তমান কাল গ. পুরাঘটিত বর্তমান কাল ঘ. পুরাঘটিত অতীত কালসঠিক উত্তর: ঘ. পুরাঘটিত অতীত কাল৪৬. যে ক্রিয়া পূর্বে ঘটে গেছে, তার কালকে কোন কাল বলে?ক. বর্তমান কাল খ. অতীত কাল গ. ভবিষ্যৎ কাল ঘ. সাধারণ কালসঠিক উত্তর: খ. অতীত কাল৪৭. কোনটি নিত্যবৃত্ত অতীত কালের উদাহরণ?ক. আকাশজুড়ে মেঘ করেছে খ. নতুন দা জুতো মচমচিয়ে চলছিলেনগ. গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি ঘ. চোখের আলোয় দেখেছিলামসঠিক উত্তর: গ. গাইতাম গীত শুনি কোকিলের ধ্বনি ৪৮. জুবায়ের পরীক্ষা দিয়েছে।—কোন কাল?ক. পুরাঘটিত অতীত খ. পুরাঘটিত বর্তমান গ. ঘটমান বর্তমান ঘ. সাধারণ অতীতসঠিক উত্তর: খ. পুরাঘটিত বর্তমান৪৯. যে ক্রিয়ার কালে বর্তমানের আদেশ, অনুরোধ ইত্যাদি বোঝায়, তাকে কোন কাল বলে?ক. পুরাঘটিত বর্তমান খ. ঘটমান বর্তমান গ. ঐতিহাসিক বর্তমান ঘ. বর্তমান অনুজ্ঞা সঠিক উত্তর: ঘ. বর্তমান অনুজ্ঞা৫০. বর্তমান অনুজ্ঞার উদাহরণ কোনটি?ক. ভালো থেকো খ. এদিকে এসো গ. বই পড় ঘ. সব কয়টিসঠিক উত্তর: ঘ. সব কয়টি৫১. কোনটি নিত্যবৃত্ত অতীতের উদাহরণ?ক. আমরা রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম খ. আমি সমিতিতে ১০০ টাকা চাঁদা দিয়েছিলাম গ. তোমরা যা খুশি করো, আমি বিদায় হলাম ঘ. প্রদীপ নিভে গেলসঠিক উত্তর: ক. আমরা রোজ সকালে নদীর তীরে ভ্রমণ করতাম ৫২. কোন বাক্যে পুরাঘটিত অতীত কালের ক্রিয়া আছে?ক. তুমি যেতে থাকো খ. আমরা গিয়েছি গ. সে গিয়েছে ঘ. সেখানে গিয়ে দেখে আসোসঠিক উত্তর: গ. সে গিয়েছে৫৩. কোনটি নিত্যবৃত্ত অতীত কালের ঘটনা?ক. আকাশে চাঁদ ছিল খ. আমরা রোজ ফুল কুড়াতাম গ. বেলা যে পড়ে এল ঘ. ১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীন হয় সঠিক উত্তর: খ. আমরা রোজ ফুল কুড়াতাম৫৪. কোনটি সাধারণ অতীত কালের উদাহরণ?ক. বাবা বাড়ি গিয়েছিলেনখ. আমরা রোজ বেড়াতে যেতাম গ. আমরা অঙ্ক করছিলাম ঘ. প্রদীপ নিভে গেলসঠিক উত্তর: ঘ. প্রদীপ নিভে গেল।# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল